| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ জী এস
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন” শীর্ষক লেখাটিতে পুরোনো ও একসময় অত্যন্ত সক্রিয় ব্লগার যারা ছিলেন কিন্তু বিভিন্ন কারণে যারা আজ ব্লগের বাইরে আছেন তাদের প্রতি রাগ-মান-অভিমান- দুঃখ ভুলে ফিরে আসার অনুরোধ জানিয়ে মন্তব্য করতে করতে বহু পুরোনো একটি স্মৃতি কথা মনে পড়ছিলো। আজ থেকে প্রায় দশ বছর আগে কি এক খেয়ালে ব্লগের “ অনলাইনে আছেন” অংশটি কপি পেষ্ট করে রেখেছিলুম। সম্ভবত মনে হয়েছিলো, শত শত সহ-ব্লগারদের নাম না জানলেও হঠাৎ করে পাওয়া এই নামগুলো অন্তত আমি স্মৃতিতে রাখি । এরা আমার কাছ থেকে যেন হারিয়ে না যান। দিনটি ছিলো ২৯ শে সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০১৬ , অনলাইনে তখন ছিলেন ২৩৫ জন ব্লগার। ৮৬৭৮ জন ছিলেন ভিজিটর, ১০০১ জন ছিলেন মোবাইল থেকে।
কি আশ্চর্য্যরকম প্রানবন্ত ছিলো ব্লগটি।
ডঃ এম এ আলীর পোস্টটি পড়তে পড়তে এই স্মৃতিটুকুর কথাই আগে মনে পড়লো। মনে হলো, একদিন আমরা ক’জনা মিলে এইরকমই তো ছিলুম!
তাই ক্রমান্বয়ে সাজানো ব্লগের সেই নামগুলো এখানে পাশাপাশি সাজিয়ে দিলুম যাতে যারা যারা এখনও জীবিত ও সক্রিয় আছেন, কৌতুহল বশে হলেও এখানে ঢুঁ মেরেছেন তারা সবাই যেন এটি দেখতে পান যে, একদিন তারাও ছিলেন জ্বলজ্বল করে ব্লগের পাতায়।একই সাথে আমি স্মরণ করছি এই নামের মাঝ থেকে যারা গত হয়েছেন তাদেরও। তারা আছেন ব্লগ আকাশের তারা হয়ে।
অনলাইনে আছেন
২৯ শে সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০১৬ রাত ১১টা ৩৩ মিনিট
• ২৩৫ জন ব্লগার
• ৮৬৭৮ জন ভিজিটর
• ১০০১ জন মোবাইল থেকে
নতুন **মারুফ রাশেদ**মাহিরাহি**পলাশ রহমান**মধুমিতা**সততার আলো**আহসান জামান**রেজা ঘটক**কিংশুক**কাঙ্গাল মুরশিদ**কাজী শীপু**বাবু>বাবুয়া>বাবুই**নেক্সাস**তুষার আহাসান**সু্মিন রায়ান**ছাসা ডোনার**লাবণ্য প্রভা গল্পকার**টোকন ঠাকুর*হাসান মাহবুব*রফিক এরশাদ**সহীদুল হক মাণইক**রিনকু১৯৭৭**মোঃমোজাম হক**রিমন ঢাকা**মাহবুবুল আজাদ**শ্রাবণধারা**মুহাম্মদ জহিরুল ইসলাম**মাহমুদুর রহমান সুজন**রাজীব নুর**নিরক্ষর পোলা**শায়মা**কামাল**কলাবাগান১**তানভীর আকন্দ**মি্রাজ**নীলপরি**আব্দুল্লাহ আল মুক্তািদর**ময়নার বাপ**বিএম বরকতউল্লাহ**হাসান কালবৈশাখী**ইমরান হাসান পরশ**মিজভী বাপ্পা**আহলান**ওয়াহিদ সাইম**ওছামা**গিয়াস উদ্দিন লিটন**মিলন মো রাকিব**মুহসীন৮৬**নিশি মানব**জিএম হারুন -অর -রশিদ**ইছমাইল**খোমেনী**অপু তানভীর**গোপাল বাগচী**ঢাকাবাসী**সুমন কর**হাসান আল-আমিন**অন্তহীন পথিক**হৃদয়হীন**মনিরা সুলতানা**কাল্পনিক_ভালোবাসা**মহসিন আলাম**এলে বেলে**ওয়াসিম ফারুক হ্যাভেন**আপেক্ষিকতাবাদী**অদৃশ্য লৌহকনা**বিদুৎ**সেলিম আনোয়ার**Crazy তৌফিক**বাকপ্রবাস**নাজ_সাদাত**মাহমুদ০০৭**ইমরান ইউ এ ই**নাইট রিডার**তাজবীর আহােমদ খান**এডওয়ার্ড মায়া**মারুফ হোসেন*কবি হাফেজ আহমেদ**যুদ্ধমন্ত্রী**সাইফুদ্দিন রাজিব**কোলড**রাজা খায় গাজা**তানজীনা**সহজ কথন**নিউজ**চয়ন যাযাবর**রিয়াদ( শেষ রাতের আঁধার )**আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম**সাদমান রহমান**মামুন রণবীর**ফাহাদ জুয়েল**বহ্নি শিখা**খেয়ালি দুপুর**লক্ষণ ভান্ডারী**অরন্যে রোদন - ২**আল-শাহ্রিয়ার**নূর মোহাম্মদ নূরু**এস.কে নূরমোহাম্মদ**দিশেহারা রাজপুত্র**বিজন রয়**আনন্দ কুটুম**চাঁদগাজী**আরণ্যক রাখাল**অনর্থদর্শী**উদভ্রন্ত বালক**নাইম আকন**কল্পদ্রুম**বেঙ্গল রিপন**আবু মুছা আল আজাদ**আবদুর রব শরীফ**খোলা মনের কথা**নান্দনিক নন্দিনী**ফেরদৌসা রুহী**পুলহ**বীরেশ রায়**নয়ন বিন বাহার**ঘুড়তে থাকা চিল**অদৃশ্য যোদ্ধা**নুরুন নাহার লিলিয়ান**মোটা ফ্রেমের চশমা**শাহরিয়ার কবীর**সেলিনা জাহান প্রিয়া**দুখু বাঙাল**শরতের ছবি**মুহাম্মদ মুস্তফা মুশাররফ**সাধারণ আমি আমার**Hk Saim**রুদ্র জাহেদ**কানিজ রিনা**ধ্রুব নয়ন চৌধুরী**খায়রুল আহসান**জনৈক অচম ভুত**হাতুড়ে লেখক**রনি শেখ**শেখ আশেক ইব্রাহীম জিহাদ**আলোকিত অন্ধকার**অতঃপর হৃদয়**রক্তিম দিগন্ত**রঙ্গীন ঘুড়ি**স্পর্শ**কাপযাপ শরীফ**দিগন্ত জর্জ**শাব্দিক শব্দ**ডাঃ প্রকাশ চন্দ্র রায়**আহসানুল হক শোভন**আমি মাধবীলতা**লালূ**মোবাশ্বের আহম্মেদ মিলন**রেজওয়ানুল ইসলাম পাপ্পু**বিষাক্ত স্বপ্ন**বিবেক ও সত্য**দুর্বার ২২**আলমগীর হোসাইন আরমান**চৌধুরী রাশেদ**মোঃ সাকিবুল ইসলাম**মুক্তমনা ব্লগার**ডঃ এম এ আলী**ফরিদ আহমদ চৌধুরী**আহমেদ সাঈফ মুনতাসীর**আমি দুরের পাখি**ইসলামম**রুদ্র১**আহমদ আতিকুজ্জামান**সুলতান সুলেমান**ক্যাপ্টেন আহাব**তানভিরুল ইসলাম সানিব**মহসিন ৩১**বরিশালবাংলা**মৌমুমু**অন্কন**মাশুক খান**নীলাকাশ ২০১৬**মাকার মাহিতা**হুমায়রা আনিস**সেলিম৮৩**ঢে্উটিন**ইমরান আল হাদী**ফাহিম সাদি**লুকাই লুকাই শত্রুর দল**পেপার রাইম**পাজী-পোলা**ক্লে ডল**MuntasirTheSailor**জারজিস ফারহাদ**অরুনি মায়া অনু**সামিউল ইসলাম বাবু**শোয়াইব শিহাব**নির্বাক স্বপ্ন**কল্যানপুর**মোঃ আক্তারুজ্জামান ভূঞা**নিলয় নীল**হাবিব**জে আর সিকদার**মার্কো পোলো**গিলগামেশের দরবার**স্বপ্ন কুহক**Joynal**ফৈরা দার্শনিক**ফারাঈদ মুবীন দীপন**বাউলা সন্ন্যাসী**roses**মোঃ তৌকির আহমেদ**চন্দ্রনিবাস**বই এর পাগল**একটি পেন্সিল**স_লামিসা**তোমার কবি**অঞ্জন ঝনঝন**নির্ঝরের_স্বপ্ন**ঘাষ ফড়ীং এর গল্প**সাদিক তাজিন**শূন্য-পথিক**বোরহাান**সবুজ**ক্যাক্টাস**সজুসজীব**মি জা ন**আবু ইশমাম**পাটন**লামিম তাজওয়ার**জেগে ওঠো বাংলাদেশ**আকবর হাসান**শিশুগাছ**ছদ্দবেশি লৌকিক**ই্য়াশফি আবেদীন**এস্ এম্ হাসান**সত্যের ফেরীওয়ালা**রাতু০১**ব্লগার সুয়েব**লাডল্লা পোলা**কাজী আবদুর রহিম**Just HB**মুক্ত-ধারা**সজিব বি**আকাশ মোহাম্মদ মাইকেল**
সেদিনের “অনলাইনে আছেন” এই তালিকার বাইরেও থেকে গেছেন অনেক অনেক সহ-ব্লগার। আমার লেখাতে যারা যারা মন্তব্য করেছেন বা আমাকে অনুসরণে নিয়েছেন তাদের অনেকের নামও নীচে দিয়ে দিলুম যাতে সামুর ব্লগাররা সাময়িক হারিয়ে যাওয়া সকল ব্লগারদের মনে করতে পারেন। ( এদের অনেকের নামই দু'টি তালিকাতেই হয়তো দেখা যেতে পারে) পারস্পারিক যোগাযোগের মধ্যে দিয়ে একদিনের সেই ব্যস্ত মুখগুলোকে যেন খুঁজে বের করে আবার ব্লগের পাতায় টেনে আনতে পারেন যাতে ব্লগটি আগের মতোই প্রানরসে টৈ-টুম্বুর হয়ে ওঠে।
**********আরণ্যক রাখাল, আবু শাকিল ইনকগনিটো , ঈপ্সিতা চৌধুরী, - প্রামািনক, শতদ্রু একটি নদী... , রিকি, শায়মা, জুন, জেন রসি, কলমের কালি শেষ, বোকা মানুষ বলতে চায়, সুমন কর, সচেতনহ্যাপী, ভ্রমরের ডানা, দীপংকর চন্দ, গিয়াসলিটন, লেখোয়াড়., সেলিম আনোয়ার, হাসান মাহবুব, গেম চেঞ্জার,বিদ্রোহী ভৃগু, নস্টালজিক, মুরশীদ,স্বপ্নচারী গ্রানমা, স্বপ্নবাজ অভি, কাল্পনিক_ভালোবাসা, বঙ্গভূমির রঙ্গমেলায়, দিশেহারা রাজপুত্র, মাহমুদ০০৭ , কামরুন নাহার বীথি, রূপক বিধৌত সাধু, চাঁদগাজী, রাজীব নুর, সুফিয়া, লাবনী আক্তার, নূসরাত তানজীন লুবনা, মায়াবী রূপকথা, সায়েদা সোহেলী, মহান অতন্দ্র, - প্রীতি পারমিতা, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই , সিদ্ধা , মোঃমোজাম হক, সোহানী, আমিনুর রহমান , আরজুপনি, - অপু তানভীর, কান্ডারি অথর্ব, মাঈনউদ্দিন মইনুল , - লালপরী, সায়েম মুন, রুদ্র জাহেদ, নান্দনিক নন্দিনী, মাহবুবুল আজাদ, তানজির খান , রাবেয়া রাহীম, তার আর পর নেই, বিজন রয়, শরীফ আজাদ, তাসলিমা আক্তার, চন্দ্ররথা রাজশ্রী , নীলপরি , পুলহ , দিয়া আলম, অরুদ্ধ সকাল , কথাকথিকেথিকথন , আমিই মিসির আলী , ফেরদৌসা রুহী, গুলশান কিবরীয়া, - সাহসী সন্তান,
আফরোজা সোমা, - অপ্সরা , বিলিয়ার রহমান , করুণাধারা, অরুনি মায়া অনু , মেহ্নাজ আলতাফ , স্নিগ্ধ শোভন, সানজিদা আয়েশা শিফা, অজন্তা তাজরীন , ফারিয়া আলম, দাঁড়িকমা প্রকাশনী , নিশাত১২৩ , নায়না নাসরিন, মোহনা জান্নাত রহমান , মোস্তফা সোহেল, ধ্রুবক আলো, উম্মে সায়মা , পেছিফিক জয়, সালমান মাহফুজ, নিভৃতচারীর ডায়েরী, অধরা মেঘ, আমি একলা পথিক, অরফিয়াস, কাব্য লেখক, এনবিএস, ওয়াইল্ড বিল, উপমা আহমেদ নাবিলা, রিএ্যাক্ট বিডি, হাফিজ হুসাইন , ইরিবাসের রাত, আবু মুছা আল আজাদ , কাজী জুবেরী মোস্তাক, ইতি সামিয়া, নিঃশব্দ অভিযাত্রী, রফিকুল ১৯৯০, এ কাদের, অ্যাপল ফ্যানবয়, মেঘনা পাড়ের ছেলে, নাসরিন ইসলাম , আমেনা বেগম চৌধুরী, মোঃ মোস্তাফিজুর রহমান তমাল, জনৈক অপদার্থ, ডার্ক ইথান , গেঁয়ো ভূত , নঞ কবি, Titanic, কবিতা পড়ার প্রহর, মেহবুবা প্রমুখ......
শেষে শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর আহ্বানের মতোই আহ্বান জানাই ----- পুরোনোরা ফিরুন, নতুনরা আসুন আর আমরা সবাই মিলে আমাদের প্রিয় ব্লগটির নিভু নিভু প্রদীপটিতে আবার একটু প্রাণের সঞ্চার করি।
শুভেচ্ছা সবাইকে ।
ছবি সূত্র: Click This Link
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
একলা চলিবেন কেমনে ? . এই ডাক তাদের কানে পৌছাবে কেমনে??
একলা না চলিতে চাহিলে, তাহাদের কানে এই ডাকটি পৌঁছাইতে চাহিলে এই লাইনটি পড়িয়া ফেলুন--- তাদেরকে যেন খুঁজে বের করে পারস্পারিক যোগাযোগের মধ্যে দিয়ে একদিনের সেই ব্যস্ত মুখগুলোকে আবার ব্লগের পাতায় টেনে আনতে পারেন যাতে ব্লগটি আগের মতোই প্রানরসে টৈ-টুম্বুর হয়ে ওঠে।
ধন্যবাদ প্রথম সাড়াটি পেয়ে।
২|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:২৮
জুল ভার্ন বলেছেন: ব্লগে সুবর্ণ সময় ছিলো- ২০০৭থেকে ২০১০ পর্যন্ত। ২০১১ থেকে ২০১৯ পর্যন্ত আমি ব্লগে পোস্ট দিয়েছিলাম মাত্র পাঁচটি!
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪১
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
আমি এই ব্লগে প্রথম এসেছিলুম সম্ভবত ব্লগের মধ্যগগণ যাত্রা কালে! তাই ব্লগ শুরুর আবেগ থেকে " অনলাইনে আছেন" অংশটি কপি পেষ্ট করার মতো অবোধ কান্ডটি ঘটিয়েছিলুম!
আজ এতোদিন পরে সেই অবোধ কান্ডটিতে আপনি যে সাড়া দিয়েছেন তাতে কৃতজ্ঞ।
৩|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৫
শায়মা বলেছেন: যোগাযোগের পথ কাহা ভাইয়ু!!!
তোমার সাথে যোগাযোগের পথ কোথা?? তোমার কি ফেসবুক আছে?? হ্যাঁ তোমার ইমেইল আইডি আমার কাছে আছে বটে .....
আর যাদের আছে তাদের কি ইমেইল করবো!!! জানিনা সে সব ইমেইলও তাহারা ইউজ করে কিনা আর .......
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৪
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
এ্যায়সা কাঁহে কো বোলতা হ্যাঁয় বহেনা ? কোশেশ তো করনা চাহিয়ে ।
আপকি জোশ আবভি তো বাকী হ্যাঁয়, না ?
৪|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৫
শায়মা বলেছেন: হা হা ভাইয়া তোমার মনে আজও এত আনন্দ!!!
তবুও তুমিও যেন কত এসেছিলে......
কত দিন ডুব দেবার পর আজ উদয় হয়েছো!
মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেনো পাই না......
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩৭
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
মনে আজও এত আনন্দ! কই দেখলেন?
আপনি সুপরিচিত ও শ্রদ্ধেয় ব্লগার " খায়রুল আহসান" এর সাম্প্রতিকতম পোস্টটির ভিডিওটি দেখেন নি ? দেখলে বুঝতেন, এতো হরিষে-বিষাদে একখানা মনের লেখা! ডুব দিয়ে সাফ-সুতেরো হয়ে এসেছি।
"মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেনো পাই না......" আমার সবচেয়ে প্রিয় গানগুলির একটি। ব্যাটা রবিবাবু কি যে লিখে গেছে!!!!!!!!!
৫|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮
হাসান মাহবুব বলেছেন: যা গেছে, গেছে। ঐ সুখস্মৃতি নিয়ে জাবর কাটাই সম্বল এখন। কোনো প্রস্তাব বা উদ্যোগ নিয়ে সেই সময় ফিরিয়ে আনা যাবে না। সবকিছু পুনঃনির্মাণ করা যায় না।
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪১
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,
সবকিছুরই পুনঃনির্মাণ করা হয়তো যায় না বটে কিন্তু একখানা রেপ্লিকা তো বানানো যায়!!!!!
সেই সময় ফিরিয়ে আনা যাবে না। কেন ? এই তো সময়ের ব্যবধানে আপনাকেও ফিরিয়ে আনা গেলো!
৬|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১১
মেহবুবা বলেছেন: আমিও ছিলাম কিন্তু এখানে দেখতে পাই না
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪
আহমেদ জী এস বলেছেন: মেহবুবা,
দুঃখিত !
আপনি আমার অনেক পোস্টে মন্তব্য করেছেন সেটা আমি স্মরণে রেখেই আপনার নামখানিও অনেকের সাথেই একত্রে তুলে রেখেছিলুম। এই লেখাতে সেসব নাম আবার কপি পেষ্ট করতে গিয়ৈ বেশ ফ্যাকরায় পড়েছিলুম কারণ নামগুলো আপনাদের মন্তব্য পোস্ট থেকে কপি করা হয়েছিলো। ফলে সব নামগুলোই " "হাইপার লিংকড" হয়ে গিয়েছিলো। সেসব এখানে পেষ্ট করতেই ফন্টের কারণে উল্টো-পাল্টা হয়ে যাচ্ছিলো, কোনও কোনও নাম ডিলিট হয়েও যাচ্ছিলো। আপনার নামখানি হয়তো সেই "ভোরটেক্স"য়ে পড়ে হাওয়া হয়ে গিয়ে থাকবে। আবারও দুঃখ প্রকাশ করে সংশোধন করে দিচ্ছি।
শুভেচ্ছান্তে।
৭|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২২
সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে একমত ।
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৮
আহমেদ জী এস বলেছেন: সৈয়দ কুতুব,
ধন্যবাদ।
আপনি কিন্তু একজন সক্রিয় এবং নিবেদিত ব্লগার। শুভেচ্ছা।
৮|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৪
রোকসানা লেইস বলেছেন: সেই সময়টা আমারও মনে আছে। নিজের নাম বা পোষ্ট কখনো দেখারই সুযোগ পেতাম না।
অথচ এখন অনেক সময় দেখি কখনো সাতজন বা পাঁচজন ব্লগারের মাঝে আমি ঘন্টার পর ঘন্টা প্রথম জায়গা দখল করে আছি অথচ কোন আনন্দ হয় না।
যেদিন গেছে তা একেবারেই গেছে
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:২৫
শায়মা বলেছেন: আমরা ক'জনা স্বর্গ খেলনা গড়িবো কি সামুব্লগে!!!

মানে তোমার শিরোনামে এমনই গানের প্যারোডি মনে আসলো ভাইয়া!!!
তবে তুমি যে এত ডাকছো....... এই ডাক তাদের কানে পৌছাবে কেমনে?? এই ডাক তারা কেমনে শুনবে?? তারা তো সবাই বিজি অন্য কোথাও, অন্য কোনো খানে.......
আবারও গানা মনে এসে গেলো
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবো কেমনে এই ব্লগে!!!!