নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগে ১০ টি বছর পার করলাম

০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম আজ আবার সেটাই শেয়ার করছি।



জীবনজীবন তোমাকে চায়

একটা জীবন তোমাকে চায়
তুমি ভালোবাসা
একটা জীবন তুমি ছাড়া কি যে পাগলপাড়া
মিথ্যে আমার গোলাপ বাগান
মিথ্যে মায়া কানন
সত্য কেবল তোমারই প্রেম
তোমায় আপন জানন।
এক জনমে তোমাকে চাই
তুমি মনের আশা
স্বর্গে বুঝি লেখা আছে
এমন প্রেমের ভাষা
শূন্য আমার হৃদয় নদী
শূন্য তারই জল
প্রেম যে গহিন গভীর এমন
পায়না খুঁজে তল।
একটা জীবন তুমি বিহীন
মরন বুকে বাসা
সেই বুকেতে তুমি বন্ধু
বেঁচে থাকার আশা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পোস্ট করেছি: ৬৮৬টি
মন্তব্য করেছি: ১৭৫৩৭টি
মন্তব্য পেয়েছি: ১৫৯৭২টি
ব্লগ লিখেছি: ১০ বছর ১ সপ্তাহ
অনুসরণ করছি: ২ জন
অনুসরণ করছে: ৬৯ জন

..........................................................................
এই হলো আপনার পরিসংখ্যান, যা আরও আকর্ষনীয় হতে পারত ।

২| ০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৬

চারাগাছ বলেছেন: ১০ বছরে অনেক দেখেছেন ব্লগে। অনেক ব্লগার কে দেখেছেন। কেউ প্রিয় কেউ অপ্রিয় । সবাইকে নিয়ে লিখবেন। অভিনন্দন জানাই

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

হুমায়রা হারুন বলেছেন: অনেক অভিনন্দন

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

ডার্ক ম্যান বলেছেন: অভিনন্দন আপনাকে

৫| ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:১৯

সুলাইমান হোসেন বলেছেন: অভিনন্দন।১০ বছরে কি কি অভিজ্ঞতার সম্মুখীন হলেন।ব্লগের সেরা সময় কখন ছিলো

৬| ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন:


ব্লগে ১০ বছর পূর্তি—নিঃসন্দেহে এটি একজন ব্লগারের জন্য বিশেষ এক মাইলফলক। সময় চলে যায়, অনেক পরিচিত মুখ হারিয়ে যায়, অনেক স্মৃতি পুরোনো হয়ে যায়; কিন্তু কিছু ভালোবাসা ও কিছু লেখা থেকে যায় দীর্ঘদিন।

দশ বছর পর ব্লগিংয়ের শুরুতে লেখা কবিতাটিই আবার তুলে ধরার বিষয়টিও বেশ সুন্দর লেগেছে। এতে শুধু একটি কবিতার পুনর্পাঠ নয়, নিজের লেখালেখির শুরুর দিনগুলোর কাছেও যেন ফিরে যাওয়া হয়েছে।

আপনার “জীবন কেবলই ফুরিয়ে যায়”—এই উপলব্ধির মধ্যেও যে লিখে যাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, সেটিই সবচেয়ে ভালো লাগার বিষয়। ব্লগের সঙ্গে এই ভালোবাসার বন্ধন আরও দীর্ঘ হোক, পুরোনো-নতুন সব ব্লগারকে নিয়ে সামহোয়্যার ইন ব্লগে আপনার পথচলা আরও সমৃদ্ধ হোক।

১০ বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আরও অনেক বছর লিখুন, স্মৃতি তৈরি করুন এবং সেই স্মৃতিগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.