নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

স্পর্শে_ _ _ _ _

২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি বা থাকে না পাওয়ার?
-তুমি কি বেহায়া?
-খুব।
তোমার উদোম শরীর আমাকে উন্মাদ করে দেয়,
হায়ার কোনো ধার ধরে না,
আমি বেহায়া।
-ভালোবাসো ?
-বৃথা প্রশ্ন।
বেহায়া মন ঘুরে ফিরে একই নদীতে জল ছিটায়,
ঠোঁটে ঠোঁট, বুকে বুক, হাতে হাত,
সারারাত,
জোছনার চাদরে ঢেকে লেপ্টে থাকা অনুভূতিগুলো ফিসফিসিয়ে বলেনি ?
ভালোবাসি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২৬ সকাল ৯:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর

২৪ শে জুন, ২০২৬ সকাল ১১:৩৬

মায়াস্পর্শ বলেছেন: কৃতজ্ঞতা, লিটন দা।

২| ২৪ শে জুন, ২০২৬ সকাল ১০:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাবারে বাবা এসব কী মায়া হাহাহাহ
প্রেমে পড়ছেন নাকি।

সুন্দর হয়েছে

২৪ শে জুন, ২০২৬ সকাল ১১:৩৫

মায়াস্পর্শ বলেছেন: প্রেমের কবিতা তো একটু এরকম এ লেখা দরকার :P :P
ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ২৪ শে জুন, ২০২৬ সকাল ১০:৪৬

মাহদী হাসান শিহাব বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে জুন, ২০২৬ সকাল ১১:৪০

মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়। ভালো থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.