নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌফিক রয়েল

তৌফিক রয়েল

আই এম নট এ রোবট !!!! আমি মানুষ,.।। ফেইসবুকে আমার মানবীয় পরিচয় তৌফিক রয়েল

তৌফিক রয়েল › বিস্তারিত পোস্টঃ

জাতীয় সকল ক্ষেত্রে ১০ % হিজড়া কোটা রাখা হোক...

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫০

তনুকে ধর্ষণ করা হয় নি হত্যাও করা হয়নি…

তনু নিজে নিজে নিজের মাথার পিছন দিকে আঘাত করে কারল্ভারট এর নিচে শুয়ে একা একা আরাম করছিলো …তারপর তাকে বিচ্ছু প্রজাতির পোকা কামড় দেয়ার কারণে তার মূত্যু হয়।। -এইটা পুরাতন ঘটনার আগামী রুপ…
-
-
বিদ্যুৎ কেন্দ্র হবে জনগনের অনেক বড় উপকার হওয়ার জন্য…, এজন্য ৮-১০ জন খেটে খাওয়া নন-হেডম ওয়ালা মানুষ মারা গেলে কার কি???



সরকার যা করে বৃহৎ স্বার্থে করে… , ৮-১০ টা জীবন গেলে তাতে কি??
-
-
মজার ব্যাপার। আমাদের মানবাধিকার চেয়ারম্যান সেই সব জায়গাতে গিয়েই "চিপে ধরা গলা" থেকে আওয়াজ বের করতে পারেন যেখানে তার বাপ-দাদারা তাকে যাওয়ার অনুমতি দেয়…
-
-
এবার আরেক্টূ ফ্ল্যাশ ব্যাকে যাই।।
ব্লগার অয়াশিকুর রহমান কে কোপানোর পর বীর সাহেবেরা (!) যখন পালিয়ে যাচ্ছিলো তখন তাদের মধ্যে দুজনকে ধরেছিল হিজড়া সম্প্রদায়ের কয়েকজন মানুষ…!!!
আসল পুরুষরা সেদিন কেউ এগিয়ে আসে নাই… যেমনটি হয়েছিল অভিজিতের ক্ষেত্রে…পুলিশও নাকি কয়েক গজ সামনে ছিল…
-
রাজিব হায়দারের পর, ওয়াশিকুরের ঘটোনাটারই কুল কিনারা করতে পেরেছে আমাদের দেশের সাহসী,নির্ভেজাল পুলিশ...!!!
ভাগ্যিস, সেদিন তেজগাঁতে হিজড়া রা ছিল…!!!



না হলে হয়তো অয়াশিকুর এর মামলাটাও হয়ে যেত ফাইল বন্দী…
আচ্ছা বি সি এস এ পুলিশের জন্য কি কোন আক্ষরিক অর্থে হিজড়া কোটা রাখা আছে ??
রাখলে ভালো হতো… তারপরও সাহসিকতার জন্য যদি অপরাধ একটু কমতো…।।

রাজিব-অভিজিত- ওয়াশিকুর ব্লগার ছিল,পরে একজন প্রকাশক,একজন সাধারণ নন ডিজিটাল লেখক কেও কোপানো হলো…
গত বুধবার খুন হলো জগন্নাথের নাজিম উদ্দিন নামের একজন সাধারণ ছাত্র… উনি নাকি সেই মাপের ব্লগার ছিলেন না,
ছিলেন একজন সাধারণ ফেইসবুক লেখক…ধর্মান্ধতা এবং উগ্র ধমীয়তা নিয়ে নাকি লিখতো ছাত্রটা…

তাকে কোপানোর প্রায় ২৪ ঘন্টা আগে উনি দেশের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটা স্ট্যাটাস দিয়েছিলেন.।…
তাকেও নাকি আল-কায়েদা কুপিয়েছে…গুলি করে হত্যা করেছে… ( তথ্যসুত্র-পুলিশ )
-
-

আসেন আমরা চুপ করে বসে বসে মজা দেখি .।…একদম চুপ করে… আর কোন কথা হবে না…
কারন, "অনলি কোপ ইস রিয়েল… & হিজড়া ইস ব্রেভ.."

জাতীয় সকল ক্ষেত্রে ১০ % হিজড়া কোটা রাখা হোক.!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.