নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The Poet is Liar who always speaks the Truth...\nJean Cocteau

গৃহত্যাগী কবি

গৃহত্যাগী কবি

গৃহত্যাগী কবি › বিস্তারিত পোস্টঃ

আমি আর কিছুই বলব না

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭

রেখে গেলাম
আমার কবিতা,
আমার গান,
আমার সন্তান।
আমি আর কিছুই বলব না।

যদি ভালোবাসার জোয়ার উথলে উঠে,
যদি তীরের সব ভাসিয়ে নিয়ে যায়,
আমি আর কিছুই বলব না।

কথা বলবে
আমার কবিতা,
আমার গান,
আমার সন্তান।

যদি আগুনে সব পুড়ে যায়,
বুকের জমিন দিয়ে বাচাবো তোমায়,
আমি আর কিছুই বলব না।

সাক্ষী রবে,
আমার কবিতা,
আমার গান,
আমার সন্তান।

যদি ভালোবাসা না পাও,
ভালো না বাসো কাওকে,
আমি আর কিছুই বলব না।

ভালো বেসো
আমার কবিতা,
আমার গান,
আমার সন্তান।

ভালোবাসা পেলে,
ভালোবাসবে তোমায়,
আমার কবিতা,
আমার গান,
আমার সন্তান।।


১৬.০৮.২০১৫

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভাল্লাগছে খুব.....ভাইয়ু...

২| ০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:২৭

আরাফআহনাফ বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.