নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা হারিনা ।।।

দেবীপ্রসাদ নয়ন

আমি কে....

দেবীপ্রসাদ নয়ন › বিস্তারিত পোস্টঃ

"বরাবর, হোসেন"

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৪২

হোসেন, আমার ছোট্টবেলার বন্ধু।
দু তিন বিঘে জমি আছে ওর গ্রামে,
ওইটুকু নিয়ে দিনরাত খেটে খায়।
আধপেটা ভাত? সেওতো বোধহয় জোটেনা-
অভাবেও ঠিক বছরটা কেটে যায় ।
বহুদিন পর দেখা হয়েছিল এবার;
'ভালোই আছি' হোসেন বলেছিল-
চোখে মুখে সেই পুরোনো হাসির ছটা !
আমিও বলেছি 'ভীষণ ভালো আছি'।
আদতে ওটাতো ডাহা মিথ্যে কথা !

সামনা সামনি সেদিন বলতে পারিনি;
আজকে বলছি 'আমি ভালো নেই মোটেও'।
হোসেন, তোর জমিটা আমায় দিবি?
বদলে আমার যা আছে সবটা নিবি।
তোর নামের প্রথমে ডাক্তার যাবে জুড়ে-
বিছানা দেখিস পয়সায় যাবে মুড়ে;
তুই ''ভালোই''-এর থেকে অনেক ভালো থাকবি;
হোসেন; তুই কি আমার কথাটা রাখবি??

আমার যে খুব মাটির গন্ধ দরকার-
বৃষ্টিতে ভাসা আধভাঙা কুঁড়েঘর;
এবার একটু একলা থাকব ভাবছি!
জোঁকেরা আমার রক্ত চুষছে রোজ,
হোসেন, ভাই জমিটা আমায় দিবি?
বিনিময়ে দেব সুখ কেনবার খোঁজ ! Devil

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২২

বিজন রয় বলেছেন: সুন্দর কবিতা।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.