নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাদমস্তক অগোছালো

লেখা পড়িয়া মেন্টাল ডায়রিয়া হলে কর্তৃপক্ষ দায়ী নয় । ফেসবুকে যোগাযোগ fb.com/tanvir.mahmud.rony

TANVIR M RONY

TANVIR M RONY › বিস্তারিত পোস্টঃ

মা শুধু একটি নাম নয় ,আরো অনেক কিছু

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১০

একজোড়া কবুতর ছিল ।পায়ড়া টা মারা গিয়ছে কয়েকদিন হল ।হয়ত শোকে পায়ড়ীটাও খোপ ছেড়ে ঘরের এক কোণে ডিম পেরে তা দিয়েছিল ।বাচ্চা ফুটে উঠেছে যথাসময়ে ।আমার পড়ার টেবিল থেকে বাচ্চা ও মা দুজনকেই দেখা যায় ।লক্ষ করলাম যতক্ষন বাতি জ্বালানো থাকে ততক্ষন মা কবুতর চোখ মেলে থাকে ।মা এর মন তো, মানুষকেও হয়তো বিশ্বাস করতে পারেনা ।একদিন আমি বাতি না নিভিয়েই ঘুমিয়ে পড়লাম ।যখন প্রস্রাব করতে উঠলাম রাত বাজে আড়াইটা ।বাতি তো জ্বালানোই ছিল ,প্রস্রাব করে যখন শুতে যাব তখন চোখ পড়ল কবুতরের উপরে ।দিব্বি চোখ মেলে তার বাচ্চাদের পাহাড়া দিচ্ছিল ।হয়ত ভয়ে ............যদি তার বাচ্চাদের কিছু হয়ে যায় ।


চোখ টা ঝাপসা হয়ে এল ।আমার মাও হয়তো ছোটবেলায় আমাকে এভাবে রক্ষা করেছেন এবং এখনো কর চলেছেন ।
মা...,...,...,...,

আমি যদি কবি হতাম ,পাতার পর পাতা ফুরিয়ে ফেলতাম কবিতা লিখে ... তা শুধু কবিতা লিখে ।যদি উপন্যাসিক হতাম তোমার নামে একগাদা উপন্যাস লিখতাম ।যদি গায়ক হতাম গান গাইতাম তোমার নামে ।


কিন্তু আমি তো কিছুই না ।শুধু তোমার ছেলে ।আমি একটা জিনিসই বলতে পারি চিত্‍কার করে ।
.
.
.
আমি তোমাকে ভালোবাসি মা !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.