নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তরুণ,তাই তারুণ্যেরই গান গাই সুন্দর সবি প্রিয়,তাই সুন্দর হতে চাই

ইমরান ইসলাম

ইমরান ইসলাম › বিস্তারিত পোস্টঃ

= স্বর্গবাটি =

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

আমার বাংলাদেশের মাটি

যেন পূত-পরিপাটি

রক্ত দিয়ে হল খাঁটি

নেই যে তাহার ত্রুটি।



পথের ধারে ফুলের ঘ্রাণ

মাঠেতে চাষীর প্রাণ

পাখির সুরে যে গান

ওগো, ভরা সুখবাটি।



ঐ সুধা মাখা চাঁদের আলো

এলো-মেলো তারা গুলো

মনে প্রাণে লাগে ভালো

নিশীথে যখন হাঁটি।



ঢেউয়ে ঢেউয়ে নৌকা দুলে

হাসে ঐ শাপলা ফুলে

সারা বিলে সারা ঝিলে

ভরায় ভারি বিষটি।



এখানে পাই মায়ের সুধা

অন্ন-বস্ত্র;মেটে ক্ষুধা

কোন পথে নাহি বাধা।

এ আমার স্বর্গবাটি।



তোমার কোলের ছায়া-গাছে

উষ্ণ মন প্রাণে বাঁচে

ওগো, আমি তোরি কাছে

পাই যে শীতল পাটি!



মহিস্বর্গ ওগো জন্মভূমি!

মনে-প্রাণে আছ তুমি

তোমার আলোয় আমি-

সকল আঁধার টুটি।



হরষ জাগে আমার বুকে-

এ আমায় রাখি এঁকে

বা দেখুক সত্যলোকে

আমি বারে-বারে ফুটি ।



বীর তরুণের ঐ চেতনা

মিশে আছে প্রতি কোনা

যে কারণে গেল চেনা

তোমার শত্রুর ঘাঁটি।



এখানে কত তরুণ আসে

কেহ কাঁদে কেহ হাসে

তারি মাঝে আজো ভাসে

ঐ তরুণের কথাটি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.