নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে তখন ই কিছু বলা যায় যখন বলার মত অনেক কিছু থাকে।আর যেটুকু ই আছে তা কাওকে জানিয়ে বড় হবার কোন ইচ্ছে নেই।

আজিব আমি

বলার মত কিছুই করি না @

আজিব আমি › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

দেশপ্রেম মানে কি জানেন?
.
টিভিসেটের সামনে খেলা দেখা আর পতাকা নিয়া চিল্লায়া ইতালিয়ান চিপ্স চাবানো দেশপ্রেম না।
.
একটা লোকের পাকিস্তানের খেলা পছন্দ বলে তারে রাজাকার বলাটা দেশপ্রেম না।
.
.
স্কলার শিপ পেলে সবাই ঠিকই দৌড় দিবে বিদেশে। তখন আর দেশপ্রেম আর দেশের দিকে কেউ লুকিং গ্লাস দিয়েও তাকায় না।
.
কিছু বলার নাই! এটাই স্বাভাবিক। নিজে বাঁচলে দেশের নাম।
.
.
কিন্তু না, পাগল ছিল। একটা পাগল ছিল। শাফি ইমাম রুমী!
.
'৭১ এর যুদ্ধে যখন লোকে শুধু কোনরকমে পালানোর পথ খুঁজতেছে, তখন এই ১৯ বছরের পাগলা রুমী "ইলিনয় ইন্সটিটিউট অব টেকনোলজি" তে স্কলারশিপ পেয়েও রিফিউজ করে। শুধুমাত্র দেশের জন্য লড়বে বলে। সে নিরাপদ ক্যারিয়ারের তোয়াক্কা করে নি। দেখেছে নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন! স্বাধীনতার স্বপ্ন।
.
এটাই দেশপ্রেম।
.
রুমী পাকবাহিনীর হাতে ধরা পড়ার পর যখন সবাই মার্সি পিটিশনের কথা বলতেছিল, তখন রুমীর বাপ শরীফ বলছে, না! সে পাকিদের কাছে ছেলের মাথা নত করবে না। যায় যাক প্রাণ।
.
এটাই দেশপ্রেম!
.
দেশপ্রেম মানুষ শিখে না, জন্মায়!
.
.
আজকে সেই পাগলটার জন্মদিন। শাফি ইমাম রুমীর জন্মদিন!!
.
যেখানেই থাকুক, ভালো থাকুক!

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

কালীদাস বলেছেন: লেখাটা ভাল। কিন্তু থার্ড, ফোর্থ, ফিফথ সেনটেন্সগুলা লেখার মেইন থিমের সাথে কনট্রাডিক্ট করতাছে কিনা আরও ভাবা দরকার।

২| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

অন্তঃপুরবাসিনী বলেছেন: শাফি ইমাম রুমী যেখানেই থাকুন ভালো থাকুন।

আজিব আমি,
আপনাকে ধন্যবাদ তাঁর সম্পর্কে জানানোর জন্য।

৩| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৭

ডঃ এম এ আলী বলেছেন: মনে করেন স্কলারশীপে আছেন । এখন ভাবুন দেশ প্রেম আছে কি না ?

৪| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:১১

আজিব আমি বলেছেন: ধন্যবাদ সবাইকে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.