| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাতে ঘড়ী পরার অভ্যাস আমার কখনোই ছিলনা।তাই সময় জানার জন্য মোবাইলটাই ব্যবহার করে থাকি।কিন্তু এখন তা জানা যাবে না।কারণ চার্জের অভাবে মোবাইলটা মৃত।সময় জানাটাও এখন ততটা জরুরি নয় এবং প্রয়োজনও মনে করছি না।কেন জানি একা একা হাঁটতে খুব ভাল লাগছে।তাই হেঁটেই চলেছি।হঠাৎ করে মনে হচ্ছে, আমি অন্য একটা জগৎে চলে এসেছি।আমার জন্য কেউ অপেক্ষা করছে।কিন্তু.....ধেতটেরি কি সব উল্টা পাল্টা ভাবতেছি! চিন্তা-ভাবনা বন্ধ করার জন্য মনে মনে গান ধরলাম।
"পেহলি বাত তো এ,যাব তো টিপ টপ টিপ টপ চালতি হে.......
মানা কি লে তেরি হাই হীল কি গালতি হে..........
কাহাছে আয়ি হে,কাহা তো যায়েগি.......
পাগাল লারকি......................."
মনে হচ্ছে আমি সব কিছুই ভোলে গেছি।হাঁটা থেমে গেছে আমার।মাথার মধ্যে শুধু এখন একটা জিনিসই কাজ করতেছে।অপলক নজরে শুধু দেখছি সামনের দিক থেকে আসতেছে আমার ভবিষ্যৎ,সেটাই শুধু এখন অনুভব করতে পারছি আমি।সবুজ রং এর শাড়ী,স্টাইলিস ভাবে চুলগুলো বাঁধা,অপূর্ব শরীরের গঠন এবং নজর কাড়া সূন্দর্য।এই প্রথম বারের মত আমার মনে হচ্ছে কোন মেয়ের উপর ক্রাশ খাইলাম।সেখানে দাড়িয়ে থেকেই তাকে দেখে যাচ্ছি, আমার দিকেই আসছে এবং ঠিক আমার সামনে এসেই দাড়িয়ে পড়ল।আমার হয়তবা কিছু বলা দরকার এই নীরবতাটা শেষ করার জন্য।আনুমানিক ২/৩ মিনিট হয়ে গেছে সে আমার সামনে নীঁড়ব ভাবে দাড়িয়ে আছে। কি দিয়ে বা কি বলে কথা শুরু করব?এইগুলো যখন আমার মাথার ভিতর উঁকি দিল তখনি আমার অজান্তেই মুখ দিয়ে বের হল -
আমি: আমি কি স্বর্গ্ব থেকে নেমে আসা কোন পরীর সামনে দাড়িয়ে আছি?
আমার কথা শোনার পর সে আমার দিকে এই প্রথম বার তাকাল।তার হাত গুলো পিছনে ছিল এতক্ষণ।যখন তার হাত সামনে আসল তখন আমি কিছুটা আশ্চর্যই হলাম।হবারই কথা,দেখতে পরীর মত একটা মেয়ের হাতে যদি মারণাস্ত্র থাকে তাও আবার AK-47. কিছুটা আশ্চর্য হবার কথাই।কিছুটা শান্ত এবং মুগ্ধ সুরেই বললাম -
আমি: লুকিং হট(Loking hot)
তখন তার হাতের মারণাস্ত্র আস্তে আস্তে আকাশের দিকে তাক করে এক ভয়ঙ্কর শব্দে গর্জে উঠল।আকাশের দিকে তাকাতেই দেখি যে (মুটো-পাতলো কার্টুন এর মত আকাশে গুলি করলে যেভাবে ডাব পরে ঠিক সেই রকম) উপর থেকে ডাব পরতেছে।কোনরকম নিজের বুদ্ধির জুড়ে বেচে গেলাম।তখন আশ্চর্য, ক্লান্তি ও ভয়ের সাথেই বললাম -
আমি: পাগল নাকি?মরে যাব ত।
এখন দেখি সেই মারণাস্ত্র আমার বুক বরাবর তাক করে ধরে রাখা।আবার সেই ভয়ঙ্কর গর্জনের সাথে সাথেই আমি লাফ দিয়ে উঠলাম।কিন্তু সেই AK-47 এর শব্দ এখনো হচ্ছে।তাকিয়ে দেখি আমার মোবাইল বাজতেছে।এলার্ম এর টোন AK-47 দেয়া ছিল।মনে হচ্ছে ঘাম দিয়ে জ্বর ছাড়ল।এলার্ম বন্ধ করে আবার শোয়ে পরলাম।আর মনে মনে বললাম স্বপ্ন ছিল তাই বেচে গেলাম।
তখন মনে পড়ল আবার সেই গানটি--
"কাহা ছে আয়ি হে,কাহা তো যায়েগি.....
পাগাল লারকি,মুজে মারবায়েগী....."
আবার স্বপ্নের রাজ্যে হারিয়ে গেলাম......
"সমাপ্ত"
©somewhere in net ltd.