নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফার্মাসিস্ট কথন।

সাহাব উদ্দিন আহমেদ

ফার্মাসিস্ট

সাহাব উদ্দিন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ঘটনাটি ঘটে জার্মানির স্থানীয় ট্রেনে

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:১৪

জুলাই ২৯, সময় তখন দুপুর ১২ বেজে ১০ মিনিট হবে। প্রতিদিনকার মত স্থানীয় ট্রেনে করে যাচ্ছিলাম আমার বিশ্ববিদ্যালয়ের দিকে। আমি যে সিটে বসেছিলাম, সামনাসামনি ঠিক তার বিপরীতেই বসেছিলেন আনুমানিক ৮০ ঊর্দ্ধ বয়সের এক ভদ্রলোক। দেখে মোটেও জার্মান মনে হচ্ছিলনা। যাইহোক, ট্রেন চলার প্রায় ৬ মিনিট পর কোনো এক স্টপেজে থেকে এক মধ্যয়সী ভদ্রমহিলা উঠলেন। জায়গা না পেয়ে তিনি আমাদের সিটের পাশেই দাঁড়ালেন। অদ্ভুত ঘটনা ঘটলো ঠিক তখনি। মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে বয়স্ক লোকটি সাথে সাথে অনেক কষ্ট করে তার সিট্ থেকে উঠে দাড়িয়ে মহিলাটিকে বসার অনুরোধ করলেন।অপলক দৃষ্টিতে আমি পুরো ঘটনাটি প্রত্যক্ষ করলাম। আশেপাশের যাত্রীদের সবাই বৃদ্ধ ভদ্রলোকের এ অভূতপূর্ব মহানুভবতায় মুগ্ধ হলেন ও ধন্যবাদ জানালেন। অন্যদিকে ভদ্রমহিলা হাসিমুখে তার অনুরোধ ফিরিয়ে দিলেন এবং কিছুক্ষনের মধ্যেই সামনের দিকে বসার জায়গা পেয়ে গেলেন। এখনো আমাদের সমাজে এরকম সাদামনের মানুষ রয়েছে বলেই হয়তো নীতি-নৈতিকতা ও মূল্যবোধ আজো টিকে আছে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:২৪

ডঃ এম এ আলী বলেছেন: দু:খ পাই নীজের মুল্যাবোধ যখন জাগ্রত হয়না । অপরেরটা দেখে শিখতে হয় ।
ভাল লাগল লিখাটি , ধন্যবাদ ।

২| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩৭

কাছের-মানুষ বলেছেন: ভদ্রলোক প্রশংসার যোগ্য কিন্তু বিদেশে এই ঘটনাতো হর হামেশাই দেখা যায় !!

৩| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৪১

সাহাব উদ্দিন আহমেদ বলেছেন: এরকম বয়স্ক লোক, যার বসা থেকে উঠতেই কষ্ট হচ্ছিলো, তিনিই মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেই যে সম্মান দেখালেন, এমন দৃশ্য দেখা সত্যিই দুস্কর. এ জন্যেই ঘটনাটি শেয়ার করা.

৪| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৬

চাঁদগাজী বলেছেন:



এ ধরণের ঘটনা প্রতিদিন ২০ বার করে দেখছি; আমি ১ ঘন্টা ৩০ মিনিটের ট্রেন জার্নি করে কাজে যাই, ৬৫ সীটের পুরো ওয়াগন খালি থাকলেও বসি না; আপনি হয়তো ভালো যায়গায় নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.