| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের স্বপ্ন নিয়ে
অনেক ঘুমাবার কথা ছিল,
হাজার তারা নিয়ে
আকাশ হাসার কথা ছিল,
হাতের মুঠোয় হাত নিয়ে
বৃষ্টিতে ভেজার কথা ছিল,
কিছু আতর্নাদ নিয়ে
জলে ভাসানোর কথা ছিল,
তোমায় অনেক অনেক
অনেক ভালবাসার কথা ছিল।
স্বপ্ন দেখি, ঘুমটা আসেনি
তারা দেখি, আকাশ হাসেনি
বৃষ্টি দেখি, হাত খুজে পাইনি
কষ্ট দেখি, নদীটা দেখা হয়নি
শুধু তোমায়...
তোমায় অনেক অনেক অনেক
ভাল না বেসে পারিনি ।।
০৮.০৯.২০১৫
©somewhere in net ltd.