নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো আমার একটি কথা বলো
তোমার চোখে অশ্রু কেন মুখটি কেন মলিন হলো?
মা তখন তার কপাল চুমে বুকে জড়িয়ে ধরে
তুই যে আমার হৃদয়-ধন রাখব চোখের পরে।

শোন রে খোকা মানুষ হবি মানুষেরই তরে
দুঃখীর চোখের অশ্রু মোছাস আপন হাতটি ভরে
জ্ঞানী হবি বড় হবি তাতে গর্ব নেই মোর
সত্যের পথে চলিস বাবা এ মিনতি নিরন্তর।

রাজমুকুটের চেয়ে দামী চরিত্রেরই মান
ধনসম্পদের চেয়ে বড় মানুষের সম্মান
পরের দুঃখ নিজের ভেবে বাড়িয়ে দিবি হাত
ক্ষমা-দয়া আর ভালোবাসায় জয় করবি জগৎ।

মায়ের কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে ছেলে
মা যে তখন দোয়া করে দু'হাত খানি মেলে
হে পরমেশ্বর আমার ধন রেখো তোমার ছায়ায়
আলোর পথ দেখিও তাকে জীবনেরই মায়ায়।

দিন গড়ালো বছর গেল পুত্র হলো বড়
জ্ঞান ও গুণে জয় করল মানুষেরই ঘর
ক্ষমতার মোহে অন্ধ না হয়ে সত্যকে নিল বেছে
অসহায়ের পাশে দাঁড়ায় ভালোবাসা নিয়ে।

একদিন সেই মায়ের চোখে অশ্রু ঝরে পড়ে
সন্তান এসে মায়ের পায়ে মাথা রাখে ধরে
মা বলেন আজ সার্থক হলো আমার সাধের প্রাণ
তোর মাঝে আজ দেখছি আমি মানবতার জয়গান।

যে জন মায়ের চোখের জলের মূল্য দিতে জানে
সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ সে যে আপন গুণের টানে
মায়ের দোয়া বৃথা যায় না বৃথা যায় না প্রেম
মায়ের চরণেই সন্তানের স্বর্গ শান্তির ধাম।

মা শুধু একটি শব্দ নয় মা জীবনের আলো
মায়ের চেয়ে এ জগতে নেই কোন ভালো
যতদিন এই ধরনীতে থাকবে প্রাণের স্পন্দন
ততদিন মায়ের ভালোবাসা হবে অমর চিরন্তন।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

মায়ের দেোয়া যায় না বৃথা
সুন্দর সত্য এ কথা

২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:




ঠিকই বলেছেন মায়ের দোয়া যাযনা বৃথা তবে তাতে থাকতে হবে নীচের কবিতার মতো মাতৃভক্তি -
মাতৃভক্তি
কবি কালিদাস রায়

বাছারে আমার, পানি হাতে করে সারা রাত্রিটি ধরি
দাঁড়াইয়া আছ? ঘুমাওনি আজ?’ চোখে এল জল ভরি।
পুত্রেরে কোলে নিয়ে মা চুমিল বার বার মুখখানি।
কহিল জননী, ‘নয়নের মণি, সাধারণ শিশু নও,
খোদার দোয়ার বরকতে তুমি জগৎ-পূজ্য হও।
পুত্র-গরবে গর্বিত বুকে, খোদা, স্মরি তব নাম,
তোমারে আমার জীবনের এই সম্বল সঁপিলাম।’
বিফল হয়নি মায়ের আশিস, হৃদয়ের প্রার্থনা,
জগৎ-বন্দ্য জ্ঞান-গুরুদেব বায়েজীদ একজনা।

শুভেচ্ছা রইল

২| ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৮

হুমায়রা হারুন বলেছেন: কবিতাটি খুব ভাল লাগলো।

২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা ভাল আনুভুত হওয়ার জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

৩| ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যতদিন এই ধরনীতে থাকবে প্রাণের স্পন্দন
ততদিন মায়ের ভালোবাসা হবে অমর চিরন্তন।

..................................................................
সহমত, কথা সত্য তবে
রোবটরা এই দেশ দখল করে নিলে , এই মমতার কোন দাম থাকবে না

২৪ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০৭

ডঃ এম এ আলী বলেছেন:




সহমতের জন্য ধন্যবাদ । তবে তব বলা তবের প্রশ্নে বলি রোবট যদি দেশ দখল করে
ভয় পাওয়ার কী আছে ভাই?যে হাতেতে তার কমান্ড লেখা সেই হাত তো মানুষেরই ভা্ই!
রোবট চলে মানুষের আদেশে নিজের ইচ্ছায় নয় সে চলে মানুষ যদি মমতা হারায় তাহলে
মানবতা কোথায় জ্বলে? মায়ের মমতা রোবট কেড়ে নেয় না, মানুষই কেড়ে নেয় নীজ বিবেক;
যন্ত্র নয়, ভয় মানুষকেই যখন হৃদয় তার পাষাণ হয় । একটা কথা মনে বাজে সত্য এই
রোবট নয়, মানুষই দায়ী । যে হৃদয়ে মায়ের ভালোবাসা সেই হৃদয়ই পৃথিবীর বড় ঠাঁই।
রোবট মানুষের নিয়ন্ত্রণে চলে আর মানুষ চলে তার বিবেকের নিয়ন্ত্রণে, বিবেক হারালে
মানুষ রোবটের চেয়েও অনেক ক্ষেত্রে ভয়ংকর হয় ।

শুভেচ্ছা রইল

৪| ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫১

হুমায়রা হারুন বলেছেন: কালিদাস রায় রচিত মাতৃভক্তি কবিতাটি কতশত বছর পর যে পড়লাম মনে পড়ছে না।
পড়া যখন শুরু করলাম, প্রথম লাইন পড়ে মনে পড়ে গেল লাইনটি।
তারপর দ্বিতীয় লাইনটি পড়ার পর, তাও মনে পড়ে গেল। তার পর পরের লাইন, এভাবে যতই আগাচ্ছি লেখাগুলো চিনতে পারছি। কিন্তু কাকে নিয়ে বলা হচ্ছে, তা তো মনে করতে পারছি না।

শেষে যেয়ে যখন পেলাম পরিচয়, ইনি বায়েজীদ বোস্তামী, তখন মনে হলো আজ কবিতাটি এখানে যদি না দিতেন, কখনোই এই কবিতা স্মৃতিতে ফিরে আসতো না।
কবিতাটির জন্য অসংখ্য ধন্যবাদ আলী ভাই।

২৪ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২০

ডঃ এম এ আলী বলেছেন:



কালিদাস রায় নিজস্ব কাব্যভাষা ও রচনাশৈলীর পরিচয় দিতে সক্ষম কালিদাসের কবিতাতো মনে থাকারই কথা ।
তাঁর কবিতায় গ্রামবাংলার প্রকৃতি, মানুষের জীবন, বৈষ্ণব ভাবধারা, প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিক চিন্তার অপূর্ব সমন্বয়
দেখা যায়। কবিতার মতো তাঁর কাব্যগ্রন্থগুলোর নামগুলিও সুন্দর যথা কুন্দ, কিশলয়, পর্ণপুট, বল্লরী, ব্রজবেণু
ক্ষুদকুঁড়া, রসকদম্ব , পূর্ণাহুতি। বেতালভট্ট ছদ্মনামে তাঁর রচিত রসাত্মক লেখাগুলো খুবই সুখপাঠ্য।সাহিত্যে অসামান্য
অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছিলেন কবিশেখর উপাধি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি.লিট
উপাধিতে ভূষিত করে।১৯৭৫ সালের ২৫ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন । কালিদাস রায় বাংলা কবিতায় প্রকৃতির
স্নিগ্ধতা, গ্রামীণ জীবনের সরলতা এবং মানবিক অনুভূতিকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। বাংলা সাহিত্যের
ইতিহাসে তিনি একজন স্মরণীয় ও শ্রদ্ধেয় কবি।যে কবি মাটির গন্ধ, প্রকৃতির সৌন্দর্য আর মানুষের হৃদয়ের
ভাষাকে কবিতায় ধারণ করতে পারেন, তাঁর সাহিত্য সময়ের সীমানা পেরিয়ে বেঁচে থাকবে ও আপনার আমার
ও আরো অনেকের মনে থাকাটি খুবই স্বাভাবিক ( তথ্য সুত্র : উইকিপিডিয়া)।

শুভেচ্ছা রইল

৫| ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: অনেক মা তার সন্তানকে ছেড়ে চলে যায়। অনেক মা সন্তান ভুমিষ্ট হওয়ার পর ডাস্টবিনে ফেলে দেয়। তারাও তো মা। কেমন মা?

২৪ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:



অনেক মা সন্তানকে ছেড়ে চলে যান। অনেক মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডাস্টবিনে ফেলে দেন। তাঁরাও তো মা! কেমন
মা তাঁরা?” প্রশ্নটি অস্বীকার করার নয়। এমন ঘটনা নিঃসন্দেহে মর্মান্তিক, নিন্দনীয় এবং মানবিকতার পরিপন্থী। একটি
নিষ্পাপ শিশুর জন্মের পর এমন পরিণতি কোনোভাবেই কাম্য নয়।

তবে আমার মনে হয়, কোনো একটি বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী ঘটনা দিয়ে মাতৃত্বের সামগ্রিক মহিমাকে বিচার করা ঠিক
হবে না। কারণ এমন ঘটনা সমাজে বিরল হলেও, প্রতিটি ঘটনার পেছনে হয়তো লুকিয়ে থাকে এক অজানা ইতিহাস,
এক গভীর বেদনা, কিংবা এমন কোনো বাস্তবতা, যা বাইরের মানুষ কখনো জানতে পারে না।হতে পারে, কোনো
মায়ের জীবনে ছিল গোপন প্রেমের করুণ পরিণতি। সামাজিক স্বীকৃতিহীন সম্পর্কের অনিবার্য পরিণতিতে তিনি
সন্তানসম্ভবা হয়েছেন। লোকলজ্জা, পারিবারিক অসম্মান, সামাজিক কলঙ্ক কিংবা নির্মম পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির
ভার বহন করতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।হতে পারে, তাঁর পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল
না। ছিল না আশ্রয়, নিরাপত্তা কিংবা সহমর্মিতার একটি হাত। আবার এমনও হতে পারে, এর চেয়েও ভয়াবহ
কোনো মানসিক, পারিবারিক বা সামাজিক নির্যাতনের শিকার ছিলেন তিনি, যার কাহিনি আমাদের অজানাই
থেকে গেছে।

তবে এসব সম্ভাবনা কোনোভাবেই শিশুর প্রতি নিষ্ঠুরতাকে সমর্থন করে না। বরং আমাদের ভাবতে শেখায়একটি
ভয়াবহ ঘটনার পেছনে অপরাধের পাশাপাশি কতটা অসহায়ত্ব, সামাজিক অবিচার কিংবা মানসিক বিপর্যয় কাজ
করতে পারে!একটি শিশুকে পরিত্যাগ করা যেমন অমানবিক, তেমনি একজন বিপন্ন মায়ের আর্তনাদ না শুনে শুধু'
তাঁকে কলঙ্কিত করাও মানবিকতার পরিচয় নয়।

আমাদের মনে রাখতে হবে, মাতৃত্ব শুধু সন্তান জন্ম দেওয়ার পরিচয় নয়; মাতৃত্ব হলো ভালোবাসা, দায়িত্ব, মমতা ও
আত্মত্যাগের এক অনন্য অনুভূতি। কোনো কোনো মানুষ সেই দায়িত্ব পালনে ব্যর্থ হতে পারেন, কিন্তু তাঁদের ব্যর্থতা
দিয়ে পৃথিবীর কোটি কোটি মায়ের মমতাকে অস্বীকার করা যায় না।তাই কাউকে অন্ধভাবে সমর্থন নয়, আবার না'
জেনে চূড়ান্ত বিচারও নয়। অপরাধের বিচার হোক, শিশুর নিরাপত্তা নিশ্চিত হোক, আর অসহায় মায়ের পেছনের
সত্যটিও জানার চেষ্টা হোক।কারণ, কখনো কখনো একটি ঘটনার দৃশ্যমান নিষ্ঠুরতার আড়ালে লুকিয়ে থাকে
'সমাজেরই অদৃশ্য নিষ্ঠুরতার ইতিহাস।একজন মায়ের ব্যর্থতা মাতৃত্বের পরাজয় নয়; বরং এমন ঘটনার পুনরাবৃত্তি
রোধ করতে না পারা আমাদের সামাজিক বিবেকেরও এক বড় প্রশ্ন।

শুভেচ্ছা রইল

৬| ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১২

সৈয়দ কুতুব বলেছেন: এটা টেক্সট বইতে জায়গা পাওয়ার মতো লেখা ।

২৪ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতাটি নিয়ে এত উচ্চমানের মুল্যায়নের জন্য ধন্যবাদ ।
তবে কথা হলো আজকাল কবিতা পাঠ্য বইয়ে স্থান পায়
তার ধারে নয় প্রচার যন্ত্রে স্থান পাওয়া কবির ভারে কিংবা
তদবিরে । এর কোনটাই আমার নাই ,তাই এ কবিতার
হবেনা সেথায় কোন কালে ঠাই ।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.