নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন প্রতিদিন

জানা

জানা › বিস্তারিত পোস্টঃ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে ভাগ নিতে আসবো। ঘটেনি! ২০২৪ এর এপ্রিলে উচ্চ মাত্রার কেমো এবং রেডিওথেরাপি শেষ হবার তিনমাসের মধ্যেই আমার মস্তিষ্কে ক্যানসারের বিস্তার পাওয়া যাায় এবং তার চিকিৎসা এবং নানান পার্শ্বপ্রতিক্রিয়ার সাথে লড়ে যাবার সাহস জিইয়ে রেখে চলেছি। আমাকে পারতেই হবে। আমার অনেক কিছুই করার বাকী আছে।

বিরূপ সময়ের সাথে যুঝে চলা সবসময় খুব সহজ হবে, তা নয়। জীবনের গতিতে কখনও কখনও দূর্গম বাঁক ও থাকে! তা জেনে এবং মেনে নিয়েই জীবন চলমান। এই পরিস্থিতিতেও একটা খুব ভালো বিষয় হলো, চলমান এই ওষুধের সাহায্যে আমার ক্যানসারের নিরাময় সম্ভব না হলেও অন্তত এর বৃদ্ধি এবং বিস্তার রোধ করা সম্ভব বলে আমার চিকিৎসকেরা বিশ্বাস করেন। আমি এবং আমরাও এ,বিষয়ে আস্থা রাখি।

এই প্ল্যটফর্মটি আমাদের সকলের খুব আপন, বিশেষ ভালোবাসার। যে কোন পরিস্থিতির মোকাবেলায়, সহস্র বিপত্তি আর প্রতিবন্ধকতাতেও আমরা যুথবদ্ধ থেকেছি। যাবতীয় সত্যে, সাহসে, সম্মানে আর মঙ্গলের পক্ষে আমরা সকলে যেন এ ভাবেই যুথবদ্ধ থাকি। আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি।

মন্তব্য ৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

আঁধারের যুবরাজ বলেছেন: নানান পার্শ্বপ্রতিক্রিয়ার সাথে লড়ে যাবার সাহস জিইয়ে রেখে চলেছি। আমাকে পারতেই হবে। আমার অনেক কিছুই করার বাকী আছে।
- আপনি সুস্থ হয়ে পুনরায় সবার মাঝে ফিরে আসবেন এই প্রত্যাশা করছি।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪৪

ভুয়া মফিজ বলেছেন: আপনি একজন আজন্ম যোদ্ধা। প্রকৃত যোদ্ধারা যুদ্ধে জয়-পরাজয় নিয়ে ভাবে না, তারা শুধু মন-প্রাণ দিয়ে লড়াইটা জারি রাখে। সেটাই সবচাইতে জরুরী। আপনার দীর্ঘজীবন আর সু-স্বাস্থ্য কামনা করি সব সময়ে। মহান আল্লাহর সিদ্ধান্তই চুড়ান্ত, সেটাতে ভরসা রাখেন। আল্লাহ আপনার মনোবল এভাবেই দৃঢ় রাখতে সাহায্য করুক, এই দোয়াই করছি।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনার জন্য শুভ কামনা।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি এবং আমরাও এ,বিষয়ে আস্থা রাখি।
......................................................................
আমরা বিশ্বাস রাখি এই যুদ্ধ জিততে হবেই ।
আমরা সবাই আশায় বুক বেঁধে আছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.