নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফার্মাসিস্ট কথন।

সাহাব উদ্দিন আহমেদ

ফার্মাসিস্ট

সাহাব উদ্দিন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

হিন্দি ভাষায় সাক্ষাৎকারঃ আমার মতামত।

৩১ শে জুলাই, ২০১৬ রাত ৮:১১

প্রথমত, সাম্প্রতিককালে BBC Hindi তে কিছু বাংলাদেশী শিক্ষার্থীর হিন্দি ভাষায় সাক্ষাৎকার দেয়াকে আমি দোষের কিছু মনে করিনা (যেহেতু প্রশ্নকর্তা হিন্দিতেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন আর শিক্ষার্থীরা ভাষাটি জানে)।আর যে কোনো ভাষা শিখা/জানা সবসময়ই প্রশংসা পাবার যোগ্য, সেটা হিন্দি হোক, উর্দু হোক কিংবা ফ্রেন্স হোক।

দ্বিতীয়ত,আপত্তির জায়গাটা হলো বাংলাদেশে হিন্দি চ্যানেল এর মাত্রাতিরিক্ত আগ্রাসন বিশেষত ষ্টার জলসা নামক চ্যানেলটির উৎপাত।এছাড়াও তথাকথিত এফ এম চ্যানেল-এ হিন্দি গানের ছড়াছড়ি। হিন্দি গান পুরোপুরি বন্ধ করে দেয়ার পক্ষে আমি নই তবে এর সীমা থাকা দরকার।পক্ষান্তরে ইংলিশ ভাষার নিয়মিত অনুশীলন আরো বাড়ানো দরকার। প্রাসঙ্গিক উদাহরণঃ ইউরোপিয়ান দেশগুলোতে লোকজন নিজের দেশের গানের চেয়ে ইংরেজি গান বেশি শুনে, কনসার্টেও থাকে ইংরেজি গানের ছড়াছড়ি, রেস্টুরেন্ট কিংবা অফিসে আদালতেও দেখা যায় ইংলিশ গানের সমাহার।

যাইহোক, বিশ্বায়নের এই যুগে বহু ভাষা শিখাই মঙ্গলজনক, হিন্দি ভাষা যে কেউ শিখতে পারে,বলতে পারে এতে দোষের কিছু আমি অন্তত দেখিনা। এছাড়া, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা দরকার হয় বাংলায় অথবা অন্তর্জাতিক ভাষা ইংরেজিতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.