| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা তুমি, বাংলার অহংকার
স্বাধীনতা তুমি, বাঙালির অধিকার
স্বাধীনতা তুমি, আলো- জিবন-দিশার
স্বাধীনতা তুমি, রক্তে গড়া এ বাংলার
স্বাধীনতা তুমি, দুঃখিনী মায়ের হাসি
স্বাধীনতা তুমি, আছো বাঙালির প্রাণে মিশি
স্বাধীনতা তুমি, আঁধার রাতের শশী
স্বাধীনতা তুমি, সফলতা রাশি-রাশি
স্বাধীনতা তুমি, রক্ত হ্রদের প্রতিদান
স্বাধীনতা তুমি, কোটি বাঙালির সম্মান
স্বাধীনতা তুমি, বাংলা-কান্নার অবসান
স্বাধীনতা তুমি, বাংলার নব প্রাণ
স্বাধীনতা তুমি, লক্ষ শহিদের স্বপ্ন-ফুল
স্বাধীনতা তুমি, অসীম সাগরে প্রাপ্ত কূ্ল
স্বাধীনতা তুমি, পল্লি বালার খোলা চুল
স্বাধীনতা তুমি, আকশ সমতুল
স্বাধীনতা তুমি থাক- বাস্তব কর্মে
স্বাধীনতা তুমি থাক- বাঙালির মর্মে
স্বাধীনতা তুমি থাক- শেত্ব-কৃষ্ণ চর্মে
স্বাধীনতা তুমি থাক- সবার ধর্মে
স্বাধীনতা তুমি, আমার অগ্রদ্বার
স্বাধীনতা তুমি, আমার বিভাশার
স্বাধীনতা তুমি, আমার উঁচু ঘার
স্বাধীনতা, স্বাধীনতা তোমার প্রতি- করবনা অবিচার...
২|
২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯
ইমরান ইসলাম বলেছেন: ধন্যবাদ
৩|
২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১১
আমি বোকা মানুষ বলেছেন: ভালো হয়েছে। প্লাস দিলাম।
৪|
২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৮
কামরুল ইসলাম মান্না বলেছেন: ভাল হয়েছে। চালিয়ে যান।
স্বাধীনতার গল্প ও কবিতা
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: লক্ষ প্রানের বক্ষ রঙিন
রঞ্জিত বাংলার মাঠ ,ময়দান
বুক ফাটা আর্তনাদ আজও
গর্জে উটে আঁধারিয়া মৃত্যুর শ্মশান ।
শক্ত হাতে অশ্র ধরে বাংলার দামালেরা
অগ্নিঝরা উত্তাল দিনের বজ্র সে নিনাদ
কানে বাজে বিভীষিকায় অতি ভয়ংকরে
তবুও শপথ আঁকে বীর বাঙ্গালী
রক্ত দিয়েও স্বাধীনতা আনবে বিজয় করে ।
সবাইকে স্বাধীনতা দিবসের
রক্তিম শুভেচ্ছা