নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরের বাড়ির পিঠা খাইতে বড়ই মিঠা ।

কিরকুট

আমি মানুষ, আমি বাঙালি। আমার মানবিকতা, আমার সংস্কৃতির উপর আঘাত হানতে চাওয়া, ক্ষতিগ্রস্ত করতে চাওয়া প্রাণী মাত্রই আমার কাছে পিশাচ। আমার দেশের উপর আঘাত হানতে চাওয়া প্রাণীদের পালনকারী, প্রশ্রয়দানকারী মাত্রই আমার কাছে পিশাচ, রাক্ষস। হোক সে যে কোনো সাম্প্রদায়িক কিংবা ঢেঁড়স চাষ পরামর্শক।

কিরকুট › বিস্তারিত পোস্টঃ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের স্বার্থ রক্ষার ঢাল হিসেবে ব্যবহার করছে, আর আমরা অন্ধ অনুসারীরা বেকুবের মতো তাদের পেছনে হাঁটছি?

আজকের সমাজে এমন মানুষের অভাব নেই, যারা ধর্ম কে ব্যবহার করে নিজেদের প্রশ্নের ঊর্ধ্বে রাখতে চায়। তারা কথায় কথায় ধর্মের কথা বলে, কিন্তু তাদের আচরণে ন্যায়বিচার, সততা কিংবা মানবিকতার প্রতিফলন দেখা যায় না। ধর্মকে তারা আত্মশুদ্ধির পথ হিসেবে নয়, বরং সমালোচনা এড়ানোর অস্ত্র হিসেবে ব্যবহার করে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই ভণ্ডামি এককভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না। এটি প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের দৃষ্টকুট নীরবতা ও অন্ধ সমর্থনের কারণে। কোনো ব্যক্তি ধর্মীয় পরিচয় ধারণ করলেই আমরা তার সব কাজকে সঠিক ধরে নিতে শুরু করি। তার অন্যায়কে অন্যায় বলতে দ্বিধা করি, কারণ মনে করি এতে ধর্মের অবমাননা হবে। অথচ একজন মানুষের অন্যায়ের সমালোচনা করা ধর্মের বিরোধিতা নয়; বরং ন্যায় ও ধর্ম উভয়ের পক্ষে দাঁড়ানো।

ধর্ম মানুষকে সত্য, ন্যায়, দয়া ও জবাবদিহিতা শেখায়। তাই ধর্মের নামে মিথ্যা, প্রতারণা, বিদ্বেষ বা ক্ষমতার অপব্যবহারকে সমর্থন করা ধর্মকে সম্মান করা নয়; বরং ধর্মকেই অসম্মান ও অপব্যবহার করা।

একটি সুস্থ সমাজ গড়তে হলে আমাদের ব্যক্তি ও ধর্মকে আলাদা করে দেখতে শিখতে হবে। কোনো ব্যক্তি ধর্মীয় পোশাক পরেছেন, ধর্মীয় ভাষায় কথা বলছেন বা নিজেকে ধার্মিক দাবি করছেন এতে তিনি সমালোচনার ঊর্ধ্বে চলে যান না। তার কাজের বিচার তার কাজ দিয়েই হওয়া উচিত।

একটি জাতির শক্তি তার অন্ধ আনুগত্যে নয়, বরং তার বিবেক, যুক্তিবোধ ও ন্যায়বোধে। যতদিন আমরা ব্যক্তি পূজাকে ধর্মভক্তি মনে করব এবং অন্যায়কে ধর্মের আড়ালে লুকানোর সুযোগ দেব, ততদিন ভণ্ডামি সমাজে আরও শক্তিশালী হবে।

আপনি আপনার নিজ ধর্মকে ভালোবাসুন, কিন্তু ধর্মের নামে ভণ্ডামিকে নয়। মানুষকে অনুসরণ করুন তার চরিত্র, সততা ও কর্মের জন্য; কেবল তার ধর্মীয় পরিচয় বা মুখের বুলি দেখে নয়। কারণ সত্যিকারের ধর্ম পালন মানুষকে সকল অন্যায়, অবিচার থেকে মুক্ত করে, আর ভণ্ডামি মানুষকে অন্ধ, বধীর করে।

এখন আপনি ভাবুন সুস্থ্য মানুষ হয়ে সমাজে মাথা তুলে বাঁচবেন নাকি অন্ধ বধীর হয়ে সমাজে মাথা নিচু করে দাসত্বের শৃঙ্খলে নিজেকে বেধে রাখবেন ।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: এখন কি করতে হবে ?

২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১২

কিরকুট বলেছেন: মস্তিষ্ক ব্যবহার করুন ।

২| ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৫৩

কথামৃত বলেছেন: সাধু হও সাধু সাজিও না

২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১২

কিরকুট বলেছেন: এটাই মূল বাক্য

৩| ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সেট কেমনে সম্ভব? শহিদুল ভাইয়ের বউ নিয়ে রিসোর্টে ধরা খাওয়া মামুনুল এখানে রাহবার, এই কথা বলতে গেলে একদল এসে বলে, স্কুল-কলেজের ঘটনা তো সামনে আনেন না কাউন্টার হাজির।

২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:০৬

কিরকুট বলেছেন: দুনিয়াটা সোজা না বলে আপনি ব্যাকা পথে হাটবেন তখন এমন পরিস্থিতির শিকার হবেন এটা স্বাভাবিক ।

৪| ২৩ শে জুলাই, ২০২৬ ভোর ৪:৩৬

আলামিন১০৪ বলেছেন: আপনি নিজে কি ধার্মিককে অনুসরণ করেন? যা আপনি নিজে করেন না- সারাক্ষণ ধর্মেূর পিছনে লেগে খাকেন- আর আরেকজনকে উল্টা উপদেশ দেন
ঠিক বুঝলাম না

২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:০৮

কিরকুট বলেছেন: হা হা হা । জামাত শিবিরের পেছনে লেগে থাকা কে যদি ধর্মের পেছনে লেগা থাকা বুঝায় তাহলে আপনি গাধার স্বর্গে বাস করেন । আমার এমন একটা পোস্ট দেখাতে পারবেন না যেখানে আমি ধর্ম কে প্রশ্নবিদ্ধ করেছি । হ্যা আমি ভন্ডামির বিরুদ্ধে বলি । আর ভন্ডামি কে যদি ধর্ম মনে করেন ওটা আপনার সমস্যা । আমার না ।


আমার চিন্তা আমার উপর ছেড়ে দিন । তবে পরিষ্কার জেনে রাখুন আমি যা সত্য বলে জানি আমি সেইটাই অনুসরন করি । মুখে বলি একটা কামে উলটা এমনটা আমি কখনোই করি না । প্লেইন এন্ড সিম্পল ।

৫| ২৩ শে জুলাই, ২০২৬ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: ধার্মিক এবং ধর্মকে অনুসরন করলে ভুল পথে গিয়ে পৌছাতে হবে।
হতে হবে মুক্তমনা, চিন্তা ভাবনায় আধুনিক। বিজ্ঞানমনস্ক।

২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:০৫

কিরকুট বলেছেন: দেখুন ধর্ম কে মানবে আর কে মানবে না এটা ব্যক্তির সিদ্ধান্ত । আপনি নিজেকে ধার্মিক বলেন কিন্তু কাম করেন সব অধার্মিক ভন্ডামি আমার প্রতিরোধ এখানে । একই ভাবে আপনি নিজেকে মুকমনা বা আধুনিক চিন্তার অগ্রপথিক বলে প্রচার করেন কিন্তু দুনিয়ার আকাম কুকামের সাথে আপনি অঙ্গাঙ্গী ভাবে জড়িত । স্বাভাবিক ভাবে প্রতিবাদ আসবেই ।

৬| ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৫০

নতুন বলেছেন: আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের স্বার্থ রক্ষার ঢাল হিসেবে ব্যবহার করছে, আর আমরা অন্ধ অনুসারীরা বেকুবের মতো তাদের পেছনে হাঁটছি?

যদি ধর্ম মানুষকে ভাল মানুষ বানতে পারে! তবে আমাদের দেশে এতো মসজিদ, মাদ্রাসা, এতো বোরকা, এতো ওয়াজী, তবে আমাদের দেশে মানুষ কেন ভালো মানুষ না। !!!

মানুষ বর্তমানে ধর্ম সমাজিক রীতির মতন করে মানে, কিন্তু সত্যিই ধর্মের উপরে বিশ্বাস নাই।

এই কারনেই মানুষ লেবাসে ধর্মিক কিন্তু কাজে অন্যয় করতে বিরত হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.