| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়াস্পর্শ
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
ছবি : এ আই
জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।
লাল রক্ত কালচে হওয়ার আগেই হন্তারকের পলায়ন (সকলের সম্মুখেই)।
ধর্ষকের গ্রেপ্তার হইলো,
জবানবন্দি দিলো
''আমি স্বইচ্ছায় তাহাকে জোড় করিয়া ধর্ষণ করিয়াছি ,তারপর হত্যা করিয়াছি।''
কিছুটা স্বস্তি, ফাঁসি চাই ফাঁসি চাই স্লোগান,
কয়েকটা সংগঠন এগিয়ে এলো তাদের নাম ধাম জানানোর জন্য,
ফেসবুক, ইউ টিউব গরম হয়ে গেলো (ঠিক যেমন গরম হয়েছিল ধর্ষকের লিঙ্গ)
তারপর শেষ, গলগলাইয়া বীর্য বের হওয়ার পরের মুহূর্তের মতো নিস্তেজ হয়ে গেলো সবকিছু,
নুন আনিতে পান্তা ফুরানো জনগণ নিজের আহার জোগাড়ে বাধ্যতামূলকভাবে মনোনিবেশ করিলো।
আড়াল থেকে শুয়োরের বাচ্চারা বিড়বিড় করিতে লাগিল,
''ফাঁসি চাই। ফাঁসি চাই।
একটা আসামির ফাঁসি হইলে কয়টা পরিবারের পেটে লাত্থি পরে
তোরা কি তা জানোস?''
আইন কানুন বুঝোস?
মূর্খের দল।
গলাবাজি করোস।''
তদন্ত তদন্ত খেলা,
খতিয়ে দেখা কমিটি,
কালো কোটের শিয়াল মামা,
জজ কোটের বড় মিয়া,
সবাই যে না খেয়ে মরবে,
নীল পোশাকের দারোগা বাবুর দৈনিকের বাজার খরচের দিকে নজর দিছোস তোরা।
আসামি আমাদের লক্ষী।
ওদিকে বুনো শুয়োরগুলো সংবিধানের ধারা পড়ছে,
এদিকে মানুষ অবলীলায় মরছে,
চোখ রাঙানি দিয়ে বলছে, জনগণ আমাদের সাথে আছে।
জনগণ সবার সাথেই থাকে,
কিন্তু কখন যে কাকে লাত্থি দিয়ে দৌড়ানি দেয় তা সময় বলে দেয়।
হে বিচার বিভাগ তুমি যে কবে স্বাধীন হবে ?
তোমার পশ্চাতে দেওয়া রাজনৈতিক লিঙ্গগুলো কবে বের হবে ?
কবে দেখবো তুমি সংবিধান শেখানো হায়েনাগুলোকে সজোরে থাপ্পড় দিয়ে বলছো
''জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য জনগণ নয় ''।
২১ শে মে, ২০২৬ বিকাল ৩:৩৯
মায়াস্পর্শ বলেছেন: আপনি আমি কি ই বা করতে পারি প্রতিবাদ জানানো ছাড়া।
আমাদের সেই হার্কিউলিক্সকে দরকার,
ধর্ষকদের মেরে চিরকুট দিয়ে যেতেন।
২|
২১ শে মে, ২০২৬ বিকাল ৩:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: বেজন্মা তুই ধর্ষণকারী তুই
তুই নৃশংস খুনি- বলরে তোর
বিচার হবে কেমনে ফাঁসি
শুধু দিবালকে- ফাঁসি চাই;
রাখবো না আর তোদের বাসস্থান
রুখে দাঁড়াও দেশপ্রেমিকগণ!
তুই শুধু বেজন্মা তোকে গালি দিতেও
ভীষণ ঘৃণা হয় বিচারপ্রতি কর বিচার;
২১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪০
মায়াস্পর্শ বলেছেন: বিচারপতিরা কার্ড খেলছে দাদা।
৩|
২১ শে মে, ২০২৬ বিকাল ৩:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: বেজন্মা তুই- ধর্ষণকারী তুই
তুই নৃশংস খুনি- বল রে তোর
বিচার হবে কেমনে, ফাঁসি- ফাঁসি
শুধু দিবালোকে-তোর ফাঁসি চাই;
রাখবো না আর তোদের বাসস্থান
রুখে দাঁড়াও দেশপ্রেমিক জনগণ!
তুই যে বেজন্মা, তোকে গালি দিতেও
ভীষণ হয় ঘৃণা, বিচারপতি কর বিচার;
দেখতে জনগণ শুধু যে উম্মুখ
পাস করো আইন সময়ে ততক্ষণ
দিবালোকে হোক ধর্ষণকারীর ফাঁসি
ভয়ে ভীত হবে তুই ধর্ষণকারী;
সুর করেন
৪|
২১ শে মে, ২০২৬ বিকাল ৪:৩৯
সামিয়া বলেছেন: রামিসার কথা মাথা থেকে এক মুহুর্ত সরছেনা অনেক কষ্ট লাগছে
২১ শে মে, ২০২৬ বিকাল ৫:২৭
মায়াস্পর্শ বলেছেন: দোয়া করুন ।
৫|
২১ শে মে, ২০২৬ বিকাল ৪:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হে বিচার বিভাগ তুমি যে কবে স্বাধীন হবে ? তোমার পশ্চাতে
দেওয়া রাজনৈতিক লিঙ্গগুলো কবে বের হবে ?
..................................................................................
বিচার বিভাগ সচিবালয় বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে !
এসবের আর দরকার আছে কি ?
কিছু দিনের মধ্যে আমেরিকার ৫২তম প্রদেশ হবে
কি মজা তাইনা, মূল ভূখন্ডে যেতে ভিসা লাগবেনা ।
ঐ গাধার বাচ্চারা কোথায়, যারা এত দিন দিল্লী না ঢাকা
কয়ে লাফ দিসিল ???
২১ শে মে, ২০২৬ বিকাল ৫:২৯
মায়াস্পর্শ বলেছেন: দেখলাম। কষ্ট পেলাম ।
ওরা কথিত দেশপ্রেমিক।
৬|
২২ শে মে, ২০২৬ রাত ১২:৫০
সৈয়দ কুতুব বলেছেন: এনকাউনটার করে দেয়া হউক ।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০২৬ বিকাল ৩:২৭
করুণাধারা বলেছেন: কিছু বলার ভাষা নেই।