| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালমান মাহফুজ
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
যদি কোনোদিন খুব ভোরে তোমার মনের চরে
বিষাদের বৃষ্টি নামে, আমি কোনো বাঁধা মানব না
সোজা স্রোতে ভেসে যাব । যদি কোনোদিন ভুল করে
ভালো আমায় বেসেই ফেলো, আমি আর ভাসব না
ডুবে যাব, মুছে দিব সব নীল বিষাদের দাগ !
যদি ইচ্ছে-মেঘের পাহাড় ছুঁতে চাও ডাক দিও
সব জৈবিক জঞ্জাল ছেড়েছুঁড়ে রইব সজাগ
তুফান হয়ে ছুটে আসব— শক্ত করে ধোরো প্রিয় ।
কোথায় এত উল্লাসধ্বনি বাজে, কোথায় আনন্দ !
আমার প্রাণের কাছে কেবল একটা পাখি নাচে
ডানা দুটি ক্রামাগত কাঁপছে, খাঁচাটা তার বন্ধ—
পাতাদের সব আলোড়ন থেমে আছে গাছে গাছে ।
স্বপ্নজল বুকে নিয়ে বয়ে যাচ্ছে নিদ্রামগ্ন নদী—
বয়ে যাচ্ছে, ক্রমাগত বয়ে বয়ে যাচ্ছে নিরবধি !
২৮/০৮/২০১৭
১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩৭
সালমান মাহফুজ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
২|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০৮
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৮
সালমান মাহফুজ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোথায় এত উল্লাসধ্বনি বাজে, কোথায় আনন্দ !
আমার প্রাণের কাছে কেবল একটা পাখি নাচে
...........................................................
সে যে অবোধ পাখি,সে যে কেবল একটি গানই জানে,
তাহার সুর বুকের মাঝে তানে।
বাহিরে সৃষ্টি কত রত্ন ছড়ায়,কত বৈভব!
আমার মনের কোণে কেবল একটি সুরের রব
সে যে সরল সুর,সে যে একটি তারেই বাজতে থাকে,
আমার সারা জীবনখানি ঢাকে।