| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওগো মোর প্রিয়া,- শুভ নববর্ষ!
বর্ষ জুড়িয়া থাক তোমার শীর্ষ
বর্ষবরণ হর্ষ।
শুভ নববর্ষ !
পরিয়া তুমি বাঙালি ভূষণ
করোনা আজ বর্ষবরণ!
ওগো সুধা বারি,- বর্ষ
মোর প্রিয়া পরে বর্ষ !
শুভ নববর্ষ !
যেই হর্ষ দেখেছি কদম ডালে
যেই হর্ষ দেখেছি খোপার ফুলে
সে সবি হোক তোমার উৎকর্ষ!
শুভ নববর্ষ !
সাজো গো আজ পল্লি বালা
গলে পরে ফুলেল মালা ,
ও রূপ যেন হয় উচ্চর্ষ
শুভ নববর্ষ !
আজি তোমার সখার সনে
হোকনা প্রণয় প্রাণে প্রাণে
আঁচলে ডাকিও রূপকর্ষ।
শুভ নববর্ষ !
২|
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯
ইমরান ইসলাম বলেছেন: ভালো তোমাকেও
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: এস হে বৈশাখ
বাজে নব হর্ষ
নব আনন্দে
এস নববর্ষ
শুভেচ্ছা অসীম