নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

১২ তারিখ সারাদিন শাপলা কলি-তে আর গন ভোট হ্যাঁ-তে

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০০



মার্কা যখন শাপলা কলি
ভুল করলে দে, কান মলি।
দাঁড়িপাল্লা মার্কা যখন
বুঝে নাও সাঠিক ওজন।
মার্কা যখন ধানের শীষ
ঘাটেঘাটে চান্দা দিস।

আমি সংস্কারের পক্ষে তাই ১২ তারিখ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের শাপলা কলির পাশাপাশি ৪র্থ তম গণভোটে
হ্যাঁ এর পক্ষে ভোট দিবো। একই সাথে যারা মনে মনে অনশন করেছেন যে ১২ তারিখ ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন না,তাদেরকে অনুরোধ করবো বা বলবো প্লীজ দলমত নির্বিশেষ সকলে ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার আসনের যোগ্য লোককে
আপনার মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করুন । শুধু একটাই অনুরোধ গণভোটে হ্যাঁ-তে দিবেন। আর যদি তরুণ্যের রাজনীতি
চান ও দেশের ভালো কিছু বা উন্নয়ন দেখতে চান আমর মতো একবুক আশা নিয়ে শাপলাকলি-তে ভোট দিবেন ।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:

আমার আসনে কোন শাপলা ফুটে নাই, তাহলে আমি কি করবো? শাপলা মাত্র ৩০ টি আসনে বাকীরা কাকে ভোট দিবে সেটা ও বলে দিন? শাপলাদের পেরেন্টস অর্গানাইজেশন জন্যে ভোট চাইতে কিসের এতো লজ্জা মাথায় আসে না? আমরা-আমরা ই তো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৯

সূচরিতা সেন বলেছেন: দাড়িপাল্লায় দিবেন । এটা বলার বা লজ্জার কিছুই না দাদু। ১১দলীয় জোটের কথা সকলে জানে।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৭

বাকপ্রবাস বলেছেন: মার্কা যখন শাপলা কলি
ভুল করলে দে, কান মলি।
দাঁড়িপাল্লা মার্কা যখন
বুঝে নাও সাঠিক ওজন।
মার্কা যখন ধানের শীষ
ঘাটেঘাটে চান্দা দিস।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:২৩

সূচরিতা সেন বলেছেন: আপনার লেখা ছন্দ বা কবিতা যাই বলুন আমার ভালো লেগেছে পোস্টের উপরে যোগ করে দিয়েছি। ধন্যবাদ শ্রদ্ধেয় মূল্যবান কমেন্টের জন্য।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪১

শ্রাবণধারা বলেছেন: সারাদিনই ভোট দেবেন? সাবাস! :)

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২৫

সূচরিতা সেন বলেছেন: ভোট হবে বিকেল ৪টা পযন্ত।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জামায়াতকে দেখুক মানুষ। কিন্তু কথা হলো- দেশ কি বাংলাদেশ থাকবে নাকি আফগানিস্তান হয়ে যাবে? মেয়েরা পড়ালেখা করতে পারবে? চাকরি-বাকরি করতে পারবে? দেশে নাটক-সিনেমায় ধস নেমেছে গত ১৬ মাসে। এরকমই থাকবে নাকি উল্লেখযোগ্য পরিবর্তন হবে?

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২৭

সূচরিতা সেন বলেছেন: মাছ খাওয়ার আগেই গলায় কাটা বিদবে বলে ভয় পাওয়া হয় তাহলে কেমনে হবে।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: দেখেন যা ভালো মনে করেন ।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫০

ফক্সসেট বলেছেন: ঠিক আছে হ্যা দিব।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: জামাতে ভোট দিলে কি বেহেশতে যেতে পারিব?
দেশে দুর্নীতি বন্ধ হবে? সরকারি হাসপাতাল থেকে দালাল দূর হবে? সিএনজি মিটারে যাবে? ফুটপাত দখল মুক্ত হবে? চাকরি তৈরি হবে? বেকার কমবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.