নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যা করার আগে

১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

জীবনের স্বাদ জিভ থেকে খসে বসে আছে বিষাদের শূলে
সুতরাং আমাকে আত্মহত্যা করতে হবে !

তবে আত্মহত্যা করার আগে আমি ঈশ্বরের বাহু থেকে
ছিনিয়ে আনতে চাই অমরত্বের তাবিজ;
অলৌকিক অন্তর্বাস থেকে চুপে চুপে
চুরি করে নিব স্বর্গের চাবি ।

আত্মহত্যা করার আগে আমি এই নগরের
সবগুলো ল্যাম্পপোস্টের উচ্ছেদ চাই;
অন্ধকারে শুধু নিঃশব্দ শীৎকারে প্রেম হোক--
পাতালে পড়ে যতখুশি সাঁতার কাটুক
সভ্যতার মাতাল আলো ।

আত্মহত্যা করার আগে আমি মেঘনাপারের
ঐ সন্ত্রস্ত মেয়েটাকে সমতার মিছিলে
সবার সম্মুখে দেখতে চাই;
তার কণ্ঠের বারুদে ঘটুক গণ-বিস্ফোরণ–
পুড়ে ছাই হয়ে যাক এই অসাম্যের বন্দিশালা!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: আত্মহত্যা করার আগে কিছুই দেখা যাবে না ভাইয়া!!

দেখা যাবে পরে মানে শরীর যখন শূন্যে উড্ডীয়মান! সকল স্থানে বহমান!!!

১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২২

সালমান মাহফুজ বলেছেন: সুন্দর বলেছেন । ধন্যবাদ ।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৩

আলামিন১০৪ বলেছেন: আত্মহত্যা করলে তো নিজে হেরে যাবেন আর ওরা যাবে জিতে। ইরফানকে দেখেন নাই?- এত ভালো একট্ ছেলে কতটা নিপিড়িত হলে আত্মহত্যা করতে পারে!!!

১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৪

সালমান মাহফুজ বলেছেন: বললেই হল । আত্মহত্যা বেঁচে থাকার চেয়েও কঠিন কাজ । আপনার মূল্যবান মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪২

অধীতি বলেছেন: অসাধারণ কবিতা!
আত্মহত্যা করার আগে আপনি যা দেখতে চান তা দেখতে পারলেতো আর আত্মহত্যা করার মানসিকতা থাকবে না। কি অদ্ভুত আকাঙ্খা।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫

সালমান মাহফুজ বলেছেন: একদম তাই । আপনার সুন্দর মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ ।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.