নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌফিক রয়েল

তৌফিক রয়েল

আই এম নট এ রোবট !!!! আমি মানুষ,.।। ফেইসবুকে আমার মানবীয় পরিচয় তৌফিক রয়েল

তৌফিক রয়েল › বিস্তারিত পোস্টঃ

"তনু" ধর্ষণ-হত্যার বিচার এর জন্য আন্দোলন করতে আসি নাই...নিজেদের নিরাপত্তা চাইতে আসছি...

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৭



১৯৯৫ এর আগস্টে
দিনাজপুরের দশ মাইল নামক জায়গায় ১৪ বছরের ইয়াসমিন কে কয়েকজন পুলিশ মিলে গ্যাং রেপ করেছিলো..

ইয়াসমিন দিনাজপুর শহর থেকে একটু দূরে দশমাইল নামক জায়গায় বাস থেকে নেমেছিলো সেদিন গভীর রাতে ...

বাস থেকে নামার পর একটা পুলিশ ভ্যান তাকে জোর পূর্বক বাস স্ট্যান্ড থেকে তুলে নিয়ে যায়..

ঘন্টা খানেক পর ইয়াসমিনের নিথর খত-বিক্ষত শরীর পাওয়া যায় মেইন রাস্তার পাশে...

সেই ৯৫ সালে এই ঘটনার পর ফুসে উঠেছিল দিনাজপুরের জনগন...আগুন দিয়েছিলো দিনাজপুর কোতোয়ালী থানায়...
পুলিশ ফায়ার করেছিল মারা গিয়েছিল আরো ৭ জন নিরিহ মানুষ...মারাত্বক আহত হয়েছিল আরো প্রায় ৩০০ জন...
আন্দোলন কারী সবার ভাবনা ছিল এরকম –“আন্দোলন করতে আসি নাই...নিজেদের নিরাপত্তা চাইতে আসছি... “
কিন্তু আন্দোলন থামে নি...জাতীয় ইস্যু হয়ে গিয়েছিল বিষয় টা... ফলাফল হিসেবে বছর দুয়েক পরে (১৯৯৭ সালে) গ্রেফতার হয়েছিল সেই কুলাঙ্গার পুলিশ সদস্যরা...
২০০৪ এ তিনজন সাবেক পুলিশ সদস্যকে ফাঁসি দিতে বাধ্য হয়েছিল সরকার...।
দিনাজপুর সহ পুরো বাংলাদেশের সেসময়ের নন-ডিজিটাল আন্দোলনের গাটস দেখেই সেদিন সরকার ভরকে গিয়েছিল...


----

১৯৯৫ সালে ফেসবুক ছিল না,ব্লগ ছিল না এক জেলা থেকে আরেক জেলায় ফোন করতে ৩০ টাকা প্রতি মিনিট লাগতো...ইন কামিং এর জন্য দিতে হতো ৫ টাকা মিনিট...চিঠি পাঠাইলে এট লিস্ট ৩-৪ দিন লাগতো...
সেই যুগেও বাঙ্গালী একটা এক্সাম্পল সেট করতে পেরেছিল এমন একটা ঘটনার...



----


একটা এক্সাম্পল সেট করা গেলে সেটা কতটা কাজে দেয় সেটা আমাদের বোঝা উচিৎ।

২০১০ এ শিক্ষার উপর আরোপ করা ভ্যাটের কারণে যে আন্দোলন হয়েছিল সেটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল ২০১৬ তে...
সেই শিক্ষা অধিকার আদায়ের আন্দোলন কতটা সফল হয়েছিল,কিভাবে সফল হয়েছিল সেটা আমরা সবাই জানি...
এটা তো গেল সাম্প্রতিক অতীত...

আরেককটু পেছনে “রাজনের” ঘটনার দিকে তাকালেই বুঝবেন একটা নিরব আন্দোলন কিভাবে স্ফুলিঙ্গের মত ছড়িয়ে পড়ে...

আবার ,শাহবাগের প্রথম দিকের আন্দোলনের কথা চিন্তা করেন...
এরকম অনেক ঘটনাই পাওয়া যাবে ,যেটা দিয়ে বাংলাদেশী আমরা বার বার প্রমান করেছি...এক্সাম্পল সেট করেছি...এক হয়েছি...(একটা বৃহৎ অংশ)


কিন্তু দুঃখের বিষয়, কিছু জাতীয় গুরুত্ব পূর্ণ ইস্যুতে আমরা চুপ করে ছিলাম দেখে কোন সলিউশনই হয় নাই,।।

সাগর-রুনি... হলমার্ক-বেসিক ব্যাংক থেকে শুরু করে শেয়ার বাজার কিংবা হালের বাংলাদেশ ব্যাংক হ্যাকিং নাটক...
আমরা একত্রিত হইতে পারি নাই কিংবা হইতে চাই না দেখেই দেশে আজও এত বড় বড় দুর্নীতির কিংবা অপরাধের গল্প শোনা যায়...
এই ছোট্ট দেশটার এতগুলো মানুষ যখন নির্বিকার হয়ে বসে থাকে তখনি শাসক গোষ্ঠীর সাহস হয় অনেক অপরাধ প্রশ্রয় দেয়ার...২০ জন প্রমানিত খুনিকে বেকসুর খালাস দিয়ে দেয়া হয়...!!!


এখন,এই সময়ে দাঁড়িয়ে একটা এক্সাম্পল সেটের দিকে আমরা...

হ্যা, আমি মনে করি,তনুর জন্য বাংলাদেশের এট লিস্ট ৯০ শতাংশ মানুষ(যারা বিষয়টা জানেন ) একমত...
এটাই সময় ,আরেকবার রুখে দাড়ানোর...এমন একটা এক্সাম্পল সেট করা উচিৎ এই ঘটনা নিয়ে যে,
এটাও ৯০ এর দশকে দিনাজপুরের ইয়াসমিন ধর্ষণ ও হত্যার মত একটা আন্দোলন হোক...
দমিয়ে না রাখতে পারার মত আন্দোলন...

৯৫ এর শিক্ষায় ১৬ তে আন্দোলনের ভাষা হোক...
“শুধু তনু ধর্ষণ-হত্যার বিচার এর জন্য আন্দোলন করতে আসি নাই...নিজেদের নিরাপত্তা চাইতে আসছি... “

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১১

বিদ্রোহী সিপাহী বলেছেন: আমরা এক হতে জানি, শুধু প্রয়োজন আমাদের বিবেককে জাগ্রত করা

২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৫

তৌফিক রয়েল বলেছেন: আমাদের বিবেক মাঝে মাঝে এমন ভাবে ঘুমিয়ে থাকে যে জাগাতে অনেক সময় লাগে.।

২| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬

জাহিদ হাসান মিঠু বলেছেন: সহমত।

লেখাটা দুইবার আসছে, ঠিক করে দেন।

৩| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭

তৌফিক রয়েল বলেছেন: আমাদের বিবেক মাঝে মাঝে এমন ভাবে ঘুমিয়ে থাকে যে জাগাতে অনেক সময় লাগে.। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.