somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

আমার পরিসংখ্যান

ডঃ এম এ আলী
quote icon
সাধারণ পাঠক ও লেখক
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা কবিতাটি।

একদিন ইশ্‌কের গভীর রাতে
খোদা তোমাকে আমি বললাম
তুমি কোথায়?
তুমি কোনো উত্তর দিলে না
শুধু আমার বুকের ভেতর
একটি নীরবতা রেখে গেলে।

আমি আবার ডাকলাম
আমি... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     ৩ like!

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের ধারা?

দেয়ালে হয়তো রং মুছে যায় মুছে যায় মুখের ছবি
কিন্তু কী করে মুছবে তারা হৃদয়ে আঁকা কবি?
যে সুর বেজেছে পদ্মার... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     ৪ like!

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল ঘর থেকে ঘরে।

২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞের শিকার শহীদদের মৃতদেহ।


ছবি সুত্র : Click This Link

অপারেশন সার্চলাইট একটি... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     ৭ like!

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭


প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ১ম পর্ব
প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব
গ্রিসে যুক্তি পেয়েছিল রূপ
ভারতে প্রমাণ পেয়েছিল পথ
চীনে নাম ও বিতর্কের ভিতর
জেগেছিল সত্য-অনুসন্ধানের রথ।

তারপর ইতিহাসের আকাশে
আর এক নতুন ভোরের আলো
আরবের মরু, পারস্যের প্রান্তর
বাগদাদের জ্ঞানসভা হলো।

ইসলামের নবীন সভ্যতার বুকে
যখন জ্ঞান পেল নতুন... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     ৩ like!

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল শুধু চোখ, ছিল কৌতূহল
আর ছিল এক অদম্য শব্দ
কেন?


সেই কেনএর ভিতরেই
জেগে উঠেছিল যুক্তির প্রথম আলো।
দেবতার কাহিনি তখনও
ঢেকে রেখেছিল প্রকৃতির মুখ
তবু... বাকিটুকু পড়ুন

২৭ টি মন্তব্য      ১৯৩ বার পঠিত     ৫ like!

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু মমতার হাত
সবার আগে কে এসে দাঁড়াত পাশে
মনে হতো, আপন কেউ বুঝি দিল স্নেহের প্রভাত।

একটু পড়ে, একটু বুঝে
কখনো দু'টি কথায়, কখনো... বাকিটুকু পড়ুন

২৫ টি মন্তব্য      ১৭৯ বার পঠিত     ৪ like!

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic drugs-এর বিস্তার এবং তরুণদের ওপর এর
প্রভাবের কথাও বলেন।
Nearly 82 lakh people addicted to illicit drugs: Says home minister... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     ৩ like!

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ১ম পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি মহাজ্ঞান।

যে যা পেয়েছে, তাই দিয়েছে আপন সত্য জেনে
মানবমন পথ খুঁজেছে যুগের পর যুগ বেনে
বিশ্বাস, বিধি, আবেগ পেরিয়ে প্রশ্ন জাগে মনে
সত্য... বাকিটুকু পড়ুন

৩৯ টি মন্তব্য      ২৫৮ বার পঠিত     ৬ like!

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম পোশাক পরে আসে
কখনো রাজমুকুট হয়ে
কখনো জ্ঞানের আলো হয়ে
কখনো পবিত্রতার দাবিতে
কখনো আবার বিনয়ের মুখোশে।

নফস বড় কৌশলী
সে সিজদার মধ্যেও নিজের ছায়া খুঁজে... বাকিটুকু পড়ুন

২৫ টি মন্তব্য      ২৬৬ বার পঠিত     ৭ like!

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ না হয়, তাহলে এই সমগ্র নির্ভরশীল অস্তিত্বের চূড়ান্ত ব্যাখ্যা কোথায়?

দর্শনের ভাষায় এই সমস্যাকে বলা হয় তাসালসুল বা infinite regress... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২০৮ বার পঠিত     ৫ like!

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি শোনান যা এখানে মির্জা গালিবের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে দিয়ে আলোচনা শুরু করব ।
ছবি-১ - মোঘল রাজদরবারে উর্দূ... বাকিটুকু পড়ুন

২৯ টি মন্তব্য      ২৮৬ বার পঠিত     ৬ like!

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে যায়
যেন শব্দ মানেই সত্য
যেন অভিধান মানেই চূড়ান্ত অর্থ।

কিন্তু একবার একটু থামুন
শব্দের শরীরে কান পাতেন
তার পুরোনো অর্থের দরজা খুলে... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৫৪ বার পঠিত     ৫ like!

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায় শতটি বসন্তের স্মৃতি নিয়ে
চোখের কোণে সময়ের রেখা
বুকে জমা হাজার গল্প
আর নীরবতার ভেতর
এক সমুদ্র প্রজ্ঞা।

দুজনের মাঝে
প্রায় শত বছরের দূরত্ব
একজনের হাতে স্মার্টফোন
অন্যজনের... বাকিটুকু পড়ুন

৩৭ টি মন্তব্য      ২২৪ বার পঠিত     ৯ like!

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার রিলস, শর্টস এবং মানুষের ব্যস্ততার কারণে দীর্ঘ লেখা পড়ার পাঠক কমছে। ফলে অনেক প্রতিভাবান ব্লগারও পর্যাপ্ত উৎসাহের অভাবে লেখালেখি ছেড়ে... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ২৯১ বার পঠিত     ৬ like!

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে তার আসন
অন্যের অধিকার কেড়ে নেওয়াকে
মানুষ ভাববে মহাপাপের কারণ।

যেদিন ঘুষের টাকায় সুখ নয়
সততার রুটিতেই হবে তৃপ্তি
অন্যায় করে বড় হওয়ার চেয়ে
সত্য পথে... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     ৬ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৫৬৮৪২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ