| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুনায়েদ এর সেই বিখ্যাত ভিডিও টা এতটা মার্কেট পাবে সেটা হয়তো যে আপলোড করেছিল সেও বুঝে উঠতে পারে নাই...
ভিডিও টা ভাইরাল কেন হলো???কেনই বা এটার ছড়াছড়ী এতটা পর্যায়ে...??
আমাদের মানসিকতা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে, অন্যের কষ্ট দেখে ,অন্যের অসহায়ত্ব দেখে আমরা মজা নিতেও কার্পণ্য করি না...হ্যা,আমি নুরুল্লার কথা বলছি...
ছেলেটার এখন বর্তমান মানসিক অবস্থা সম্পর্কে কোন খোঁজ খবর নিয়েছি কি আমরা??
ছেলেটাকে কয়েকটা চড়-থাপ্পর-লাত্থি মেরে জুনায়েদ যেমন অপরাধ করেছিল (আসলে হয়েছিল হিরো) ঠিক তার থেকে অনেক গুন বেশি অপরাধ করেছি আমরা সবাই মিলে...ভিডীওটাকে সোশ্যাল মিডিয়ার হাস্যরসের বস্তু করে...
যেটা একটা মানুষকে হাজার বার ধর্ষণের থেকে কোন অংশে কম নয়...
এবার আসি তনু হত্যাকান্ডের প্রসঙ্গে...
ঠিক আগের লাইনটা আবার পড়েন...
আমরা প্রসঙ্গ হিসেবে ,বিচার চাওয়ার জন্য হত্যাকান্ড টাকে মুখ্য বিষয় করে বিচারের জন্য রাস্তায় নামতে চাচ্ছি,অনেকে নেমেই গেছি...ফেসবুক গরম করে ফেলছি...
কোন সমস্যা নাই...বিচার চাইতেই হবে...বিচার তাদের করতেই হবে...
কিন্তু,
কিন্তু একবার ভাবেন তো, ধর্ষিত এই তনু যদি আজ বেঁচে থাকতো,তাহলে তাকে কোন জায়গায় রাখতো আমাদের সোশ্যাল মিডীয়া??
তনু মরে গিয়ে বেঁচে গেছে...না মরলে আমরাই হয়তো তিলে তিলে মারতাম তাকে... (যেমনটি আমরা করেছি কিংবা করছি নুরুল্লার ক্ষেত্রে... !!! )
তাকে মানবিক ভাবে বাচতেই দিতাম না আমরা...তখন ফেসবুকে হয়তো তার বিচার চাওয়ার পাশা পাশি অনেক আগ্রহী ডিজিটাল মদন গুগলে সার্চ দিয়া বসতো “Tonus rape Video “ নামে...
যাই হোক,
একজন প্রখ্যাত লেখকের একটি ভয়ঙ্কর রকম উক্তি বলি...
“এই দেশের ৮০ শতাংশ পুরুষ ধর্ষণ করে না,কারন,তারা সুযোগ এবং সময় পায় না বলেই”
এই নিচু মানসিকতা চলতে থাকলে আমাদের দেশে ধর্ষণও চলতেই থাকবে...
এর একটা প্রতিকার আমরা করতেই পারি,
যখন সমাজের অবস্থা এতটা খারাপ তখন আইন শক্তিশালী করে বিচার ব্যাবস্থাটা শক্ত করলেই ভয়ে হলেও অনেকটা কমে যাবে এই নিচু মন মানসিকতার...
যাই হোক,
হত্যাকান্ডের আগে বিচার চাওয়া হোক ধর্ষণের...দরকার হলে আইন পাল্টিয়ে শাহবাগে উন্মুক্ত মঞ্চে করা হোক প্রতিটা ধর্ষণের বিচার...শাস্তি দেয়া হোক লাইভ ক্যামেরার সামনে...
কারন,হত্যাকান্ডের থেকে ধর্ষণ অনেক বড় একটা অপরাধ... সেটা নুরুল্লাহকেই করা হোক কিংবা তনু নামের কোন বোনকে...
সেটা গ্রামে করা হোক কিংবা ক্যান্টনমেন্ট এড়িয়ায়...
-
-
মূল কথা হইলো , আপাতত দাবী একটাই.. #জাস্টিস_ফর_তনু

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫১
তৌফিক রয়েল বলেছেন: ধন্যবাদ
২|
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:১১
বিপরীত বাক বলেছেন: অন্যের কষ্ট দেখে
,অন্যের অসহায়ত্ব দেখে আমরা মজা
নিতেও কার্পণ্য করি না...
আসল সুখ। ভীষণ মজা। কেন যে এসব করিনি। তাই তো পস্তাচ্ছি।
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৯
তৌফিক রয়েল বলেছেন: সেটাই ভাই.।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০
অ্যালেন সাইফুল বলেছেন: ভালই বলেছেন।