নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের মনোবল বাড়াতে প্রধানমন্ত্রী কেবল মহড়া পর্যবেক্ষণই করেননি, বরং সেনাপ্রধানকে পাশে বসিয়ে নিজেই রণাঙ্গনের সাঁজোয়া যানের স্টিয়ারিং হাতে তুলে নিয়েছেন।

ইতিপূর্বে আমরা দেখেছি- বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে দুর্গম জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে সেনাসদস্যদের কৌশলগত অবস্থান এবং যুদ্ধকালীন প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন। যুদ্ধক্ষেত্রের প্রতিকূল পরিবেশে আলাদা কোনো ভিআইপি ব্যবস্থার পরিবর্তে তিনি সেনাসদস্যদের সঙ্গে মাটিতে বসেই যুদ্ধক্ষেত্রের উপযোগী করে তাৎক্ষণিকভাবে রান্না করা খাবার খেতে। খাবারের তালিকায় ছিল ভাত, ডাল, আলুভর্তা ও ডিম।



সরকারপ্রধানের এমন একাত্মতা শুধু সৌজন্যতা নয়, বরং সামরিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গভীর তাৎপর্য রয়েছে।
যুদ্ধক্ষেত্রে বা দুর্গম পরিবেশে সেনাসদস্যরা অনেক কষ্ট ও ত্যাগের মধ্য দিয়ে দায়িত্ব পালন করেন। দেশের শীর্ষ নির্বাহী যখন তাদের সেই কষ্টের ভাগীদার হন এবং একই খাবার খান, তখন সাধারণ সৈনিকদের মধ্যে আত্মমর্যাদা ও দায়িত্বের প্রতি উৎসাহ বহুগুণ বেড়ে যায়। নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো অধস্তনদের বাস্তব অবস্থা কাছ থেকে অনুভব করা। প্রটোকলের বেড়াজাল ভেঙে সাধারণ সৈনিকদের কাতারে মিশে যাওয়ার এই দৃশ্যটি সেনাবাহিনীর প্রতি বেসামরিক নেতৃত্বের শ্রদ্ধা, আন্তরিকতা ও একাত্মতার বার্তা দেয়।



সামরিক ইতিহাসে এ ধরনের ঘটনা 'লিডিং ফ্রম দ্য ফ্রন্ট' বা সম্মুখসারি থেকে নেতৃত্ব দেওয়ার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এর মাধ্যমে সশস্ত্র বাহিনী এবং জনগণের মধ্যে আস্থা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় হয়। বাংলাদেশের ইতিহাসে সরকারপ্রধানের এমন সাহসী ও সরাসরি অংশগ্রহণ নিঃসন্দেহে এক বিরল দৃষ্টান্ত। মাঠপর্যায়ে সৈনিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার এই মানসিকতা আমাদের মনে করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনগুলোর কথা- যখন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে রণাঙ্গনে উপস্থিত থেকে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং মুক্তিযোদ্ধাদের মনে অদম্য সাহস যুগিয়েছিলেন। প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনী এবং নেতৃত্বের এই অটুট বন্ধন চিরকাল অক্ষুণ্ণ থাকুক।



একজন যোগ্য নেতার প্রকৃত শক্তি নিহিত থাকে তার কর্মী ও বাহিনীর পাশে থাকার মানসিকতায়। নেতার এমন দৃঢ়তা ও দেশপ্রেম আজ আমাদের সশস্ত্র বাহিনীকে যেমন নতুন করে উদ্বুদ্ধ করেছে, তেমনি সাধারণ দেশবাসীর মনেও জুগিয়েছে অসীম সাহস ও গর্ব। আজ আপনি সেনাবাহিনীর জীপের স্টিয়ারিং ধরে দুর্গম পথ পারি দিয়েছেন, আপনার হাতে দেশের স্টিয়ারিং, আপনাকে সকল দুর্গমতা অতিক্রম করে দেশকে সমৃদ্ধির শিখরে নিয়ে যেতে হবে।

বাংলাদেশ জিন্দাবাদ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: ভ্লাদিমির পুতিনকে আমরা এভাবেই দেখেছিলাম। আজ দেখছি, আমাদের দেশের একজন প্রধানমন্ত্রীও নিজের অরা দেখাচ্ছেন। আসলে পুরুষ প্রধানমন্ত্রী না হলে এমনটা সম্ভব হতো না!

২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ৯:৫৭

জুল ভার্ন বলেছেন: প্রধানমন্ত্রীও নিজের অরা দেখাচ্ছেন। অরা মানে কি?

২| ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

নাহল তরকারি বলেছেন: আমার দেখা প্রথম ‍পুরুষ প্রধানমন্ত্রী। আমার জন্ম ১৯৯৫ সালে। ২০০১ সালের নির্বাচনে আমি অবুঝ না হলেও, কিছু কিছু বুঝি। তো তখন থেকে দেখি নারী প্রধানমন্ত্রী। তিনি আমার দেখা প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী।

২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ৯:৫৮

জুল ভার্ন বলেছেন: জীবনে প্রথম পুরুষ প্রধানমন্ত্রী দেখার জন্য অভিনন্দন!

৩| ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৪০

সৈয়দ কুতুব বলেছেন: Aura বলতে সাধারণত বোঝায়, একজন মানুষ কথা না বললেও তাঁর উপস্থিতি, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, ক্ষমতা বা স্টাইল দিয়ে অন্যদের ওপর যে প্রভাব তৈরি করেন।

২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০২

জুল ভার্ন বলেছেন: হ্যা শব্দটা ভালো মন্দ বহুমাত্রিক ব্যবহার করা হয়।

৪| ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০০

আলামিন১০৪ বলেছেন: তেল কম মারেন ভাইয়ু-

তারেকের একজন বৈরাম খাঁ দরকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.