নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে । \nআমার ইউটিউব চ্যানেল :https://youtube.com/@ahmedrhl63?si=0QZeQI4eBbf00IO9

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

মৌচাকে ঢিল\'

২০ শে মার্চ, ২০২৬ ভোর ৬:৫৭

কীযে ভুল করেছিল নিয়াহুর পাম্পে,
মৌচাকে ঢিল ছুড়ে হুল খেলো ট্রাম্পে ।
নিজেকে যে ভেবেছিল একমাত্র শক্তি,
ছেড়ে দে মা কেঁদে বাঁচি এখন চায় মুক্তি।
মাঠে থাকা কচ্ছপ স্বভাবটা চুপচাপ,
ঘাড় আর মাথা গুঁজে মার খায় ধুপধাপ।
কুকুরের স্বভাব'তো কারণে - অকারণে,
জ্বীহবায় স্বাদ খোঁজে খাবারের ঘ্রাণে।
কচ্ছপের মুখে যেই জ্বীহবা ধরে কামড়ে,
হারে হারে টের পায় ওরে বাবা থামরে... ।
'নিয়াহু' পটলের ক্ষেতে পটল তুলছে,
রেগেমেগে ট্রাম্পের লাল গাল ফুলছে ।
নিরুপায় হয়ে তাই ডাকে যতো সঙ্গী,
সঙ্গীরা বুঝে গেছে সত্যি ভাব-ভঙ্গি ।
অবশেষে বুঝে ফেলে তার পাশে নেই কেউ,
রাগে আর অভিমানে করে শুধু ঘেউ ঘেউ।
খেলা'তো জমে গেছে টি টুয়েন্টি কী রানের,
শেষ হাসি হাসবার সামনের দিন ইরানের।
ইটকী মারলে'তো পাটকেলটি খেতে হয়,
ঢিল ছুড়ে মৌচাকে শিক্ষাটা পেতে হয় ।
-----------------------
ফটো কার্টেসী : অন্তর্জাল ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩৫

হুমায়রা হারুন বলেছেন: অপূর্ব

২৩ শে মার্চ, ২০২৬ সকাল ১০:০৭

আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ।

২| ২১ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩

সাইফুলসাইফসাই বলেছেন: বাহ্ দারুণ!! বেশ মজা পাইলাম

২৩ শে মার্চ, ২০২৬ সকাল ১০:০৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ।

৩| ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.