নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমতিয়াজ মোহাম্মদ

অনুভূতি প্রকাশ করি, বেঁধে রাখি না.. সব বেদনা, দুঃখ বা কষ্ট মনের মাঝে চেপে রেখে কখনোই আমি নিজের ম্যাচিউরিটি প্রকাশ করতে চাই না, যা প্রকারান্তরে বয়ে আনে ক্লান্তির অনুভূতি।

একাকী পাখি

লেখালেখির কোন অংশই অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা (ব্লগ লিংক ফেসবুক শেয়ার করা যাবে)। টাইপিংয়ে যথেষ্ট দুর্বল তাই বানান ভুল পাওয়া যেতে পারে এ জন্য দুঃখিত। সেগুলো ধরিয়ে দিতে সাহায্য করলে সেগুলাকে ঠিক করে দেব।

একাকী পাখি › বিস্তারিত পোস্টঃ

জয় গনতন্ত্র ট্রান্সপোর্ট

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫

আমাদের এত এত বক্তব্য আপনাদের শ্রবনগহবরে এখনো আলোড়ন জাগাতে পারেনি .......!!!!

হয়ত, পেট্রোল বোমায় ঝলসিত নিরপরাধ দেহগুলো আপনাদের মনে আজকাল হাসির তুফান বয়ে আনে...!!!

হয়ত, তাজা বুলেটে কেঁপে ওঠা সেই মানবদেহটি আপনাদের কাছে কোন নতুন দাবার গুটি সাদৃশ্য...!!!
তবে কি এ কথা ভেবে নিবো, শুশুকের ন্যায় আমাদের এত এত রক্তিম আহবান শুধু ভেসেই থাকবে...!!

জমাট বাঁধা রক্তের মতো রক্ত পিঞ্জরেই শুধু আটকে থাকবে...!!

যেখানে প্রতিদিন চারিদিকে রক্তের হোলি দেখতে আমি অভ্যস্ত কিন্তু থেতলে যাওয়া এই চোয়ালে আর কত..??

ঝলসানো দেহের স্বাদ পেয়ে স্তব্দ হয়ে থমকে যাওয়া আমার এই চঞ্চলপূর্ণ তারুণ্যে যে ইতিমধ্যেই ছন্দপতন হয়েছে.....!!!

তবে যে এখন ঐ মহান পরমাত্মার সমীপে আকুল আবেদন বিনে আর কোন পথই খোলা নেই আমার কারণ আজকাল গনতন্ত্র পরিবহনে আমাদের কোন স্থান নেই ।


জয় গনতন্ত্র ট্রান্সপোর্ট
ইমতিয়াজ মোহাম্মদ, ০৪,০২,১৫

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

নিলু বলেছেন: ভালোই তো , লিখতে থাকুন

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

একাকী পাখি বলেছেন: ছন্দপতন হতে থাকে বারবার :(( :(( :|

তবে ধন্যবাদের ঝুড়ি আপনার জন্য বরাদ্দ রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.