
বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে পরে। আজ খুব সংক্ষেপে বলব। আপনাদের মনেও প্রশ্ন থাকলে মন্তব্যে লিখবেন আশা করি।
১. বিআরটিএ আদেশ জারি করেছে: মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরসাইকেল চালানো শাস্তিযোগ্য অপরাধ। ফটোকপি বা ডুব্লিকেট কপি থাকলেও কেস(জরিমানা) দেয়া হবে।
আমি সরকারের সকল শর্ত মেনে, ৫,০৭৫ টাকা ফি জমা দিয়ে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স করি। আমার কাছে হার্ডকপি এবং সফটকপি দুটোই আছে, যেখান থেকে দায়ীত্বশীল পুলিশ/ট্রাফিক/কর্মকর্তা কিউআর কোড দিয়ে সত্যতা যাচাই করতে পারবেন। কিউআর কোন রিড করতে অরিজিনাল ডিএল পকেটে নিয়ে ঘুরতে হবে কোন দু:খে আমার মাথায় আসে না? দায়ীত্বশীল কর্মকর্তা আমার ফেটোকপি বা মোবাইলে থাকা স্ক্রিন সট বা সফট কপি থেকে বিআরটিএর সার্ভারে ঢুকলেই ছবি সহ সবকিছু পেয়ে যাবেন, এটাই কাম্য। যদি আমার অরিজিনাল কপি সব সময় সাথে নিয়ে ঘুরতেই হয়, তাহলে কিসের বা*লে*র ডিজিটাল!!! কেন সরকার আমার কাছ থেকে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সের নামে ৫,০৭৫ টাকা নেবে অথচ সেবা দেবে না?
মোটা দাগে এটা হল, ট্রাফিক পুলিশদের টাকা খাওয়ার ব্যবস্থা করা। দ্বিতীয়ত্: অরিজিনাল কপি সাথে নিয়ে ঘোরা মানে, নানা কায়দায় হারিয়ে যাওয়া এবং হারিয়ে যাওয়া মানে থানায় জিডি করা + নতুন আবেদন করা ৩০৭৫ টাকা জমা দিয়ে + দালাল ধরা। যতদিন ডুব্লিকেট কপি পাবো না, ততদিন ট্রাফিক পুলিশের টাকা খাওয়ানো। তাই আমি এই আইনের নিন্দা জানাই এবং অরিজিনাল কপি সাথে নিয়ে ভ্রমনের বিপক্ষে। যাচাই করার দায়ীত্ব আমার না, সরকারের।
২. বিআরটিএর ডিজিটাল নাম্বার প্লেট: ২০১২ সালের ৩১ অক্টোবর থেকে বাংলাদেশে প্রথম আরএফআইডি (RFID) যুক্ত ডিজিটাল নম্বর প্লেট প্রকল্প চালু হয়। এর আগে বিআরটিএ শুধু রেজিস্ট্রেশন নম্বর বরাদ্দ দিত। নাম্বার প্লেট বানিয়ে নিত চালক নিজে, ১০০-২০০টাকায়।
বর্তমানে ডিজিটাল রিফ্লেক্টিভ নম্বর প্লেটের জন্য বিআরটিএ-র নির্ধারিত সরকারি ফি ভ্যাটসহ ২,২৬০ টাকা নিয়ে থাকে।
একটা টেম্পার বিহীন নম্বর প্লেটের উপর প্লাস্টিকের খোলে আইসি লাগিয়ে ডিজিটাল উপাধি দেয়া হয়েছে, যার কোন ব্যবহার বা সেবা সরকার দিতে পারে না। আলোর যে ঝলকানি, সেটা ২০ টাকার স্টিকার লাগালেও হয়।
সরকার যে সেবা দিতে পারে না, তার উযুহাতে কেন ২,২৬০ টাকা নেবে? এই ভাওতাবাজির মানে টা কি? সরকার নিজেই যদি ফাকিবাজির আশ্রয় নেয়, আমজনতা কি শিক্ষা নেবে? আমি ডিজিটাল নাম্বার প্লেটের ফি'র বিরোধিতা করছি এবং সকল গ্রাহককে টাকা ফিরিয়ে দেবার পক্ষে, যেহেতু সেবা প্রদানের কোন পরিকল্পনা নেই এবং অতীতে কখনও দিতে পারেনি।
এই ডিজিটাল নাম্বার প্লেট চালুর সময় বিআরটিএ মূলা ঝুলিয়েছিল এভাবে:
• চুরি ও ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার সহজতর হবে
• ভুয়া নম্বর প্লেট প্রতিরোধ করা যাবে
• অপরাধী শনাক্তকরণ যাবে
• স্বয়ংক্রিয় টোল আদায় যাবে
• তাৎক্ষণিক তথ্য যাচাই করা যাবে, রাস্তায় গাড়ি না থামিয়েই দূর থেকে ডিজিটাল ডিভাইসের সাহায্যে গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স টোকেন ও মালিকানার হালনাগাদ তথ্য যাচাই করা যাবে।
• রাজস্ব ফাঁকি রোধ ও ডিজিটাল জরিমানা করা যাবে।
এতসব "যাবে"র সবকটির বিপরীতে এখনও সবই ম্যানুয়্যালী করা হয়। ঢাকায় সিসি ক্যামেরা বসিয়ে যে অটোমেটিক কেস দেয়া হচ্ছে, তার জন্যে তো বর্তমানের নাম সর্বস্য ডিজিটাল প্লেট দরকার নেই। একটা লেমিনেটিং করা কাগজে নাম্বার লেখা থাকলেও চলে। তাছাড়া ঢাকা মানেই সারা দেশ না। শুধু ঢাকাতে সিসি ক্যাম লাগিয়ে কি লাভ? দেশের এক কোনা থেকে অন্য কোনায় যেতে ঢাকাকেও বাই পাস করা যায়। সাধারন মানুষের চেয়ে সন্ত্রাসীরা সে সব রুট আরো ভাল করে জানে।
বর্তমানে প্রায় ৪৯ লাখ ৯৯ হাজার ডিজিটাল নাম্বার প্লেটের মটরসাইকেল আছে, যে সংখ্যাটা নেহাত ছোট নয়। এতগুলো মানুষের সবাই ঠকেছে। ট্রাফিকের টাকা খাওয়ার ব্যবস্থা করায় সামেনে আরও ঠকবে। যে দেশে সরকারের পরিকল্পনায় জনজীবনের হয়রানি যুক্ত করা থাকে, সে দেশ কখনও উন্নত হয় না, হবেও না। এ বছরে ৯৭ তম (Passport Ranking), সামনে হয়ত সেঞ্চুরী হাকাবে।
আমার এ লেখাও, উলু বনে মুক্তো ছড়ানোর মত, তবুও লিখলাম। সময়কে সাক্ষী রাখলাম।
মোটরসাইকেলসহ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
