| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলায় কাঁদি হাসি
বাংলায় গান গাই
যখন বেদনায় ভাসি
বাংলায় সুধা পাই !
বাংলাই আমার মাতৃভাষা
বাংলা ভাষাই প্রাণ
বাংলায় দেখি সহজ দিশা
বেদনা- পরিত্রাণ !
বাংলা আমার চোখের আলো
বাংলা মুখের ফুল
বাংলা ভাষাই শ্রেষ্ঠত্ব পেলো ;
নেই বাংলার তুল !
ভাষার বলে বলতে পারি-
'আমিও তো বাঙালি'
ভাষা-প্রেমে লয় করে- অরি
স্বাধীন পথ চলি ...
বাংলা , তুমি গর্বিত আজ-
যাঁদের রক্ত-জলে
তাঁরাই বাংঙালির তাজ ;
তাঁরা উদয় কালে ...
হে বাংলা ভাষা !
তুমি শহিদের রক্তে-
শুদ্ধিলে- 'একুশ' অক্তে !
©somewhere in net ltd.