| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়াস্পর্শ
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

আমার অস্পষ্টতা
তোমার অন্তরালের সঙ্গী,
আমার নষ্ট আবেগ
অনেক আবেদনের ভঙ্গি।
তুমি তো উদার
সংকীর্ণ নও,
আমি অধম, তবে ভালোবাসাহীন নই।
কি ভাবছো ? ভাবলেশ আমি?
যেখানে না দেখার দুচোখ দিয়েও
আমায় দেখেছো,
ভিজিয়েছো রঙিন স্বপ্ন,
সেখানে আমি নির্বাক।
তারপরও
ভালোবাসি মেঘ, বৃষ্টি
সে মেঘের প্রতিচ্ছবি।
ভালোবাসি রাত, অন্ধকার,
রাতের বাতাস,আর সুবর্ণ কে।
২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১১
মায়াস্পর্শ বলেছেন: আপনার মন্তব্যে আমার ভালো লাগছে । উৎসাহ পেলাম আরো ।
২|
২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৯
মিরোরডডল বলেছেন:
ছবির মতো লেখাতেও আদ্রতা ছিলো।
২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৩
মায়াস্পর্শ বলেছেন: তা আমি নিজেও বুঝিনি । ধন্যবাদ অনেক ।
৩|
২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩১
মিরোরডডল বলেছেন:
মানুষের মাঝে মিশে থাকতে চাই
লেখা যখন প্রথম পাতায় যাবে, তখন সবার সাথে মিথষ্ক্রিয়া হবে।
you can also read post and comment others, that's how you'll get to know bloggers here.
২৮ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৭
মায়াস্পর্শ বলেছেন: যতটুকু সম্ভব ভালো ভাবে থাকার চেষ্টা করবো সবসময়।
I am new here , just observing experienced bloggers comments and replying ans of comments .
৪|
০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১১:৪৮
খায়রুল আহসান বলেছেন: "আমি অধম, তবে ভালোবাসাহীন নই" - এটা একটা বড় সৌভাগ্য!
কবিতার শেষের চারটি পংক্তি খুব ভালো লেগেছে।
শিরোনামটি যথার্থ।
ছবিটা কি আপনার তোলা? হলে, কোথায় তুলেছেন? না হলে, ছবিটা কোথায় পেয়েছেন?
০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৭
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।
আমার ঠিক মনে হচ্ছে না ছবিটা আমার তোলা নাকি নেট থেকে ডাউনলোড করা। মনে হচ্ছে আমি একবার বাসে ট্রাভেল করার সময় উঠিয়েছিলাম, সেদিন বৃষ্টি ছিল।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৭
মিরোরডডল বলেছেন:
আজকের লেখাটা ভালো লেগেছে।