| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু দিচ্ছি না। আর সময়ের কথা বলবো না কিছু। মানুষ সময় কী করে পায় আমি জানি না। আমি মোটেও সময় পাই না। মোবাইলে কিছুটা সময় অপচয় হয়ে যায়-যেমন নিউজ ফিডে নানান গল্প্ আসে সেটা পড়ি আবার সার্চ করে পরের পর্ব খুঁজি। নিজের উপর বিরক্ত হই মাঝে মাঝে। যাই হোক-সময়ের সাথে পাল্লা দিয়ে আমার শখের কাজগুলো আর করত পারি না।
এদিকে বাসায় হেল্পিং হ্যান্ড এখনো পাই না। তাছাড়া ডুপ্লেক্স করাতে আমার কষ্ট বেশী হয়ে গেছে। দুইটা ফ্লোরই গতকাল রাত সাড়ে এগারো পর্যন্ত ঝাড়ু দিয়ে মুছেছি। বয়স হইছে শরীর অবসর চায়। কিন্তু নানামুখী ঝামেলায় জীবন জর্জরিত। কারো যদি তিন কাটাও জমিও থাকে-সে যেন কখনো ডুপ্লেক্স না বানায়।- এটা আমার পরামর্শ। ডুপ্লেক্স একটা জঘন্য এপার্টমেন্টের নাম। রান্নাঘর নিচে-শুয়ার ঘর উপরে। কতবার নামা উঠা যায়! নিচে গেলে উপরে শুনি মোবাইল বাজে। আবার উপরে আসি যখন অনেক কিছু নিচে রেখে আসি। বয়স হইছে মনে থাকে না অনেক কিছু। তাছাড়া বাংলাদেশের বেটাজাত ঘরের কাজে মেয়েদের সাহায্য করে না। তাদের চোখে নোংরা ময়লা অগুছালো কিছুই পড়ে না। তারা খালি খাইতো-মোবাইল টিপতো আর ঘুমাইতো-আল্লাহ তা'আলা এরারে বাংলাদেশে পাঠাইছে আরাম করনের লাইগ্গা। ভাল্লাগে না আর।
ব্লগের জন্য মন টানে। পোস্ট পড়তেও পারি না কারো। নতুন ডিপার্টমেন্ট এ এসে দেখি-মান্দাতার আমলের একটা পিসি। মাউজ প্যাড নাই। কী জঘন্য বিরক্ত কর পিসিতে বসে ব্লগিঙ করা যায় না।
মোবাইলে ফটোর জায়গা হয় না। প্রতিদিনই ভাবি মোবাইল থেকেই ছবি ব্লগ দেব ব্লগে। কিন্তু এগারোটায় বিছনায় যাওয়ার পর দেখি চোখ ভেঙ্গে ঘুম আসতেছে। মোবাইল রাইখা ঘুমায় যাই। পাঁচটায় উঠে নামাজ পড়ে এক ঘন্টা হেঁটে এসে ঘরের কাজ করতে করতে আফিসের সময় হয়ে গেছে-এখন দূরে বাসা-প্রতিদিনই স্টাফ বাস মিস করি। রিক্সা এসে দেওয়ানবাগীর এখানে আধাঘন্টা জ্যাম এ পড়ে থাকে। সব ছ্যাড়াবেড়া অবস্থা।
ছোট দিন হওয়াতে ছাদ বাগানের যত্ন নেযা যাচ্ছে না। ছাদ বাগানে গেলে মন ভালো হয়ে যায়। কত রকম ফুল ফুটে থাকে। কিন্তু সব এলোমেলো অবস্থায় পড়ে আছে। ঘরের কাম করুম নাকি ছাদ বাগানের কাজ করুম। আমি তো মানুষ একটা ভাই-অতলা কাজ পারতাম না। যাইগা-থুক্কু খেলতাম না আর।
০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু ঠিক বলেছেন একদম। আমি বুড়ো মানুষ । আমার জন্য ডুপ্লেক্স না এখন। আস্তে আস্তে সবাই অচল হয়ে যাবে।
২|
০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:১৬
মেহবুবা বলেছেন: অনেক কিছু মিলে যায়। তবে কর্মস্থল বিদায়, সংশ্লিষ্ট কিছু কাজে যোগাযোগ করলেও নির্দ্বিধায় এড়িয়ে যাই।
একটাই জীবন, তার আবার দৈর্ঘ্য অজানা, তাই নিজের মত করে বাঁচবার সাধ হয়। তবে মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ালে অন্যরকম ভালো লাগা কাজ করে।
ডুপ্লেক্স করবার মত বোকামী অনেকেই করে না, বাস্তবতা কঠিন।
যখন যেখানে যেতে মন চাইবে চলে যাবেন, যার সঙ্গ আনন্দ দেয় তাকে যোগাযোগ করবেন, ব্লগে যেদিন হাত খুলে লেখা আসবে লিখে ফেলবেন!
সব মিলিয়ে ভালো থাকা, আপনার আমার আমাদের সকলের।
০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোরও টাইম পাওয়া যায় না। আমার দুলাভাই এত দিন সিএমএইচে ভর্তি ছিলেন। তাকে দেখতে গিয়েছি। এত দূরের জার্নি আর জ্যাম-যে দিন গেছি সেদিনটায় দুনিয়ার ক্লান্তি নিয়ে বাসায় ফিরছি। ঢাকা শহরে মানুষের প্রয়োজনে যাওয়া যায় না। পথে পথে বাঁধা। গরম বাপরে বাপ জীবন শেষ।
তবে কঠিন বাস্তবতা হলো, যেখানে খুশি সেখানে যেতে পারি না। অনুমতি লাগে। গেলেও মনোমালিন্য লেগে থাকে হাজার দিন।
আসলেই ভালো থাকা সবার জন্য জরুরী। কিন্তু কয়জন পারে ভালো থাকুতে। দোয়া করবেন আপা
ভালো থাকবেন ধন্যবাদ
৩|
০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫১
সুলাইমান হোসেন বলেছেন: "জীবন মানেই তো যন্ত্রনা,মৃত্যু ছাড়া বুঝি শেষ হবেনা।"
আমার সময় কাটেনা টিকটক দেখে সময় কাটাই।আগামী সপ্তাহ থেকে একটি রুটিন অনুসরন করে সময় কাটাবো ভাবছি।দোয়া করবেন যেন মৃত্যু পর্যন্ত এই রুটিনের উপর চলতে পারি।জীবনে অনেক রুটিন বানিয়েছি,কিন্তু একটাও ঠিকমত পালন করতে পারিনি।আল্লাহ তৌফিক দিন।রুটিনটা যদিও কঠিন।তবুও নিজেকে টাইট করার জন্য এটা দরকার।
রুটিনটা মোটামোটি এমন(যদিও একজনের রুটিন আরেকজনের জীবনে মিলবেনা,সুতরাং এটা অনুসরনের জন্য নয়,দেখানোর জন্য,
শীতকালীন রুটিং,
১।রাত ০৮ টা থেকে ১০ টা৩০ —➤বিনোদন,মোবাইল, এবং জীম।।
১০টা৩০ থেকে ১১:৩০ —➤ কুরআন তেলাওয়াত।
১০ মিনিট বিরতি
১১টা ৪০ থেকে ১টা ৪০ —➤লেখালেখি(যা মন চায়)
রাত ১ টা ৪০ থেকে ২টা ২০—➤ দুরুদ পাঠ
রাত ২টা২০ থেকে ৩টা২০=➤৷ মোরাকাবা, অনুধ্যান
রাত ৩টা ২০ থেকে ৪টা২০=➤ নামাজ
৪টা২০ থেকে ফজর=➤যিকির।
ফজরের পরে সূরা ইয়াসীন।তারপর মধুর ঘুম।দুপুর ২টা পর্যন্ত।
রুটিনটা বেকার মানুষের জন্য।অথবা যাদের ডিউঁটি টাইম কম (আমার মতো যারা সিফটের ডিউটি করে।)
অবশ্য প্রত্যেকেরই উচিত তার সুবিধামত রুটিন বানিয়ে নেওয়া।একজনের রুটিন আরেকজনের জন্য উপযোগী নয়
০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর রুটিন। আপনার ডিউটি রাতে। তাই রাত দিয়ে ডিউটি সুন্দর সাজিয়েছেন।
আর আমার রুটিন সাড়ে পাঁচটা থেকে রাত প্রায় বারোটা পর্যন্ত।
সকাল ৫টা চল্লিশ এ বের হই হাঁটতে- হাঁটা শেষে ৬।৪০ বাসায় এসে-লেবু পানি উষ্ণ গরম, জিরা ভিজানো পানি আর চিয়াসীড পানি খাই। তারপর ছেলের জন্য টিফিন বানাই-ডিম সেদ্ধ আর নিজের জন্য ফল কেটে রাখি অফিসের জন্য। ৭.৪০/৪৫ বাজে উপরে এসে মশারী খুলে বিছানা গুছিয়ে ঝেড়ে গোসল সাড়ি-প্রায় আটটা বাজে পাঁচতলায় খেতে যাই (আমরা যৌথ ফ্যামিলি এক সাথে খাই উপরে দেবর থাকে) রুটি সেঁকে খেয়ে-দুপুরের লাঞ্চরেডি করি আর ছেলের জন্য ভাত নিয়ে আসি-সে কলেজে যাবে তার প্রস্তুতি। ৮টার উপরে বেজে যায় আবার তিনতলায় নামি-চা বানাই -চা খেয়ে ছাদে যাই-ছাদ বাগানে পানি দিয়ে নেমে দেখি নয় টা বাজে- রেডি হই অফিসের জন্য। রেডি অবস্থায় উপরের রুমগুলো ঝাড়ু দিই। বাসা থেকে বের হই ৯টা বিশ এ। অনেক সময় পারি না। সাড়ে নয়টা বেজেই যায়। অফিসে আসি দশটা পনেরো বেজে যায় প্রতিদিন। সন্ধ্যায় ফিরি-নামাজ পড়ে-চল্লিশ মিনিট ব্যায়াম করি। এমন সময় স্যার আসে-তাকে চা দিই। এসে এশার নামাজ পড়ি। বড় ছেলে বলতে থাকে নয়টায় মা ভাত খাবো। আবার উপরে যাই-দুই ছেলেকে খাওয়ায়ে নিচে আসি। ড্রয়িং রুম আর নিচের রান্নাঘর পরিস্কার করি-ঝাড়ু দিই ব্যস প্রায় এগারোটা বেজে যায় । রান্না করি না -তাও সময় থাকে না হাতে। মোবাইলও টিপতে পারি না বেশিক্ষণ
৪|
০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
কাজের জ্বালা ও সামুই তো ভালা !
.........................................................
সকাল বেলা ঘুম ভাঙলেই
কাজের পাহাড় এসে জোটে,
মাথার ভেতর ইচ্ছেগুলো
পড়িমরি করে ছোটে!
অফিস বলে, ঠিক সময়ে ফাইলটা করো,
সাহেব বলে, আসার সময় বাজার আনো,
মোবাইলেতে মিষ্টি সুরে মেসেজ আসে
বকেয়া বিলের পাহাড় জমে হাজারে হাজার!
ইচ্ছে করে রোবট হয়ে
বাসার কাজ একাই সারি,
নয়তো দিয়ে লম্বা লাফ
চাঁদের দেশে দেবো পাড়ি!
আমি তো ভাই মানুষ একটা,
মেশিন তো আর নই,
অফিস কাজের চক্করেতে;
বাসার অমন উঠানামায় আমার শান্তি কই?
তাইতো এবার সামুর পাতায় দিলাম ছুটি,
খেলব না আর তোমার সাথে ভাই,
বিছানাটা ডাকছে আমায় হাতছানিতে,
চোখ বলছে, চলো এবার ঘুমের দেশে যাই!
০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঘুমের দেশে যখন তখন তো যেতে পারি না। ছেলেদের কম কাজ। তাই তারা সাড়ে নয়টায় ঘুমিয়ে যায়। আমি কাজ সেড়ে এসে দেখি তাসীনের বাপে নাক ডাকে।
কবিতা সুন্দর হয়েছে
ধন্যবাদ
৫|
০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৩১
ডঃ এম এ আলী বলেছেন:
নীজের পুর্বের পোস্টে পরে থাকা পাঠক মন্তব্যের জবাব মাত্র গুটি কয়েক শব্দে দেয়া যায় । সেটি না করে
ডুপ্লেস্কের সিড়ি বইলে কষ্ট কী কিছু কমে
। ডুপ্লেক্স বাড়ীতে সিড়ি টপকাতে কষ্ট হয় শুনে কষ্ট পেলাম ।
আর কস্ট করতে হবেনা , ডুপ্লেক্সে স্থাপন উপযোগী একটি ছোট ইলাভেটর লিফ্ট পাঠিয়ে দিলাম , কারিগর
দিয়ে লাগিয়ে নিবেন , কস্ট করতে হবেনা কোন ।
গাড়িতে বাড়িতে হ্যন্ডবেগে বিবি এর ডাইরেকটরের লেপটপ, নোট বুক থাকা অত্যাবশ্যক । ডাইরেকটারের
টেবিলের কম্পিউটারের মাউস নাই বা থাকলেও কাজ করেনা , বাংলাদেশ ব্যাংক কী দেওলিয়া হয়ে গেছে ।
কোন ওজর আপত্তি চলিবেক না , ঘন ঘন পোস্ট ও দৃষ্টি মনোহর ছবি চাই ছবিপুর কাছে ।
শুভেচ্ছা রইল
০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই লিফটা আমি ভিডিওতে দেখিছি। দেখে তাসীনের বাপরে দেখাইছি। বাসার কাজ এখনো শেষ হয় নাই । যে টাকা লাগতেছে বাপরে। যে কাজে হাত দেয়া যায়-লাখ লাখ খরচ। আমাদের আর সামর্থ নাই।
ভাইয়া বাংলাদেশ ব্যাংকের কথা কি আর কমু। একটা কিছুর জন্য নোট দিলে বছর যায় গা পাওয়া যায় না। আমি নিজে একটা পিসি কিনবো ভাবছি। পিসি নাই বলে-আমার ডিএস এল আর ইউজ করতে পারছি না।
ধন্যবাদ আপনাকে
৬|
০৯ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:০৯
সুলাইমান হোসেন বলেছেন: আপু তাহলেতো আপনার অনেক কাজ।একটা কাজের বুয়া নিয়ে নেন না কেন?
৭|
০৯ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৮
সুলাইমান হোসেন বলেছেন: কাজ করা অবশ্য ভালো।ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে থাকবে।তাছাড়া সবচেয়ে বড় কথা হলো অভ্যাস।অভ্যাসের কারনে অনেক কঠিন বিষয়ও সহজ হতে পারে।আমি ঢাকায় রাত জাগতে পারি,কিন্তু গ্রামঅঞ্চলে একদিনও রাত জাগতে পারি নাই।অনেক চেষ্টা করেও না।আর শহরে রাত জাগা খুবই সহজ
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৭
হুমায়রা হারুন বলেছেন: এই ভিনদেশে ডুপ্লেক্সের পরিণতি হলো, সচল থাকা পর্যন্ত উপর নীচ মিলিয়ে থাকা।
তারপর হাঁটুর ব্যথা শুরু হলে নীচে শিফট হয়ে যাওয়া।
আরেকটু নুয়ে আসলে এক রুমের বাসা নেয়া।