নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌফিক রয়েল

তৌফিক রয়েল

আই এম নট এ রোবট !!!! আমি মানুষ,.।। ফেইসবুকে আমার মানবীয় পরিচয় তৌফিক রয়েল

তৌফিক রয়েল › বিস্তারিত পোস্টঃ

চাইলেই হওয়া যায় না.।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৮


ক্যারিবিয় এই দলটাকে দেখে কেমন জানি নিজেকেও অনেক খুশি খুশি লাগছে...
এই দলটার কোন এক খণ্ড দেশ নেই... এক এক জন এক এক দেশের নাগরিক...সব গুলো দেশ নিয়ে একটা উপমহাদেশের নামই ওয়েস্ট ইন্ডিজ...এরা খেলে একটা বোর্ডের নিয়ন্ত্রণে... এগুলো সবাই জানি.।

বিশ্বকাপের কয়েকদিন আগেও এই দলটার ক্রিকেট বোর্ড জার্সিটাও সময় মত তূলে দিতে পারেনি স্যামীদের হাতে...
আর্থিক টানাপড়েনে থাকা ক্যারিবিয়রা জাতীয় দল থেকে তেমন কোন সুযোগ সুবিধাই নেন না...
উপার্জনের জন্য বাইরের লীগ গুলাই তাদের একমাত্র ভরসা।
এরকম একটা টানাপড়েন টীম নিয়েও তারা কি দেখালো এবার বিশ্বকে??
তাদের মাঠের বাইরের আমুদে চরিত্রগুলো কেমন জানি ফুরফুরে...


আমি আমার ক্রিকেট দেখা জীবনে আর কোন টীমকে পরাজিত হয়েও জিতে যাওয়া টীমের সাথে সেলিব্রেশন করতে দেখি নাই,...
আবার আফগান টিমের সাথে এরকম আন্তরিক সেলফি তুলতে গেইলের আগে কোন তারকাকেও দেখি নাই...

স্যামুয়েলস বলেন,গেইল বলেন ,সিমন্স বলেন কিংবা স্যামী...
প্রত্যাকটা খেলোয়াড় কিভাবে শুধু খেলাটাকে উপোভোগ করছে ,চোখে লাগার মত একটা বিষয়...
অনেক ক্ষন ধরে ভাবলাম আমাদের টীম টা এমন হলে কেমন হতো?


ধরেন ,
মুশফিক জিতলেও হাসছে...হারলেও হাসছে...কখনো মুখ গোমড়া করে হতাশ হয়ে যাচ্ছে না...
আবার ,ধরেন, তামিম ম্যান অফ দ্যা ফাইনাল হয়ে ভাষ্যকারের একটু খোটা মারা প্রশ্নের জবাবে বলেই দিলেন
“আমি ব্যাট দিয়ে বাইরাই,কথা দিয়া না”

মনে করেন,সাকিব ,নেপাল ক্রিকেট টীমের সাথে হারার পর সেলফি তুলছেন হাসি-হাসি মুখে...??

ধরেন,নাসির বিশ্বকাপ জেতার পর তার প্রেমিকাকে ( বউও হইতে পারে ) জড়ায় ধরে এক হাতে বিশ্বকাপ নিয়ে চুমু খাচ্ছে ফ্রেঞ্চ স্টাইলে...!!!
আবার মনে করেন,
শেষ ওভারে লাগে ১৯ রান, স্ট্রাইকে মাহমুদুল্লাহ কিংবা সাব্বির , মাশরাফি ডাগ আউটে বসে মুচকি মুচকি হাসছেন???

দেখা গেল সাব্বির ম্যাচ জেতানোর পর জার্সির সাথে সাথে ভিতরের টাইট ইনার টাও (ট্রাউজার ছাড়া :P ) খুলে ফেললো...??

আমাদের অভিব্যাক্তি তখন কেমন হবে??? আমরা কি একটু ভিজুয়ালাইজ করতে পারি ব্যাপারটা??

-
মুশফিক সবসময় হাসে বলে আর তার ফর্ম হীনতায় তার নামই দিয়ে দিতাম হয়তো “হাসু-ভায়রা”
তামিমের তেমন আচরনে দিয়ে দিলাম একটা উপাধি...বেয়াদপ ...
সাকিবের নাম যে সেলফি ম্যান হয়ে যাবে এটা ১০০%...
নাসির-সাব্বির-মাশরাফির অবস্থা আমরা কি বানাবো আল্লাহ্‌য় জানে...।


-
অনেক গেয়ান গুরু কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত (টু বি কন্টীনিউড ...) ক্যারিবিয়ান দের সাথে আমাদের টীমের তুলনা করে বিচার বিশ্লেষণ করা শুরু করেছেন...
ওরা পারলে আমরা পারি না কেন???
এত টাকা পয়সা আমাদের,এত এত সুযোগ সুবিধা...এত এত মেধা...ব্লা... ব্লা...ব্লা

ভাই,মিলাইতে পারবেন না... গেইল-স্যামীরা যেই চাপ মুক্ত পরিবেশে (মানসিক) খেলে সেটা আমরা চাইলেও দিতে পারি না মাশরাফি-সাব্বিরদের...
আপনারা প্রেশার কুকারে ১০ বাঁশি দিয়ে আলু সিদ্ধ করবেন আর ভাববেন আলুটা কম ভাজি-ভাজি হোক,সেটা ঠিক না...
দর্শকদের ম্যাচিউরিটি আর আমাদের দেশের ক্রিকেটীয় প্রগতীশিলতা (?) যত তারাতারি বাড়বে তত তাড়াতারি আমরাও আমাদের মত করে উপরে উঠতে থাকবো... তর-তর-তর করে..



মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭

তৌফিক মাসুদ বলেছেন: গেইল-স্যামীরা যেই চাপ মুক্ত পরিবেশে (মানসিক) খেলে সেটা আমরা চাইলেও দিতে পারি না মাশরাফি-সাব্বিরদের...

কথা সত্য বলেছেন।


০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৭

তৌফিক রয়েল বলেছেন: ধন্যবাদ

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আসলেই, চাইলেই হওয়া যায় না...!!

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬

তৌফিক রয়েল বলেছেন: অনেকে আবার শারীরিক শক্তিকেই বড় করে দেখায়া উপজাতিদের দিকে যাইতে বলতেছেন.।। সেটাতে আপত্তি নাই, কিন্তু এতদিন জানতাম ক্রিকেট অনেকাংশেই মাইণ্ড গেম..।।।।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

বিজন রয় বলেছেন: চাইলেই পাওয়া যায়।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:০১

তৌফিক রয়েল বলেছেন: কীভাবে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.