| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেটা সবার চেয়ে ভিন্ন! সে বাম হাতে লিখে, মাঝে মধ্যই তাকে এ নিয়ে নানা কথা শুনতে হয়। আশে পাশের সবাই তার চেয়ে ভিন্ন, তাদের প্রায় সবাই ডানহাতি। কিন্তু পৃথিবীর শতকরা ১৭ জন বাঁ-হাতি।
বাঁ-হাতি দের মধ্য তোতলামির স্বভাব দেখা যায় বেশি। যমজ ভাইবোন দের মধ্য যেকোন একজনের বাঁ-হাতি হবার সম্ভাবনা থাকে বেশি। আর মা-বাবা দুজনেই বাঁ-হাতি হলে যে কারো বাঁ-হাতি হবার সম্ভাবনা ৪৫ শতাংশের মত।মেয়েদের তুলনায় ছেলেদেরই বাঁ-হাতি হতে দেখা যায় বেশি।
আফ্রিকায় ও এশিয়ায় বাঁ-হাতকে খারাপ কাজে ব্যবহার্য মনে করা হয়। তবে অনেক দেশেই বাঁ-হাতকে সৌভাগ্যর প্রতীক মনে করা হয়। জাপানে একটি প্রবাদ প্রচলিত," আলাদা হবার কারণে বাঁ-হাতি ছেলেমেয়েরা অন্যদের থেকে বেশি বুদ্ধিমান হয়।" বনে জঙ্গলেও রয়েছে বাঁ-হাতিদের আধিপত্য। গরিলারা কিন্তু বাঁ-হাতি। মেরু অন্ঞ্চলের ভালুকেরাও কিন্তু বাঁ-হাতি।
সবচেয়ে মজার তথ্য হল, অ্যাপোলোয় চড়া প্রতি চারজন নভোচারীর একজন বাঁ-হাতি। দুনিয়ার অনেক বিখ্যাত মানুষই বাঁ-হাতি। ফুটবলার ম্যারাডোনা,পেলে,রোমারিও-- সবাই বাঁ-হাতি। ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, ওয়াসিম আকরাম, ব্রায়ান লারা কিংবা আমাদের সাকিব আল হাসান সবাই বাঁ-হাতি। বিখ্যাত সাঁতারু মার্ক স্প্যিজও বাঁ-হাতি।বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিন্ঞ্চি, পাবলো পিকাসোও কাজকর্ম করতেন বাঁ-হাতে। বিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিন, অমিতাভ বচ্চনও বাঁ-হাতি। এখানেই কিন্তু শেষ নয়!! লেখকদের মধ্য টলষ্টয়, মার্ক টোয়েন ছিল বাঁ-হাতি।আইজ্যাক নিউটন, বেন্জামিন ফ্রাঙ্কলিন, আইনষ্টাইনের মতো বিশ্বখ্যাত বিজ্ঞানিরাও ছিলেন বাঁ-হাতি। বাঁ-হাতি প্রেসিডেন্টদের তালিকা করলে যুক্তরাষ্ট্রেরর প্রেসিডেন্টরা এগিয়ে থাকবেন যে কোনো দেশের তুলনায়! বারাক ওবামা,বিল ক্লিনটন,জর্জ ডাব্লিও বুশসহ এ পর্যন্ত ৪৪ জন বাঁ-হাতি যুক্তরাষ্ট্রেরর প্রেসিডেন্ট হয়েছেন।উপমহাদেশের মহাত্মা গান্ধীও বাঁ-হাতি ছিলেন।
সুতরাং আপনি যদি বাঁ- হাতি হয়ে থাকেন, তাহলে আপনি গর্ব করতেই পারেন!!
©somewhere in net ltd.