নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজকে ভালোবাসলে কাজ আমাকে ভালোবাসবে। তাই কাজকে সম্মান করতে হবে, করতে হবে শ্রদ্ধা। হউক ছোট হউক না বড়। কাজ তো কাজেই । আর আমার কাজটাই হলো অলসদের জাগিয়ে তোলা।

আকিব হাসান জাভেদ

আকিব হাসান জাভেদ › বিস্তারিত পোস্টঃ

শুধু মাকেই মনে পড়ে

২৫ শে মে, ২০২৬ দুপুর ১২:২০

মা মারা গেলো,
সেদিন থেকে আর কেউ খবর নেয়নি।
বাবা বিয়ে করলেন,
বাবাও আর খবর রাখলেন না।
আমার একটাই বোন,
সেও কোনোদিন খোঁজ নেয়নি।
রাস্তায় থেকেছি,
কেউ খবর রাখেনি।
না খেয়ে থেকেছি,
তবুও কেউ খোঁজ নেয়নি।
রাতে ঘুমানোর জায়গা ছিল না,
তবুও কেউ পাশে দাঁড়ায়নি।
শুধু মাকেই মনে পড়ে.
মা বলেছিল,
তুই বোবা,
আমি মরে গেলে তোর আর কেউ খবর রাখবে না।
মা বেঁচে থাকলে কাগজে লিখে শুধু বলতাম
মা ও মা,
বোবার কি জীবন নাই
আমার তো সবই আছে,
শুধু কথা বলার শক্তিটা নাই.

মন্তব্য ১১ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৬ বিকাল ৩:০০

মায়াস্পর্শ বলেছেন: আহা , কি করুণ । :-<

২| ২৫ শে মে, ২০২৬ বিকাল ৩:১০

শায়মা বলেছেন: আহারে! মা ছাড়া কে মনে রাখে?

২৫ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৮

আকিব হাসান জাভেদ বলেছেন: ঠিকই বলেছেন,
মা ছাড়া কেউ সত্যিকারে মনে রাখে না।
আর যদি কেউ রাখেও,
মায়ের মতো আদর, মায়া আর যত্ন দিয়ে না।

৩| ২৫ শে মে, ২০২৬ বিকাল ৩:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কাজের মাঝে, ব্যস্ত দিনে,
কিংবা যখন একা,
স্মৃতির পাতায় উকি দেয়
মায়ের মুখের দেখা।
আঁচল ঘেরা সেই সুশীতল
মমতারই ঘর,
মা ছাড়া এই মস্ত ভুবন
সবই লাগছে পর।যেখানেই যাই,
যেভাবেই থাকি,সবখানে তার ছায়া,
প্রভাত , সাঁঝে স্মৃতির পাতায়;
মা যে আমার,সেই অনাবিল মায়া।

২৫ শে মে, ২০২৬ বিকাল ৫:৫০

আকিব হাসান জাভেদ বলেছেন: মায়ের স্মৃতিই জীবনের সবচেয়ে বড় আশ্রয়। শেষ নিশ্বাস পর্যন্তও মায়ের কথাই হৃদয়ে ফিরে আসে।

৪| ২৫ শে মে, ২০২৬ বিকাল ৪:৩৪

আরোগ্য বলেছেন: মা থাকতে আমরা কদর করি না আর মা চলে গেলে তার অভাব, তার গুরুত্ব হাড়ে হাড়ে টের পাওয়া যায়।

২৫ শে মে, ২০২৬ বিকাল ৫:৫৩

আকিব হাসান জাভেদ বলেছেন: একদম সত্য ও বাস্তব

৫| ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

রাজীব নুর বলেছেন: মাকে নিয়ে সুন্দর কবিতা লিখেছেন।

৬| ২৫ শে মে, ২০২৬ রাত ১১:০১

করুণাধারা বলেছেন: মর্মস্পর্শী না, একেবারে মর্মভেদী কবিতা। :(

আপনার দুঃখের দিন শেষ হোক। আপনার মা পরম শান্তিতে থাকুন। প্রার্থনা করি।

৭| ২৫ শে মে, ২০২৬ রাত ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর, মর্মস্পর্শী

৮| ২৫ শে মে, ২০২৬ রাত ১১:৪৩

সাইফুলসাইফসাই বলেছেন: আমার মা গত হয়েছে এক মাস হলো কিন্তু আমার ভাই-বোন কেউ আমাকে একটি কল দিল না দেখা থাক দূরে কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.