নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয়বক্তা।

অন্তর্জাল পরিব্রাজক

অসাধারণ নই, সাধারণ এক মানুষ।

অন্তর্জাল পরিব্রাজক › বিস্তারিত পোস্টঃ

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা একসময় কাজী নজরুল ইসলামসহ অন্যান্য কবি-সাহিত্যিক এবং সেইসব মানুষ যারা আমাদের শ্রদ্ধার পাত্র তাদেরকেও অপমান করতে ছাড়বে না। কাজী নজরুল ইসলাম তো হিন্দুদের দেব দেবীর উদ্দেশ্যে নানা রচনাও উৎসর্গ করেছিলেন। এসব অজুহাতে তাঁকে একসময় এরাই নাস্তিক, কাফের, মুরতাদসহ নানা “অভিযোগে” আজ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যা করছে তাঁকে নিয়েও তাই করবে। করবে আমাদের অন্যান্য সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের নিয়েও, নানা অজুহাতে। আজ এতসব দেখেও যারা মজা নিচ্ছেন আর যারা চুপ আছেন, দয়া করে তাই করতে থাকুন। মিথ্যাচার আর হিংসা-বিদ্বেষের এ চরম উন্মাদনা একদিন আপনাদের বিপক্ষেও যাবে কোনও না কোনোভাবে। সেদিন দয়া করে আর কাঁদবেন না।

এ প্রসঙ্গে জার্মান কবি মার্টিন নিম্যোলার এর সেই বিখ্যাত কবিতাটি মনে পড়ে যায়-
যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিলো,
আমি কোনো কথা বলিনি,
কারণ আমি কমিউনিস্ট ছিলাম না।
তারপর যখন ওরা সমাজতন্ত্রীদের (Socialists) ধরে নিয়ে গেলো,
আমি নীরব ছিলাম,
কারণ আমি সমাজতন্ত্রী ছিলাম না।
তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেলো,
আমি প্রতিবাদ করিনি,
কারণ আমি শ্রমিক ইউনিয়নের কেউ ছিলাম না।
তারপর যখন ওরা ইহুদিদের ধরতে এলো,
আমি টু শব্দটি করিনি,
কারণ আমি ইহুদি ছিলাম না।
আর সবার শেষে যখন ওরা আমাকে ধরতে এলো—
আমার পক্ষে কথা বলার মতো তখন আর কেউ বাকি ছিল না।

প্রস্তুত থাকুন। এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।





মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:১৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার ধারণা ভুল। রবীন্দ্রপ্রেমীরা কখনোই এসব বস্তির মতো কাজ করবে না। তাদের মধ্যে সাহিত্যবোধ আছে। এসব বস্তিকে অন্যভাবে ঘায়েল করা হবে। ইউনূসকে যেমন করা হলো।

২| ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:১৯

সৈয়দ কুতুব বলেছেন: জামাত-শিবির ছাড়া রবি ঠাকুরের বিরোধিতা কেউ করে না ।

৩| ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৫

কলাবাগান১ বলেছেন: রবীন্দ্র সংগীত এর অশ্লীল প্যারডি বানিয়ে গান করে আম্মার আর তাকে বাহবা দিয়ে পাতার পাতা ভরিয়ে দিচ্ছে যারা তারা এখন পরোক্ষ ভাবে দেশকে চালাচ্ছে মনে হয়...এই যদি হয় লেভেল, তারা কি করে বুঝবে রবীন্দ্র নাথের ফিলোসফি/ভাব......।সস্তা বস্তির গালি ছাড়া এরা কিছুই পারে না....

৪| ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

আলামিন১০৪ বলেছেন: রবীন্দ্রনাথকে নিয়ে যত সমালোচনা আমরা দেখি, নজরুলকে নিয়ে সেরকমটা দেখি না কেন? তথাকথিত মুসলিম বলে?

সবার জ্ঞাতার্থে জানাচ্ছি- শ্যামা সঙ্গীত রচনায় বিভোর নজরুল - শত অনুরোধ ও গ্রামোফোন কোম্পানীকে রাজীকরণের শর্তে ”ও মোর রমজানের ঐ- “ গানটি লিখে দেন

৫| ১৪ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: সমাজের আগাছা গুলো আজ রবীন্দ্রনাথকে ছুড়ে ফেলতে চায়। এই সমাজের আগাছা গুলো জাতির জন্য বোঝা।

৬| ১৪ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:২৪

দানবিক রাক্ষস বলেছেন: এক মাত্র আপাই হল আগাছানাশক :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.