
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি মাত্র হেঁশেল থেকে বেরিয়েছি তো, আমার জামার রন্ধ্রে রন্ধ্রে মশলা পাতির গন্ধ লেগে রয়েছে। মুরগি কেটে বসিয়ে এলাম মাত্র। তাই জামাতে মুরগি মুরগি গন্ধও করছে। তোমার ফ্লানেলের জ্যাকেটের সাথে, একসাথে আমার জামাটা ধোবার মেশিনে দিলে এই মুরগির গন্ধটা তোমার জ্যাকেটে ট্রান্সফার হয়ে চলে যাবে।
আবিদুর বড় বড় চোখ মেলে তাকালো। বিস্ময় ভরা প্রশ্ন তার দুই চোখে। বলল,
- মেশিনে ধোবার সময় ডিটারজেন্ট দেবে না?
- দেব
- তাহলে মুরগির গন্ধ তো ধুয়ে যাবার কথা। তোমার জামা থেকে আমার জামাতে আসবে কেন?
রীতা বেশ কনফিডেন্টলি বলল, আরে বুঝ না? মুরগির গন্ধ কি সাবান সরাতে পারবে? আর তোমার এই ফ্লানেলের জামাটাও তো কতদিন ধোও না। একসাথে দিলে এই মুরগি মুরগি গন্ধটা আমার জামা থেকে তোমার জ্যাকেটে ট্রান্সফার হয়ে যাবে। ফ্লানেল কাপড় তো, সব গন্ধ টেনে নেবে, আবার পরিষ্কারও হবে। তাই জ্যাকেটটা চাইছি।
সময়ের হিসাব দেখিয়ে রীতা বললো, মেশিন থেকে কাপড় ধুয়ে শুকিয়ে বের হতে দেড় ঘন্টা সময় লাগবে। এই দেড় ঘন্টা কিন্তু তুমি ঘরে বন্দী। আবিদুরের আবার অবাক করা প্রশ্ন,
- বন্দী কেন?
- বাইরে প্রচন্ড ঠান্ডা যে। তাপমাত্রা ২ ডিগ্রি। ফ্লানেলের এই জ্যাকেট -টা ছাড়া তো তোমার আর কোন গরম জামা নেই। এটা ছাড়া বাইরে যেয়ে ব্যালকনিতেও তো দাঁড়াতে পারবে না। তাই ঘরে আটকে থাকো আর জ্যাকেটটা টা আমাকে তাড়াতাড়ি দাও।
আবিদুর বেশ ভয় পেয়ে গেছে এবার। মুরগি মুরগি গন্ধ নিয়ে তার জ্যাকেট খানা ওয়াশিং মেশিন থেকে বের হোক, এটা সে কোন ভাবেই মেনে নিতে পারছে না। তাই খুব সাহস সঞ্চার করে প্রতিবাদী কন্ঠে বলল,
- আমি দেব না। আমার জ্যাকেট আমি ধুতে দেব না।
রীতার পাগল স্বামী এবার প্রথম প্রতিবাদী হলো।
রীতা খুব ভাবে, এভাবে যদি একটু একটু করে তার পাগল স্বামীটা স্বাভাবিক হয়ে যেত! আজ আবিদুর, তার ওপর জোর করে মতামত চাপিয়ে দেবার প্রতিবাদ করতে পারলো।
ভয়ে, আতংকিত হলেও ‘না’ বলতে পারলো। ও কি কোনদিন সুস্থ হবে না?
১৬/১১/২০২৬
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


