| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়রা হারুন
মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।
জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।
একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি দাঁড়িয়ে থাকে, ক্ষতবিক্ষত, নিঃসঙ্গ, কিন্তু শিকড়ের গভীরে বেঁচে থাকার একগুঁয়ে আকাঙ্ক্ষা নিয়ে। বিলুপ্ত ডাল যেমন বৃক্ষের অতীতের সাক্ষ্য বহন করে, তেমনি জীবনের ভাঙনও আমাদের হারানো দিনগুলোর চিহ্ন হয়ে থাকে।
মানুষের জীবনও তাই। মানুষের কোন অঙ্গ যখন প্রত্যাশিতভাবে তার দেহ হতে বিচ্ছিন্ন হয়, তখন সেই স্থানে তীব্র ব্যথা, শূন্যতা এবং একধরনের মানসিক শোক অনুভূত হয়। অনেক সময় বিচ্ছিন্ন অঙ্গের জায়গায় অদৃশ্য অঙ্গটি ব্যথার অনুভূতি সৃষ্টি করে, যা আসলে শারীরিকভাবে উপস্থিত নেই। কিন্তু তার মস্তিষ্ক অনুভব করে।
জীবনের ভগ্নদশা যেন এক প্রাচীন বৃক্ষের নীরব পরিণতি, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে কালের নিষ্ঠুর আঘাতে। যে শাখায় একদিন স্বপ্নের কুঁড়ি ফুটত, পাখিরা গাইত প্রত্যাবর্তনের গান, আজ সেখানে কেবল শূন্যতার ধূসর বাতাস। বিলুপ্ত ডালগুলো পড়ে আছে অতীতের নিঃশব্দ স্মৃতির মতো; তারা আর ছায়া দেয় না, ফুল ফোটায় না, তবু বৃক্ষের শরীরে রয়ে যায় তাদের অস্তিত্বের গভীর ক্ষত। মানুষের জীবনও তেমন। হারিয়ে যাওয়া সম্পর্ক, অপূর্ণ আকাঙ্ক্ষা আর ভেঙে পড়া আশার ভারে কখনো কখনো নিঃসঙ্গ বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে।
কিন্তু সেই বৃক্ষ তো সম্পূর্ণ মৃত নয়। কাটা অংশে নির্গত রস বন্ধ করতে বিশেষ রাসায়নিক নিঃসরণ ঘটে। আশেপাশের কোষগুলো সক্রিয় হয়ে ক্ষত পূরণে কাজ আরম্ভ করে। এবং নতুন অংগ গজানোর চেষ্টা করে যায়। তার অদৃশ্য শিকড়ে যে জমে আছে পুনর্জন্মের গোপন সম্ভাবনা।
তার ভগ্ন জীবনও জানে, সব ডাল বিলুপ্ত হলেও, মাটির গভীরে যদি সামান্য প্রাণ রয়ে যায়, তবে কোনো এক নব বসন্তে আবারও নতুন পাতা জন্ম নিবে।
ছবি ব্লগ -৭ বিনীত,অবনত বৃক্ষ
ছবি ব্লগ - ৬ শুষ্ক তরু
ছবি ব্লগ -৫ ফুল দল
ছবি ব্লগ -৪ বর্ষণমুখর সকাল
ছবি ব্লগ - ৩ কফি শপ
ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
২|
৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৬
হুমায়রা হারুন বলেছেন: কবিতাগুলো অপূর্ব হচ্ছে। আগের মত ম্যাগাজিনের কাজ করতে পারলে আপনার সব লেখা/ কবিতা নিয়ে ই-বুক বানিয়ে ফেলতাম। এখন আর পারি না।
আর ঐ যে ঐ লাইন টা বললেনঃ 'ভেঙ্গে যাওয়া মন নিয়ে আবার হাসবে তুমি' --- এ একটা ভীষণ কঠিন ব্যাপার।
৩|
৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভেঙে যাওয়া মন নিয়ে আবার হাসবে তুমি,
সবুজ কুঁড়িতে সাজবে আবার ভালবাসার মরূভূমি।
.........................................................................
এটা তো সম্ভব, একজন কৃষিবিদ যখন দেখে তাহার
সাজানো বাগানের ফুলগুলো, পাতাগুলো বিবর্ণ হচ্ছে
তখন তিনি বিশেষ বিশেষ যত্ন নেন,
আবার ফুলেরা তখন হেসে উঠে ।
তেমনি মনের কারিগর হলো কবি !
সে তার আদর যত্ন দিয়ে ভাঙ্গা মনে ভালবাসার ফুল ফোটাতে অভিজ্ঞ ।
৪|
৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার সব লেখা/ কবিতা নিয়ে ই-বুক বানিয়ে ফেলতাম।
...........................................................................................
কিভাবে বানাতে হয়, আমায় দেখিয়ে দিন
আপনার হয়ে কাজগুলো করে দেবো,
আমারও উপকার হবে ।
৫|
৩১ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: মাত্র দুটা ছবি?
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অদৃশ্য শিকড়ে যে জমে আছে পুনর্জন্মের গোপন সম্ভাবনা।
......................................................................................
থাকল আমার কাব্যে জীবনের প্রতি জয়ধ্ব নি ... ... ...
ঝড়ের তাণ্ডবে যদি ভেঙে পড়ে ডাল,
লুটোপুটি খায় ধূলি-কাদায় সকাল;
সবুজ পাতারা সব হয়ে যায় শেষ,
থাকে শুধু রিক্ততা, রূঢ় এক বেশ ।
তবুও তো মাটি তার গভীরে লুকায়,
প্রাণের গোপন কণা পরম মায়ায়।
মানুষের জীবনও তো ঠিক তেমন,
ভাগ্যের আঘাতে যখন ভাঙে এ ভুবন।
প্রিয়জন চলে যায়, স্বপ্নরা মরে,
হতাশার কালো মেঘ জমে বুক জুড়ে।
চারিদিকে শূন্যতা, একাকীত্ব নামে,
হৃদয়ের ক্ষতগুলো বাড়ে চড়া দামে।
কিন্তু নেভেনি আলো মনের তল্লাটে,
যেখানে জিয়নকাঠি আজও বেঁচে কাটে।
সামান্য বিশ্বাস আর বেঁচে থাকার আশা,
বুকে লুকিয়ে রাখে আগামীর ভালোবাসা।
সব ডাল বিলুপ্ত, তবু ভয় নাই,
শিকড়ের প্রাণটুকু রয়ে গেছে তাই।
অপেক্ষা শুধু এক নতুন বসন্তের,
কেটে যাবে কুয়াশা ও কালো এ রজনীর।
আবারও ফুটবে ফুল, জাগবে নতুন আশা
নতুন করে লেখা হবে জীবনের জয়গাথা।
ভেঙে যাওয়া মন নিয়ে আবার হাসবে তুমি,
সবুজ কুঁড়িতে সাজবে আবার ভালবাসার মরূভূমি।