নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সীমাহীন

হুমায়রা হারুন

মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।

হুমায়রা হারুন › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ -৯ নিশীথে ফুটেছে ফুল

০৪ ঠা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৪

বাইরের জানালার পাশে গভীর রাতে ফুটে ওঠা ফুলের সৌন্দর্য রহস্যময়, আকর্ষণীয় মনে হলো বলেই থমকে দাঁড়ালাম। ক্যামেরায় ধরলাম। ফুল আর কলি যেন কথা বলে উঠলো। জানান দিল জীবনের কঠিন সময়েও, অন্ধকারের মধ্যে থেকে, নতুন সম্ভাবনা, কিংবা সৃষ্টিশীলতা জন্ম নিতে পারে।
আজ ৩রা নভেম্বর, ২০২৬. টরোন্টোতে রাত সাড়ে নয়টা। বাংলাদেশে সকাল সাড়ে আট -টা কিন্তু ৪ তারিখ চলে এসেছে । এখন তেমন ঠান্ডা নেই বাইরে। ১৮ ডিগ্রী সেন্টিগ্রেড।
জীবনের কঠিন সত্য হলো জীবন খুব কঠিন। এই সময়টুকু তো পার হতে হয়। তারপর না বাঁচার আশা। এমন ঠান্ডায় শুধু এই ফুলটির প্রস্ফুটন দেখে ভাবছি, সে অন্ধকারের মাঝেও সৌন্দর্য ও সম্ভাবনার বার্তা বহন করছে ।
কার জন্য?
আশা, ভালোবাসার নীরব জন্মের ইঙ্গিত দিচ্ছে ।
কার কাছে? যে সব হারিয়ে ফেলেছে তার কাছে?
বিষণ্ণ রাতের বুকে, নীরব অন্ধকারে সে যে গভীর কষ্ট বুকে নিয়ে ঝরে যায় নি, বিকশিত হয়েছে, কার প্রতি ভালবাসা রেখে?


ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন
ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ
ছবি ব্লগ - ৬ শুষ্ক তরু
ছবি ব্লগ -৫ ফুল দল
ছবি ব্লগ -৪ বর্ষণমুখর সকাল
ছবি ব্লগ - ৩ কফি শপ
ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ

মন্তব্য ১৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৮

হুমায়রা হারুন বলেছেন: আসলেই । যত দেখি শুধু ভাল লাগে।

২| ০৪ ঠা নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
যখন চারপাশ নিথর, ধূসর, সব হারানো শ্মশান,
তুমি তখন আমার বুকে একলা থাকার ভালবাসার গান।
ভেবেছিলাম ফুরিয়ে গেছে গল্প বলার রাত,
হঠাৎ তুমি বাড়িয়ে দিলে মায়ায় মাখানো কন্কাবতীর হাত।

সব খোয়ানোর শূন্য খাঁচায় যখন কেবল হাহাকার,
ঠিক তখন তুমি এলে, ভাঙলে গভীর বিষাদের দ্বার।
ঢাকঢোল পিটিয়ে নয়, কোনো রাজকীয় সাঁজে নয়,
তুমি এলে মর্ত্যে সবার অলক্ষ্যে, দূর করলে সব ভয়।

চরম আঁধারেও যেমন ফোটে ভোরের প্রথম আলো,
তেমনি করে শান্ত পায়ে , জড়ালে আমায় ভালো।
তোমার চোখের ওই অতলে আকাশ ছোঁয়ার আশা,
নীরবে আজ জন্ম নিলো নতুন ভালোবাসা।

শুকনো ডালে ফুটবে ফুল, জুড়াবে এই প্রাণ,
আমাদের এই ফেরা দেখুক জগত-মহাকাজল খান।
সব হারিয়েও জেতা যায়, যদি তুমি পাশে থাকো,
বুকের ভেতর আজীবন এই নীরব প্রেম বুনে সর্বদা রাখো।

০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

হুমায়রা হারুন বলেছেন: এত সুন্দর লেখা।
অপূর্ব।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: @লেখক বলেছেন: এত সুন্দর লেখা।অপূর্ব।
.....................................................................
শুধু মুগ্ধ হলে হবে না , কাব্য করে আসুন কবিয়াল
সাতকাহন বলি ... ... ... ...

=================================
এবার আসুন কাপ্রোটনিক গল্প / প্রেম কথায়,
কিছু ব্লগার বলেছে ইলেকট্রন প্রেম গাথাঁ শুনতে চায় ।
তাই কাব্য হলো আমার প্রথম পাতায় ।

০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১৫

হুমায়রা হারুন বলেছেন: বর্ণনা একদম সঠিক হয়েছে। কিন্তু এ যে ছন্দে প্রকাশ করা যায় তা এ পর্যন্ত কেউ পারে নি।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ১০:৩১

মেহবুবা বলেছেন: শেষ ছবিটা কেমন অন্ধকার ভেদ করে ফুটতে চাওয়া গোলাপ!

০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১৬

হুমায়রা হারুন বলেছেন: ক্যামেরায় দেখার পর শেষের এই ছবিটা আমার কাছেও খুব মিস্টিক মনে হয়েছে।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: ছবি গুলো ভালো হয়নি।

০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১৭

হুমায়রা হারুন বলেছেন: কিভাবে যে আপনার মন জয় করবো একদম বুঝে উঠতে পারছি না।

৬| ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:১৩

সুলাইমান হোসেন বলেছেন: ছবিগুলো চমৎকার হয়েছে

০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১৮

হুমায়রা হারুন বলেছেন: অনেক ধন্যবাদ সুলাইমান ভাই।

৭| ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:১২

ডঃ এম এ আলী বলেছেন:



নিশীরাতে ফুলের ছবি তুলা বেশ কঠিন , কারন রাতে অনেক ফুলের ছবির সব রং দেখা যায়না এবং ক্যমেরাতেও
ঠিক মত আসেনা , তার পরেও নিশীরাতে তুলা আপনার ছবি ভাল হয়েছে । নীচে দেখুন নিশীরাতের একটি নাম
না জানা ফুলের ছবি ।

নাম জানি না, পরিচয়ও তার নেই
তবু তাকে দেখে লাগে বড়ই ভালো
নিশি রাতের নীরব কোলে
ফুটেছ সে চাঁদের আলোয়।

চারদিকে ঘন আঁধার ঘেরা
সে ফুলের বুকে জোছনা মাখা
নীরব রাতে সুবাস ছড়িয়ে
কী যে বলে সে মনের ভাষায়!

ভোরের আলোয় ঝরে যাবে
রাতের স্মৃতি রেখে যাবে
নাম না জানা ফুলটি সে যেন
রাতের বুকে এক টুকরো চাঁদই।

নিশী রাতের ফুলের নাম
কেউ জানুক বা না জানুক
নিশীর আকাশ ভেদ করে
শীতের সকালে ফুটি উঠা
চন্দ্র মল্লীকার কিছু বাহার
রেখে গেলাম আপনার তরে ।

শুভেচ্ছা রইল

০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৪৭

হুমায়রা হারুন বলেছেন: চন্দ্রমল্লিকার সমাহারে অভিভূত।
লেখা কবিতার টাইটেল কি দেবেন -'নাম না জানা'?
ভাবি, ফুলগুলো কি অনায়াসে ফোটে এবং ভাল লাগা ছড়িয়ে দিয়ে অনায়াসে ঝরে যায়? আমারা এমন হতে পারি না ।

৮| ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:০৫

জুল ভার্ন বলেছেন: বাহ কাব্যিক উপস্থাপন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.