নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্ব

০৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৬




নীল আকাশের মাঝে হারিয়ে ফেলা নিজেকে
কিম্বা নিজেকে আবিস্কার করা কোন পুষ্পউদ্যানে


কখনও কখনও বন্ধুত্ব হলো একরাশ হারানোর বেদনা
কিম্বা টক-ঝাল-মিষ্টি বকুনী,ঝগড়া
হ্যাঁচকা টানে অতীতকে সামনে নিয়ে চলা আসা।

এ যেন এক রুপকথার রাজ্য
নিজেকে নতুন করে চিনতে শেখা
হাতে হাত রেখে জীবনের দুর্গম পথ পারি দেওয়া।

ওহ বন্ধুত্ব, এবার চোখ বন্ধ করি,উল্টোভাবে গুনে চলি-

১
কোথা হতে যেন ছুটে আসে দানব সংবাদ
-“শোন সুদীপ,দিবাকর(সুদীপ) আর নেই”।
হৃৎস্পন্দন থমকে যায় ক্ষণিকের মাঝে
চোখ ভিজে উঠে
সময় দ্রুততার সাথে পিছিয়ে যায়-
একটি বালক বল করছে
আর একজন ব্যাট হাতে।

২
সফিক,বিপ্লব,জহিরের সাথে হঠাৎ দেখা আমার
কতদিন পর,কতদিন পর!
হৃৎপিন্ড লাফিয়ে উঠে আনন্দে।

৩
টুটলের দোকানে আড্ডাটা জম্পেশ জমে
আদি রসাত্মক গল্পে দেহমন চনমনে।

৪
উজ্জল,শিমুল,সুমন ঠিক আগের মত
এগিয়ে যাচ্ছে সামনে,হাতে বন্ধুত্বের আলো।

০৫/০৫/২০১৭

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো কবিতা পড়ে। মুগ্ধতা

০৬ ই মে, ২০১৭ রাত ১২:২০

সুদীপ কুমার বলেছেন: ভাল থাকবেন।ধন্যবাদ।

২| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

০৬ ই মে, ২০১৭ রাত ১২:২১

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

৩| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২০

সালমান মাহফুজ বলেছেন: আবেগটা ভালো লেগেছে । কোথাও কিছু একটা ছিঁড়ে যাওয়ার ব্যথা অনুভূত হচ্ছে ।

০৬ ই মে, ২০১৭ রাত ১২:২১

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ সালমান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.