নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের যাতাকলে
কার দখলে ফুটপাথ, রাস্তা কার আশ্রয়ে জুলুম
চাঁদাবাজের নাম বলার সাহস রাখে ক’জন?

পথ দোকানী হকারকে দিওনা একতরফা দোষ
তারা তো বাঁচতে চায় পেটে ক্ষুধার আগুন জ্বলে
তাদের মাথার উপর ছাতাই বা ধরে কারা?
আইন কানুন রক্ষাকারী আর মাস্তানের খারা।

ওয়ান-টু- উচ্ছেদ এসব লোকদেখানো নাটক
ভোট গেলে থামে, ক্ষমতায় গেলে সব চুপচাপ
আমরা চাই না এই নাম দেখানো সংস্কার
চাই স্থায়ী সমাধান আইনের শাসন পাক।

নির্বাচনী ইশতেহারে লিখে দাও স্পষ্ট ব্যনার
চাঁদাবাজী বন্ধ হবে এই আমাদের অঙ্গিকার
হকার পাবে বহুতল বিপনি বিতান বাজার
রাস্তা পাবে অধিকার, ফুটপাথ হবে জনতার।

সরকারি অর্থে পরিকল্পিত বিপণী বিতান
স্বচ্ছ হিসাব, কঠিন নাগরিক তদারকি
ট্রাফিক জাম কমবে, সময় বাঁচবে
শহর বাঁচবে এটাই তো রাজনীতি!

যানবাহনে যথাসম্ভব ন্যায্য কর বাড়াও
তবে লুটের পথ সব আগে বন্ধ করাও
কর দিবে মানুষ, যদি দেখে তার সুফল
দুর্ণীতি নয় শহর পাবে কল্যাণের দল।

আজ যারা ভোট চায় , কাল তারা শাসক
মনে রেখো এই শহরের সকলে্ই নাগরিক
ক্ষমতায় যেতে চাইলে শোনো জনগণের ডাক
ফুটপাথ ফেরাও সাধারণ মানুষের কাছে
এই হোক তোমাদের সকলের অঙ্গীকার।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৩৬

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ গুরুত্বপূর্ণ এই বার্তাটি সকলকে শুনিয়ে দেওয়ার জন্য। ভোটের আগে স্পষ্টভাবে দলগুলোর পক্ষ থেকে প্রকাশ করা উচিত, ফুটপাথ কীভাবে দখলমুক্ত করা হবে। একইসাথে হকারদের পুনর্বাসনসহ সকল নাগরিকের অধিকার নিশ্চিত করার বিষয়েও সঠিক এবং কার্যকর পদক্ষেপে নির্বাচনী অঙ্গীকার দরকার।

আবারও ধন্যবাদ আপনাকে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:




ধন্যবাদ মুল্যবান মন্তব্যটির জন্য।আপনার মন্তব্যটি কবিতার মূল সুরকে আরও স্পষ্ট করে তোলেছে এবং
কবিতাকে কেবল আবেগের জায়গা থেকে তুলে এনে নীতিনির্ধারণের বাস্তব মাটিতে দাঁড় করিয়েছে।

কবিতাটি যেখানে ফুটপাতকে “মানুষের অধিকার” হিসেবে তুলে ধরে, সেখানে আপনার মন্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
একটি দিক যুক্ত করেছে ,নির্বাচনের আগে স্পষ্ট, বাস্তবসম্মত ও জবাবদিহিমূলক অঙ্গীকার। ফুটপাত দখলমুক্ত
করার কথা বহুবার শোনা গেছে, কিন্তু কীভাবে করা হবে, কারা বিকল্প পাবে, কবে পাবে এই প্রশ্নগুলোর উত্তর
না থাকলে সে অঙ্গীকার কেবল স্লোগান হয়েই থেকে যায়। আপনার এই দাবি তাই নিছক অভিযোগ নয়, বরং
গণতান্ত্রিক অধিকার চর্চারই অংশ।

একইসাথে,হকারদের পুনর্বাসনের কথা উল্লেখ করায় মন্তব্যটি মানবিক ভারসাম্যও বজায় রেখেছে। ফুটপাত
যেমন পথচারীর, তেমনি জীবিকার প্রশ্নে হকারদের জীবনও উপেক্ষা করা যায় না। এক পক্ষকে উচ্ছেদ করে
আরেক পক্ষের অধিকার প্রতিষ্ঠা এটি কোনো টেকসই সমাধান নয়। কবিতাটি যে “সকল মানুষের শহর”
এর স্বপ্ন দেখায়,আপনার মন্তব্য ঠিক সেই স্বপ্নের বাস্তব রূপরেখা আঁকার আহ্বান জানায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মন্তব্য রাজনৈতিক দলগুলোর প্রতি দায়বদ্ধতার দাবি তুলেছে। ভোট
চাওয়ার সময় যদি দলগুলো নাগরিক অধিকার, নগর ব্যবস্থাপনা এবং মানবিক পুনর্বাসনের প্রশ্নে সুস্পষ্ট
পরিকল্পনা দিতে বাধ্য হয়, তবে কবিতার মতো প্রতিবাদী কণ্ঠস্বর সত্যিকারের পরিবর্তনের শক্তিতে রূপ
নিতে পারে।

আপনার মন্তব্য কবিতাটিকে আরও সমৃদ্ধ করেছে, তার বক্তব্যকে আরও ধারালো করেছে। এটি প্রমাণ করে
কবিতা শুধু অনুভূতির ভাষা নয়, সচেতন নাগরিক চিন্তারও শক্তিশালী বাহন।

শুভেচ্ছা রইল

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে একমত ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:




আপনার এই একমত পোষণ কেবল একটি প্রশংসাসূচক মন্তব্য নয়,এটি কবিতার বাণীর প্রতি এক ধরনের নৈতিক
সমর্থন ও নাগরিক সচেতনতার প্রকাশ।

কবিতাটিতে যে প্রশ্ন ও দাবিগুলো তোলা হয়েছে, আপনার সম্মতি সেখানে প্রমাণ করে যে এটি কোনো একক
কণ্ঠের আর্তি নয়; বরং বহু মানুষের নীরব ভাবনারই উচ্চারণ।

কবিতার বাণী তখনই সার্থক হয়, যখন কোন পাঠক নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির সাথে তার মিল খুঁজে পান।
আপনার মন্তব্য সেই মিলনবিন্দুটিকেই স্পষ্ট করেছে।ফুটপাতকে মানুষের কাছে ফেরানোর দাবি আসলে মানবিক
মর্যাদা, চলাচলের স্বাধীনতা এবং একটি ন্যায্য নগর জীবনের দাবি। আপনি এই বার্তার সাথে একমত হয়ে
দেখিয়েছেন এটি কেবল কবিতার ভাষা নয়, সময়ের প্রয়োজন।

আপনার মত এমন সচেতন পাঠক প্রতিক্রিয়াই কবিতাকে কাগজের সীমা ছাড়িয়ে সমাজের আলোচনায় নিয়ে যায়।
আপনার সম্মতি কবিতার আহ্বানকে আরও জোরালো করেছে, এবং দায়িত্বশীল রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনীয়তাকে
নতুন করে স্মরণ করিয়ে দেয়। এজন্য আন্তরিক ধন্যবাদ কবিতার বাণীকে অনুভব করে তার পাশে দাঁড়ানোর জন্য।

শুভেচ্ছা রইল

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফুটপাথ হবে জনতার।

চমৎকার লিখেছেন প্রিয় আলী ভাই। প্রতিটা কথার সাথে একমত।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:



আপনার মতো একজন প্রখ্যাত গীতিকার ও কণ্ঠশিল্পীর কাছ থেকে এমন আন্তরিক উচ্চারণ
“ফুটপাথ হবে জনতার” এই কথাটুকুই যেন পুরো কবিতার সারকথা হয়ে উঠেছে। আপনার এই মন্তব্য কবিতার
বাণীকে শুধু সমর্থনই করেনি, বরং তাকে এক ধরনের শিল্পিত স্বীকৃতি দিয়েছে।

চমৎকার লিখেছেন কিংবা প্রতিটা কথার সাথে একমত এই কথাগুলো একজন সংবেদনশীল শিল্পীর কণ্ঠে
উচ্চারিত হলে তা আলাদা ওজন পায়। কারণ আপনি শব্দের শক্তি বোঝেন, সুরের ভেতর দিয়ে মানুষের দাবি
কীভাবে হৃদয়ে পৌঁছায় তা জানেন। তাই আপনার সম্মতি কবিতার বক্তব্যকে আরও বিশ্বাসযোগ্য ও গভীর
করে তুলেছে।

ফুটপাথ যখন জনতার, তখন সেই দাবি কেবল কবিতার পঙ্‌ক্তিতে সীমাবদ্ধ থাকে না তা গানে, কণ্ঠে, প্রতিবাদে
ও স্বপ্নে রূপ নেয়। আপনার মতো গুণী মানুষের এমন সহমর্মী প্রতিক্রিয়া প্রমাণ করে, শিল্পী সবসময় মানুষের
পক্ষে কথা বলে। এই অনুপ্রেরণাদায়ী মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

শুভেচ্ছা রইল

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: কবিতায় নিজের মনের কথা সব ব্যক্ত করে দিয়েছেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১০

ডঃ এম এ আলী বলেছেন:




আপনার এই সংক্ষিপ্ত অথচ গভীর মন্তব্য“কবিতায় নিজের মনের কথা সব ব্যক্ত করে দিয়েছেন”কবিতাটির জন্য
এক অসাধারণ প্রাপ্তি। যিনি নিয়মিত “আজকের ডায়েরী”তে সমসাময়িক ঢাকা শহরের জটিল বাস্তবতা, নাগরিক
বঞ্চনা ও নীরব কষ্টগুলো তুলে ধরেন, তাঁর এমন অনুভব কবিতার সত্যতাকেই আরও দৃঢ় করে।

আপনি যেহেতু প্রায় প্রতিদিন শহরের কথাই লিখে যান, তাই আপনার এই স্বীকৃতি প্রমাণ করে এই কবিতার ভাষা
কল্পনার নয়, বরং নগর জীবনের জমে থাকা দীর্ঘশ্বাসেরই রূপ। কবিতাটি যদি আপনার নিজের মনের কথারও
প্রতিধ্বনি হয়ে থাকে, তবে সেটিই তার সবচেয়ে বড় সার্থকতা।

এই মূল্যবান প্রতিক্রিয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার মতো সংবেদনশীল ব্লগারের পাঠ ও অনুভব কবিতাকে
নতুন শক্তি দেয়, আর সাহস জোগায় এই শহরের কথা আরও জোরে, আরও দায়বদ্ধভাবে বলতে।

শুভেচ্ছা রইল

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২

রাসেল বলেছেন: দেশপ্রেমিক (!!!) দালালদের স্বর্গভূমি আমাদের এই সোনার বাংলা

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২৯

ডঃ এম এ আলী বলেছেন:



বেশ প্রতিবাদী কন্ঠ । তবে এত নিরব কেন , গত ১১ বছরেও নীজের কোন পোস্ট নেই দেখে কিছুটা
অবাক হলাম । যাহোক। আশায় রইলাম আপনার কোন পোস্ট দেখার জন্য ।

শুভেচ্ছা রইল

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩২

কলিমুদ্দি দফাদার বলেছেন:
বাংলাদেশ-ভারত-পাকিস্তান তথা গোটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি এবং গনতান্ত্রিক অবস্থা এতো ভঙ্গুর কেন? এখানে কি কয়েকশো বছর শোষিত হওয়া কলোনিয়াল শাসন ব্যবস্থার কোন প্রভাব রয়েছে? স্বাধীনতা এতো বছর পড়ে ও দেশগুলো কেন মাথা তুলে দাঁড়াতে পারছে না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.