নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা হারিনা ।।।

দেবীপ্রসাদ নয়ন

আমি কে....

দেবীপ্রসাদ নয়ন › বিস্তারিত পোস্টঃ

তোমাকে

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:১৯

দু-এক ফোঁটা বৃষ্টি পড়লে তোমার কথা মনে পড়ে।

ভেজা গাছের পাতার মত তখন আমি আত্মহারা-

ঝড়ো বাতাস,মেঘের সাথে উড়ে বেড়াই;

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে-

তোমার চুলে মুক্তো ঝরাই।



আবছা আল-অন্ধকারে,

হঠাৎ যেন শিউরে উঠে তোমার কথা মনে পড়ে।

তখন আমার উপশিরায়,রক্তধারায় তোমারই স্রোত-

অমানিশায়, পাথর ঠুকে আলো জালাই-

আমরা দুজন অবসরে।

মধ্যরাতে চুপিসারে,

আধোঘুমে হঠাৎ ভীষণ তোমার কথা মনে পড়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.