নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমান দ্যা ফারসিয়ার

মানুষ হতে শিখছি, বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র।

আমান দ্যা ফারসিয়ার › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক স্টান্টবাজি

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩০

রাজনৈতিক স্টান্টবাজী দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেলাম, আসলেই কারো কাছে থেকেই কিছু আশা করা উচিত নয়। রাজনিতী দেখতে দেখতে এখন বিরক্ত লাগে। হয়ত কার্টেসি নামক জিনিসটা শুধুমাত্র আমাদের মিডিল ক্লাসের জন্যই। আবার গাড়ি থেকে না নেমেই দুই মিনিটও অবস্থান না করা হয়ত চলে যাওয়া সহানুভূতিশীলতার প্রমান। ভালো, এখনো রাজনিতীর অনেক কিছু শেখার আছে। বাংলাদেশে থাকতে হলে এগুলা শিখে রাখা লাগবে। খালেদা জিয়া যেখানে পুত্র শোকে অজ্ঞান সেখানে প্রধান্মন্ত্রীর সহাভুতি প্রকাশের আগ্রহ শুনে আসলেই খুব ভাল লেগেছিল। প্রধান্মন্ত্রী গেটের গোড়ায় এসেছে বা আসছে শুনে আগে থেকেই গেইট খুলে রাখা উচিত ছিল। আবার প্রধান্মন্ত্রী যদি একটি বারের জন্যও যদি গাড়ি থেকে নামতেন, গেইট দিয়ে ঢুকেই না হয় অজ্ঞান খালেদার সাথে দেখা করতেন তাইলে তার প্রতি সম্মান সকলের অনেক বেশি বেড়ে যেত। এই সাধারন একটা ব্যাপার হয়ত নানা কারনে হয়নি, কিন্তু আমাদের গোল্ডেন মিডিয়া এটাকে হট কেক হিসেবে জনগনের কাছে বেচছে আর মানুষও ব্যাপারটাকে গিলছে। তার পরেই দুই দলের দুই উপদেষ্টা এইটা নিয়ে এবার স্টান্টবাজী শুরু করেছে। ওয়েল প্লেইড ম্যান। আই এম ইম্প্রেসড। আসলে বাঙ্গালী জাতির চোখে বিরাট সমস্যা। আমরা পিছনের গেইমটাকে দেখিনা বা দেখেও না দেখার ভান করি। একটা খুব স্বাভাবিক কো-ইন্সিডেন্ট কে আমাদের মিডিয়া এমন ভাবে প্রেজেন্ট করে যে আমরা গোগ্রাসে গিলি। এখন খাস বিএনপির সাপরটাররা বলবে প্রধান্মন্ত্রী ইচ্ছা করেই এই কাজ করেছে আবার আওয়ামিলিগ সাপরটাররা বলবে বিএনপির কোন ম্যানারস নাই। এই নিয়ে মিডিয়া বেশ কিছু দিন গরম থাকবে। বুড়া বূড়া বড় বড় টাক ওয়ালা বুদ্ধিজীবী টাইপের মানুষ এসে এই নিয়ে নানা বুলি কপচাবে। বেশ, তাইলে আমি গিয়ে পপকরন নিয়ে আসি!!!। তবে একটা কথা মানুষকে বলতে চাই, এইঈ দুই মহিলাকেই আমি কোথাও না কোথাও সম্মান করি কারন এরা দুই জনই রাজনিতীর জন্য নিজের পরিবার পরিজন হারিয়েছে। কিন্তু এরা আসলে নিজের দলের দ্বারা ব্যানারের মত ইউসড হয়েছে। মাঝখান দিয়ে এই দুইজনকে ঘিরে রাখা স্বার্থান্ধ বলয় ফাইদা লুটে চলেছে। এরা দুইজন আসলে ব্যানার ছাড়া আর কিছুনা। আসল সমস্যা এদের দুই জনের না। আসল সমস্যা দুইটা সিন্ডিকেটের যারা এই দুইজনকে তথা দুই পরিবারকে ইউস করে নিজের স্বার্থ হাসিল করছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: মনে হচ্ছে এটা আপনার প্রথম পোস্ট। অভিনন্দন রইলো।
কোকোর মৃত্যুকে কেন্দ্র করে দুই নেত্রীর মধ্যে যে ঘটনা ঘটে গেলো, সেটা নিয়ে কিছু বলতে ইচ্ছে করছে না। তবে দুই নেত্রীকে ঘিরে দুই দলের সুবিধাবাদীরা যা করছে, তার সম্বন্ধে আপনার কথাগুলোকে আমি পূর্ণ সমর্থন করছি। যথার্থই বলেছেন,

এইঈ দুই মহিলাকেই আমি কোথাও না কোথাও সম্মান করি কারন এরা দুই জনই রাজনিতীর জন্য নিজের পরিবার পরিজন হারিয়েছে। কিন্তু এরা আসলে নিজের দলের দ্বারা ব্যানারের মত ইউসড হয়েছে। মাঝখান দিয়ে এই দুইজনকে ঘিরে রাখা স্বার্থান্ধ বলয় ফাইদা লুটে চলেছে। এরা দুইজন আসলে ব্যানার ছাড়া আর কিছুনা। আসল সমস্যা এদের দুই জনের না। আসল সমস্যা দুইটা সিন্ডিকেটের যারা এই দুইজনকে তথা দুই পরিবারকে ইউস করে নিজের স্বার্থ হাসিল করছে।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১৯

আমান দ্যা ফারসিয়ার বলেছেন: থ্যাঙ্ক ইউ। আসলেই এইটা আমার প্রথম পোস্ট। আজকেই এখানে নতুন আসলাম। আপনাদের শুভকামনা প্রার্থী :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.