নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিকড়ের সন্ধানে খুঁড়তে গিয়ে মাটি উপড়ে পড়েছে গাছ।

শব্দঋষি রুদ্র

ফিরে যাওয়ার কোন পথ আমি পেছনে ফেলে আসিনি। ব্যস্ত নগরীতে আমি নিতান্তই নির্লিপ্ত পথিক। দিন শেষে আমার কোন আস্তানায় ফিরবার তাঁড়া নেই।

শব্দঋষি রুদ্র › বিস্তারিত পোস্টঃ

শব্দঋষির রাতলিপি

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০২

আয় মন, ওখানে চুপটি করে শুয়ে থাক
বালিশে এখনো লেগে আছে তার ঘ্রাণ।
একদিন শেষরাতে জেগে উঠে সেই যে চলে গেছে সে
তারপর খসে গেছে বহুরাত আর দিন।
তারপর বহুবার গ্রহন লেগেছে চাঁদে;
বহু কোকিল বুড়ো হয়ে মরে গেছে!
কত শরীর এল তারপর এখানে- বিছানায়
শরীর ছেনে ছেনে এনাটমি'র পুর্ণ হলো পাঠ!
চলে গেছে তারাও, যেপথে এসেছিল;
আমিও ফিরে চাইনি- পিছু চাইনা ব'লে।

তারপর রচে গেল বহু ইতিহাস
কত কলঙ্ক মাড়িয়ে পুর্ণ হল চাঁদ!
কত শব ক্ষয়ে গেল কবরে-অাগুনে!
শুধু অাশ্চর্য এক ক্ষমতাবলে একটা বালিশ
রয়ে গেল 'তাঁর' ঘ্রাণ ধরে রেখে।
শেষরাতে ঘুম ভেঙ্গে আলতো স্পর্শ
বালিশের ঘ্রাণে,
ভ্রম হয় সে আজও শুয়ে আছে ভেবে,
মনে হয় সে আদতে যায়নি কখনো চলে

________
শব্দঋষি রুদ্র

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪

আরাফআহনাফ বলেছেন: "আয় মন, ওখানে চুপটি করে শুয়ে থাক
বালিশে এখনো লেগে আছে তার ঘ্রাণ।"
আকুল ভালোবাসারা কেন পায়না পূর্ণতা কে জানে?

"মনে হয় সে আদতে যায়নি কখনো চলে" - আদতে ছিলো কী?

কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম।

ভালো থাকবেন - শুভ কামনা রইলো।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪২

শব্দঋষি রুদ্র বলেছেন: যখন সে ছিল তখন তাকে হারানোর ভয়ে বেলা কেটেছে। তাই তার উপস্থিতি উপভোগ করতে পারিনি। আজ নেই তাই অতীত খুঁজি।
ধন্যবাদ আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.