নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

চাকা

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৭



বিভাজনের ছেলেবেলায় আমি ছিলাম মুক্ত পাশে,
গায়ে স্যান্ডো গেঞ্জি আর ইংলিশ প্যান্ট পড়ে,
শহরের রাস্তায় দৌড়িয়ে বেড়ানোর জীবন।
হাতে একটা শিশু গাছের ভাঙা ডাল,
পিটিয়ে পিটিয়ে পরিত্যক্ত হুন্ডার টায়ারকে
সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আনন্দ
এই জনমে আর হবে না।
সন্ধ্যা বেলায় গোলাপি রঙের শিশু শিক্ষা বইয়ে
হাতে খড়ি হইলেও,
জীবনটা মন্দ কাটছে না।
পাড়ার বড় মুদি দোকানের বিস্কুটের প্যাকেটের উপরের তাকে সেট করা
সাদা কালো টিভি লুকিয়ে দেখার আনন্দ
নিমিষেই শেষ হয়ে যেত ,
যখন কিম্ভুত কিমাকার দোকানদার গেলাসের পানি
মুখ বরাবর ছিটিয়ে দিতো।
আমি আর রতন,
এক মুঠো চাল সাথে ডাল আর হলুদ মিশিয়ে
মাটিতে গর্ত করা আনাড়ি চুলায় জাল দিতাম,
সদ্য হওয়া নতুন তিনতলা বিল্ডিয়ের খোপ থেকে
এক রাজরানী পরম আনন্দে আমাদের জোলাভাতি দেখতো।
আমরা হেসে বলতাম ,
খাইবা ???
কে যেন ভেতর থেকে বলতো ,
''ছোট লোক ''।
জীবন চলে যাচ্ছে, কত বড়োলোকরে দেখলাম,
তারা জীবনের গোড়ার সাধ মিটাতে পারলো না।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তারা জীবনের গোড়ার সাধ মিটাতে পারলো না।
...........................................................................
একেক দেশের ছোটবেলার ইতিহাস ভিন্ন রকম হয় ।
পরিবেশ ও সে দেশের জীবনযাত্রা তা কেন জানি
অদৃশ্য ভাবে নিয়ন্ত্রন করে ।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ কবিতা

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.