ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকালের ঝরা ফুলগুলো
০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন খারাপের সকাল হয়ে আসে। আকাশ জুড়ে ঘন কালো মেঘের ছায়া, কখনো হালকা, কখনো গভীর বৃষ্টির ঝাপ্টা সারা পরিবেশ জুড়ে ছড়িয়ে দেয় এক রহস্যময়তা। বাতাসে ভেসে আসে ভেজা মাটির ঘ্রাণ, গাছের পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটা ঝরে পড়ার মৃদু শব্দ। কোথাও দূরে বিদ্যুত চমকায়, কোথাও আবার টুপ টুপ শব্দ।
তাপমাত্রা এখন ১২ ডিগ্রী সেন্টিগ্রেড। বেশ ঠান্ডা। এমন সকালে ঘর থেকে বের হওয়ার ইচ্ছে কমে যায়। মনে হয় চায়ের কাপ হাতে জানালার পাশে বসে প্রকৃতির এই দৃশ্য উপভোগ করি।জানালার এপাশ থেকে বৃষ্টির টিপটিপ শব্দ, ঠান্ডা বাতাস, আর মেঘলা আকাশ—সব মিলিয়ে মন জুড়িয়ে যায়। কিন্তু বাইরে বেরিয়ে দেখি বাতাসের ঝাপটায় ফুলগুলো সব ঝরে পড়েছে। এই ঝরাফুলের দৃশ্য এক বিশেষ অনুভূতি এনে দিয়েছে। জীবনও তো এভাবে ঝরে পড়ে। তারপর প্রকৃতি তার নতুন রূপে ধরা দেয়। কিন্তু হারিয়ে যাওয়া মানুষ আর ফিরে আসে না।
ছবি ব্লগ -৯ নিশীথে ফুটেছে ফুলছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবনছবি ব্লগ - ৭ বিনীত, অবনত বৃক্ষছবি ব্লগ - ৬ শুষ্ক তরু ছবি ব্লগ -৫ ফুলদলছবি ব্লগ - ৩ কফি শপছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন