নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো: মাসুমুল হাসান খান

আমি মাসুম। চাকরি করি একটি বে সরকারি ব্যাংকে

মো: মাসুমুল হাসান খান › বিস্তারিত পোস্টঃ

Thelivinglegend এর কবিতা.....

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

অন্য চায়ের কাপ....



এ যেন অন্য এক বিকেল, অন্য চায়ের কাপ;

পশ্চিমে হেলে পড়া পরিচিত রোদটুকু

রাসভারী অচেনা, গায়ের রং মুছে চুপচাপ!

সন্ধ্যার নিয়ত বাতাস আজ বুকে করছে ধারণ,

বারান্দায় আসবেনা যেন কেউ করেছে বারণ!

চোখ বেয়ে একফোঁটা জল গড়ালো চায়ের কাপে,

আনমনে কি জানি কেন, কি ভুলের সন্তাপে!

তুমি কি এখনো বিশ্বাস কর আমার অপরাধ সব?

এত পথ ফেলে এসে সেকারণেই রয়েছো নীরব?

তুমি কি এখনো ভাবো আমায় প্রবাস অবকাশে?

তোমার চায়ের কাপে জল গড়ায় এভাবে অনায়াসে?

কি অবিদিত ভাবনা আমার অতীতের দীপ জ্বেলে,

বোধ হয় ভীষণ ক্লান্ত আমি চেনাজানা বিকেলে।

হতে পারে চায়ের কাপে জন্ম নেয়া ধোঁয়ার ফুল

এ চোখে এনেছে জল, ছিলনা আমার কোন ভুল।

তবে কেন কাপে গড়ালো সে জল, কেনইবা চোখে এলো?

ধোঁয়ার দুরূহ ফুলটাই কি একমাত্র কারন,

নাকি পথশেষে সে তোমায় আবার মনে পড়ে গেল?



এটি আমার এক ছোট ভাইয়ের লেখা । ও "Thelivinglegend" নামে লেখে.। আপনাদের ভাল লাগলে পরে আবার পোসট করবো :D.....



রাশিয়ান রুলেট.......



আরেকটিবার মৃত্যু নিয়ে বাজি ধরা,

ছয়খানা দান তার, একখানা ঘোড়া!

ঘাপটি মারে ঘোড়া নিজ ঘরে গিয়ে

বার চেয়ে থাকে তীক্ষ্ণ দুচোখ নিয়ে।

এইবার বুঝি পালা এলো তার তরে,

ছুটে যাবে দ্রুম, মৃত্যু অনিবারে!

হেরে যাবে কেউ জিত হবে কারো,

চৌকাঠে যমরাজ দাড়াবে আবারো।

শেষরাতে টেবিলে শেষবার দুজনে,

চোখ বুঁজে নিঃশ্বাস ঘড়ি কাঁটা গুনে!

অতীত বিরহ প্রেম আজ সব শূন্য,

মৃত্যুর হাতে তাই পাপ আর পুণ্য।

আমি যদি হারি আজ তুমি যাও জিতে

এপিটাফে কিছু কথা লিখো জনহীতে!

"এইখানে এক পাপী অপার শুয়ে রয়,

সব তার মিছে ছিল প্রেম মিছে নয়"!



আপনাদের ভালো লাগলে চলতে থাকবে.............।



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১১

খেলাঘর বলেছেন:


মোটামুটি

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

মো: মাসুমুল হাসান খান বলেছেন: ধন্যবাদ খেলাঘর ভাই। রাশিয়ান রুলেট নামে আরো একটি কবিতা পোসট করেছি। পড়বেন দয়া করে.......।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


রাশিয়ান রুলেট পড়লাম, ভালোই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.