| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রতি দেশের আলোচিত ঘটনার একটি হল তনু হত্যা ও ধর্ষণ! ঘটনার বিস্তারিত সবাই জানে! স্বাভাবিক ভাবেই সবাই এই অন্যায়ের প্রতিবাদে মুখর হয়ে ওঠে! আমিও নিজ অবস্থান থেকে এই ঘটনার প্রতিবাদ জানাতে থাকি! গতকাল আমার জেলা শহরে তনু হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়! সেখানে কয়েকটি ছেলেকে দেখলাম যারা ধর্ষণ করছে! হ্যাঁ, তারা চোখ দিয়ে রীতিমত ধর্ষণ করে যাচ্ছে মানব'বন্ধনে আসা মেয়েদের!! মানব বন্ধন শেষ হওয়ার পর চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে শুনি একটা ছেলে আরেকটা ছেলেকে মানব বন্ধনে একটা মেয়ে'র হাত ধরার বর্ণনা বলছে রসিয়ে রসিয়ে! ব্যাপার নিজের কাছেই খারাপ লাগল! আন্দোলন চলছে ভালো কথা! কিন্তু আন্দোলনে'র মধ্যই যে কত মেয়ে ধর্ষিত হচ্ছে চোখ দিয়ে, কথার মাধ্যমে তার খবর কি রাখি আমরা?

২|
২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৩
সালমা শারমিন বলেছেন: বিশ্বাস করেন ভাই, সব জায়গাতে আজ মেয়েদের নাকের ডগায় অধিকার নামক কলা ঝুলিয়ে রেখেছে, আর মেয়েরা সেটা খাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে।
৩|
২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২২
এরশাদ বাদশা বলেছেন: হিপোক্রেসি আর কাকে বলে...আপনি যার কথা বললেন, দেখবেন সুযোগ হস্তগত হওয়া মাত্রই সে কোনো কোনো মেয়ের উপর হামলে পড়বে।
৪|
২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:১৮
তোম বলেছেন: Designed for players of all ages, https://incrediboxsprunki.org/ is easy to pick up and play. The game’s mechanics are straightforward, making it suitable for younger players while still offering depth for older audiences.
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩২
বিজন রয় বলেছেন: ঠিক।