নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা হারিনা ।।।

দেবীপ্রসাদ নয়ন

আমি কে....

দেবীপ্রসাদ নয়ন › বিস্তারিত পোস্টঃ

নোংরা সত্যি

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩১

অপ্রিয় সত্যি কথার দিন শেষ-

চারপাশ এখন নোংরা সত্যি কথায় ভরা।

এখানে প্রিয় মিথ্যে কথারা লুডো খেলে।

আমি চুপ থাকতে পারি নে,

সত্যিগুলো মুখ ফসকে বেরিয়ে আসে।

নির্বোধগুলো চিৎকার করে ওঠে-

নিরলযয,লম্পট....আরও কত কি;

আমার হাসি পায় ?

প্রিয় মিথ্যে এখন গাঁজার টোটকার মত,

মস্তিষ্কে মিথ্যের ধোঁয়া-

নির্বোধগুলো তাতে বুঁদ হয়ে আছে।



কপালে মহানুভবতার ছাপ এঁকে কিছু রাক্ষস এদের ম্যাজিক দেখায়;

ওরা হা করে গেলে।

রাক্ষসদের খোলা পাছায় নোংরা সত্যির ছাপ কালো পর্দায় ঢাকা-

আমার ঘেন্না পায়,বিবেক গুলিয়ে ওঠে।

ঘুমিয়ে পড়ি বরং?আর জেগে ওঠার ইচ্ছে হয়না।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.