| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার।যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু\'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী।পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
রাড্ডা ক্লিনিক
ঢাকা শহরে পরপর দুটি ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে এবং প্রশ্নবিদ্ধ করেছে। সরকারকে বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে, প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পুরোপুরি নিষ্ক্রিয়!
প্রথম ঘটনা
মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ক্লিনিকটিতে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে তারা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, ফ্রিজ, এসি, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে। একপর্যায়ে ভারী যন্ত্রপাতি দিয়ে ক্লিনিকের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলে।
দ্বিতীয় ঘটনা
দুই-তিন শ লোক এসে জড়ো হয় রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজের মূল ফটকে। ফটক ভেঙে গুলি করতে করতে ভেতরে ঢোকে তারা। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর-লুটপাট চালানো হয়। পরে আশপাশের কয়েকটি বাড়িসহ স্থাপনায় ভাঙচুর করে হামলাকারীরা।
সালমান মুক্তাদিরের স্টুডিও
ইন্টেরিম সরকারের আমলে যখন সবচেয়ে বেশি স্পর্শকাত সময়, যখন প্রতি ক্ষণেক্ষণে দেশের অবস্থা পরিবর্তিত হচ্ছিলো তখনও এতো টানটান উত্তেজনা এতো শঙ্কা এতো সংশয় আমরা দেখিনি যখন থেকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েছেন তখন থেকে আমরা দেখছি একের পর এক এমন ঘটনা ঘটছে যা অবশ্যই নিয়ন্ত্রণ করা সম্ভব ছিলো কিন্তু তা হয়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি উত্তরোত্তর উন্নতি না হয় আপনি আপনার দায়িত্ব ছাড়ুন সসম্মানে পদত্যাগ করুন।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জন্ম থেকেই ওরা ফুলের মতো পবিত্র।
২|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৪
সৈয়দ কুতুব বলেছেন: সালমান মুক্তাদীর সরকারের নামে অপপ্রচার করেছে । এই ঘটনার সাথে জামায়াত এবং আওয়ামী লীগের ভূমি খেকোরা জড়িত ।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঘটনা পরিস্কার করেন।
৩|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেই কি দেশে মব কালচার বন্ধ হয়ে যাবে ?
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কঠোরভাবে দমন করার জন্য কঠোর লোক লাগবে।
৪|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
রানার ব্লগ বলেছেন: স্বরাষ্ট্র মন্ত্রী কে ?
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: যিনি শিলংয়ের অবকাশ যাপনকেন্দ্রে অবকাশরত অবস্থায় ছিলেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৯
রাসেল বলেছেন: মুসলমানদের রাসূল, যাঁকে পৃথিবীর কোটি কোটি মানুষ শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করেন, তিনিও নিজেকে এতটা নিষ্পাপ ও ভুলের ঊর্ধ্বে বলে দাবি করেননি; অথচ আমাদের রাজনীতিবিদ এমনভাবে নিজেদের উপস্থাপন করেন, যেন তারা জন্ম থেকেই নির্ভুল, নিষ্কলঙ্ক এবং জবাবদিহিতার ঊর্ধ্বে।